এক্সপ্লোর

'বাংলা নিয়ে ক্রুশল কতটা খেটেছে, আমি দেখেছি', ধারাবাহিকের শেষদিনের শ্যুটিংয়ে গল্প শোনালেন স্বস্তিকা

১ বছর ৮ মাসের অভ্যাস যে! ধারাবাহিক 'কী করে বলব তোমায়'-এর শেষদিনের শ্যুটিং শেষ করে আবেগে ভাসলেন গোটা টিমের সবাই

কলকাতা: 'রাধিকা.. সরি, মানে স্বস্তিকা'। কথা বলতে গিয়ে সহ অভিনেত্রীর নাম আর চরিত্রের নামও যেন মিলিয়ে মিশিয়ে ফেললেন ক্রুশল আহুজা, ওরফে কর্ণ। ১ বছর ৮ মাসের অভ্যাস যে! ধারাবাহিক 'কী করে বলব তোমায়'-এর শেষদিনের শ্যুটিং শেষ করে আবেগে ভাসলেন গোটা টিমের সবাই। ছোট থেকে বড়, ক্যামেরার সামনে ফেলে আসা বিভিন্ন মুহূর্ত মনে করলেন সবাই। আর ক্যামেরা সামনে খুনসুটিতে মাতলেন, অনুভূতি ভাগ করে নিলেন দর্শকদের প্রিয় রাধিকা-কর্ণ জুটি।

শ্যুটিংয়ের শেষ দিনে পাশাপাশি বসে পুরনো দিনগুলো ফিরে দেখলেন দর্শকদের প্রিয় রাধিকা-কর্ণ জুটি। এই ধারাবাহিক চলাকালীনই ‘দীপ জ্বেলে যাই’-এর হিন্দি রিমেকে সুযোগ পেয়ে গিয়েছেন অভিনেতা। এদিন গল্প করতে করতে সেই কথাও সামনে আনেন স্বস্তিকা। মজার ছলে পিঠ চাপড়েও দেন ক্রুশলের। অনেকদিন ধরেই হাওয়ায় গুঞ্জন ভাসছিল, শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক 'কী করে বলব তোমায়'। কিন্তু স্বস্তিকা জানান, মাত্র ৩ দিন আগে তাঁরা জানতে পারেন, শেষ হচ্ছে তাঁদের সফর। স্বস্তিকা বলছেন, 'গুঞ্জন শোনার পরেও ৬ মাস পুরোদমে শ্যুটিং করে গিয়েছি আমরা।' শোনা গিয়েছিল কর্ণ না থাকলেও রাধিকা ও তাঁর মেয়েকে নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। এও শোনা গিয়েছিল, ধারাবাহিকের সিক্যুয়াল তৈরি হবে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কলাকুশলীরা। বরং নিজের চুল কেটে লুক পরিবর্তন করে ফেলেছেন স্বস্তিকা।

দর্শকদের ধন্যবাদ জানিয়ে স্বস্তিকা এদিন বলেন, 'কী করে বলব তোমায়' শেষ হয়ে গেলেও সবসময় বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে দর্শকদের বিনোদন করতে হাজির হয়ে যাবে ক্রশল আর স্বস্তিকা।' স্বস্তিকা যোগ করেন, 'অনেকেই বলেছিলেন, ক্রুশল অবাঙালি ছেলে, ভালো করে বাংলা বলতে পারে না। কিন্তু আমি এতদিন ধরে দেখছি ও ভাষা নিয়ে কতটা খেটেছে। আমি ৩৬৫ দিন ওর সঙ্গে ৩৬৫টি সিন করেছি। আমি সামনে থেকে দেখেছি ও কতটা খেটেছে।' ক্রুশনের সুযোগ পাওয়া নিয়ে খুশিতে উপচে পড়েন স্বস্তিকা। অন্যদিকে কর্ণ ওরফে ক্রুশল বলছেন, 'এটা যেহেতু একটা ভালোবাসার গল্প, তাই স্বস্তিকার সঙ্গেই আমার সবচেয়ে বেশি শ্যুট ছিল। সেই সমস্ত শ্যুটিংগুলো খুব মনে পড়বে। তবে আমার মনে হয় আমি বা রাধিকা.. সরি..স্বস্তিকা কেউ একা খাটিনি। আমাদের গোটা টিমটাই সমান পরিশ্রম করেছে।'

টিমের বাকি অভিনেতা অভিনেত্রীরাও দর্শকদের ধন্যবাদ জানালেন। ভাগ করে নিলেন নিজেদের কথা। আগামী ৬ অগাস্ট টেলিকাস্ট হবে 'কি করে বলব তোমায়' ধারাবাহিকের অন্তিম পর্ব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget