এক্সপ্লোর

Dev Film: দেবের 'প্রধান' ছবিতে রয়েছে কী কী চমক? হদিশ দিলেন পরিচালক

Pradhan Poster Release: গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দেব জানান, তাঁদের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। ফ্লোর থেকে সৌমিতৃষা, পরিচালক ও প্রযোজকের সঙ্গে ছবিও ভাগ করে নেন দেব

কলকাতা: ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি। আজ প্রকাশ্যে এল দেবের নতুন ছবি 'প্রধান' (Pradhan)-এর প্রথম পোস্টার ও লুক। সেখানে দেখা গেল পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandhopadhay), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) ও দেব (Dev) স্বয়ং। এখানে পুলিশের বেশে দেখা গেল দেবকে। তাঁর পরণে খাকি পুলিশের পোশাক, চোখে গভীর চাহনি।

এই ছবি নিয়ে অভিজিৎ সেন অর্থাৎ ছবির পরিচালক বলছেন, 'প্রধান আমায় আমার দুই প্রিয় অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে। দেব ও পরাণদা। টনিক-এও ওঁদের সঙ্গে কাজ করেছিলাম। এই বছরের ক্রিসমাসটা আমার কাছে ভীষণ বিশেষ। যাঁরা এই ছবিতে কাজ করেছেন, প্রত্যেকেই ভীষণ ভাল  অভিনেতা-অভিনেত্রী। আর এই ছবিতে অনির্বাণ চক্রবর্তীকে নিয়ে একটা নতুন চমক রয়েছে। আমার আশা, দর্শকেরা ওঁকে নতুন করে আবিষ্কার করবে এই ছবির হাত ধরে। আমরা অনেক চেষ্টা করছি যাতে মানুষের ভাল লাগে এই ছবিটা।'

গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দেব জানান, তাঁদের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। ফ্লোর থেকে সৌমিতৃষা, পরিচালক ও প্রযোজকের সঙ্গে ছবিও ভাগ করে নেন দেব। এখন জোরকদমে চলছে পোস্ট প্রডাকশনের কাজ। সব ঠিক থাকলে ক্রিসমাসেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন ছোটপর্দার মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। এছাড়াও এই ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এই ছবিতে রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য্য় (Ambarish Bhattacharya), মমতা শঙ্কর (Mamata Shankar), সুজন মুখোপাধ্যায় (Sujan Mukhopadhyay), বিশ্বনাথ বসু (Biswanath Basu ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। 

এর কিছুদিন আগে দেব পোস্ট করেন 'প্রধান' ছবির জন্য প্রস্তুতি নেওয়ার। বিভিন্ন ছবির নানা ধরনের চরিত্র। বিভিন্ন চরিত্রের জন্য মানানসই চেহারা, চুল ইত্যাদি বদলে থাকেন তারকারা। এক্ষেত্রেও খানিক তাইই। যে ছবি পোস্ট করেন দেব, সেখানে দেখা যাচ্ছে একটি বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে রয়েছে। পিঠের ওপর একগুচ্ছ ঢাকনার মতো বস্তু। ক্যাপশনে কিছু উল্লেখ না করলেও দেখে মনে হয় 'কাপিং থেরাপি' করাচ্ছিলেন অভিনেতা। যদিও নিজে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। এই থেরাপি সাধারণত শরীরকে রিল্যাক্স করতে, প্রদাহ কমাতে, শরীরের টক্সিন বের করতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে ব্যবহার করা হয়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

আরও পড়ুন: Salman Khan: ঈদের ছবি ব্যর্থ, কেন দীপাবলিকেই 'টাইগার ৩' মুক্তির জন্য বেছে নিয়েছিলেন সলমন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির
Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget