এক্সপ্লোর

Bengali Web Series: বাস্তব অভিনয়েই ম্যাজিক, 'ছোটলোক' সিরিজে প্রশংসিত দামিনী বেণী বসু

Damini Benny Basu: এক ছাপোষা মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে বেণীকে। অনেকে বলছেন, তাঁর অভিনয় এতটাই বাস্তবোচিত যে আমাদের আশেপাশে থাকা যে কেনও পুলিশ অফিসারের চরিত্রকেই মনে করিয়ে দেয়

কলকাতা: সদ্য জি ফাইভে (Zee 5) মুক্তি পেয়েছে ইন্দ্রনীল রায়চৌধুরী (Indraneel Roychowdhury) পরিচালিত ছোটলোক (Chotolok)। বাস্তবের মোড়কে সমাজের এক বাস্তব ছবিকেই এই সিরিজে তুলে ধরেছেন পরিচালক। এই সিরিজে একাধিক প্রথম সারির অভিনেতা অভিনেত্রী থাকলেও, নজর কেড়েছেন মহিলা পুলিশের ভূমিকায় থাকা 'সাবিত্রী মণ্ডল' ওরফে দামিনী বেণী বসু (Benny Basu)। 

এই গল্প থ্রিলার হলেও, তাতে নাটকীয়তা নয়, স্পষ্ট বাস্তবের ছাপ। এই সিরিজে ছিলেন, প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar), গৌরব চক্রবর্তী (Gourab Chakraborty), উষসী রায় (Ushasi Ray), উষসী চক্রবর্তী (Usashi Chakraborty), লোকনাথ দে (Loknath Dey), প্রতীক দত্ত (Pratik Dutta), দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chattyopadhyay), সুমিত সমাদ্দার (Sumit Samaddar), তপস্যা দাশগুপ্ত (Tapasya Dasgupta) ও অন্যান্যরা। তবে সবচেয়ে বেশি প্রসংশিত হয়েছেন বেণী। 

এক ছাপোষা মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে বেণীকে। অনেকে বলছেন, তাঁর অভিনয় এতটাই বাস্তবোচিত যে আমাদের আশেপাশে থাকা যে কেনও পুলিশ অফিসারের চরিত্রকেই মনে করিয়ে দেয়। ৯ এপিসোড জুড়ে যে গল্প তুলে ধরা হয়েছে, তার মধ্যে ব্যোমকেশ বা ফেলুদার মতো সিনেমাটিক গল্প নেই, রয়েছে সাধারণ মানুষদের রোজনামচা।

দামিনী বেণী বসু একেবারে সাদামাটা একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর কথা বলার ধরণ, ভাষা, ভাবনা, সাদামাটা জীবনের ছাপ... সমস্তকিছুকেই অভিনয়ের মাধ্যমে ভীষণ বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন বেণী। কেবল সাধারণ মানুষেরা নন, ইন্ডাস্ট্রির অনেকেই প্রশংসা করেছেন দামিনীর অভিনয়ের। সবাই বলেছেন, 'সব সিরিজ ছোটলোক হয় না কারণ সব সিরিজে দামিনী বেণী বসু থাকেন না।' কেবল কাজ বা সাহসীকতাও নয়, পাশাপাশি সিরিজে ফুটিয়ে তোলা হয়েছে তাঁর বৈবাহিক জীবনকেও। এই সিরিজে যেমন প্রেম-সম্পর্ক রয়েছে, তেমনই রয়েছে রাজনীতি, পুলিশে চাকরির বিভিন্ন দিক, অপরাধ ও জটিল রহস্য। 

পুলিশের খাকি উর্দি, টেনে বাঁধা খোঁপা, মোটা ফ্রেমের চশমা... ডি গ্ল্যাম লুকেও দামিনী বেণী বসু যেন তাঁর জাত চিনিয়ে দিলেন এই সিরিজে। শুধু নিজের অভিনয়ে ভর করেই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ZEE5 Bangla (@zee5_bangla)

আরও পড়ুন: Dev Film: দেবের 'প্রধান' ছবিতে রয়েছে কী কী চমক? হদিশ দিলেন পরিচালক

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget