এক্সপ্লোর

Bengali Serial: অরণ্য-পাখির প্রেম ফিরছে ছোটপর্দায়, ফের সম্প্রচারিত হবে 'বোঝে না সে বোঝে না'

Bengali Serial News: সেই মুগ্ধতাকে মাথায় রেখেই এই জুটিতে ফের পর্দায় ফেরাতে চলেছেন চ্যানেলের সংস্থা। ২০১৩ সালে সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিক ফের আসছে ছোটপর্দায়

কলকাতা: ফের পর্দায় ফিরছে অরণ্য আর পাখির প্রেম। অবাক হচ্ছেন? চেনা লাগছে নাম দুটো? নাহ.. নতুন ধারাবাহিক নয়, রিমেকও নয়। পুরনো জনপ্রিয় ধারাবাহিক 'বোঝে না সে বোঝে না'-কেই ফের ছোটপর্দায় ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন স্টার জলসার (Star Jalsa)-র নির্মাতারা। ৩ জুলাই থেকে সোমবার থেকে রবিবার রাত ১১টার সময় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। 

এই ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন এমন দুই তারকা, যাঁরা এখন বড়পর্দার বেশ চেনা মুখ। মধুমিতা সরকার (Madhumita Sarkar) ও যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। তাঁদের জুটিও বেশ জনপ্রিয় হয়েছিল ছোটপর্দায়। অরণ্য আর পাখির সমীকরণে মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা। 

সেই মুগ্ধতাকে মাথায় রেখেই এই জুটিতে ফের পর্দায় ফেরাতে চলেছেন চ্যানেলের সংস্থা। ২০১৩ সালে সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিক ফের আসছে ছোটপর্দায়। তাঁদের জুটির জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে দীর্ঘদিন পরে তাঁদের কাস্টিং করে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিল এসভিএফ প্রযোজনা সংস্থা। সেই সময়েও বেশ জনপ্রিয় হয়েছিল সেটি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

এখন অবশ্য বড়পর্দায় পা রেখেছেন দুজনেই। যশ এখন কেবল অভিনেতা নয়, প্রযোজকও। গতকাল অর্থাৎ রবিবারই নিজের প্রযোজনা সংস্থার কথা ঘোষণা করেছেন তাঁরা। প্রযোজনা সংস্থার সঙ্গে সঙ্গেই নতুন ছবির ঘোষণা ও লুক প্রকাশ। সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রযোজনা সংস্থার প্রথম ছবি 'মেন্টাল' (Mentaal)-এর লুক শেয়ার করে নিলেন প্রযোজনা সংস্থার দুই মাথা, যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সায়ন্তনী গুপ্ত (Sayantani Gupta)-কেও। বাবা যাদব (Baba Yadav)-এর পরিচালনায় আসছে কপ ইউনিভার্সের ছবি 'মেন্টাল'। আজ মুক্তি পাওয়া মোশন পোস্টারে মুক্তি পেয়েছে যশের লুক। 

এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পরে বাংলায় ফিরছেন সায়ন্তনী গুপ্ত। সায়ন্তনী বাঙালি হলেও মূলত মুম্বইতেই কাজ করেছেন তিনি। এই ছবির হাত ধরে বাংলায় ফিরবেন তিনি। যশের বিপরীতে দেখা যাবে তাঁকে। নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে নুসরতে। এখনও দুই নায়িকার মধ্যে কারোও লুকই প্রকাশ্যে আসেনি। ,

আরও পড়ুন: Nuts Good For Hair: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget