এক্সপ্লোর

Bharti Singh: লক্ষ্মী পুজোর দিনে সুখবর, দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন ভারতী সিংহ

Bharti Singh News: হর্ষ ও ভারতীর এক সন্তান রয়েছে। পুত্রসন্তান। ভারতী রা আদর করে ছেলেকে গোলা বলেই ডাকেন

কলকাতা: দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন অভিনেত্রী ভারতী সিংহ (Bharti Singh)। বাবা হতে চলেছেন হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiyaa)। সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্পের পোস্ট দিয়ে পরিবারে নতুন সদস্য আসার খবর শেয়ার করলেন ভারতী আর হর্ষ। ছবিতে দেখা যাচ্ছে, একটি পাহাড়ের কোলে দাঁড়িয়ে রয়েছেন হর্ষ আর ভারতী। হর্ষ পিছন দিক থেকে জড়িয়ে ধরে রয়েছেন ভারতীকে। ভারতীর বেবি বাম্প আগলে রেখেছেন হর্ষ। ভারতী পরে রয়েছেন একটি সাদা, গোলাপি হলুদে একটি পোশাক। ভারতী লিখেছেন, 'আমরা আবার অন্তঃসত্ত্বা। গণপতি বাপ্পা মোরিয়া। ঈশ্বরকে ধন্যবাদ। খুব তাড়াতাড়ি সন্তান আসছে।' অনুরাগীরা এই খবর শুনেই হর্ষ আর ভারতীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

হর্ষ ও ভারতীর এক সন্তান রয়েছে। পুত্রসন্তান। ভারতী রা আদর করে ছেলেকে গোলা বলেই ডাকেন। ছেলেকে নিয়ে বিভিন্ন ভ্লগ বানান ভারতী। সদ্যই ভারতী জানিয়েছিলেন লাবুবু বাড়িতে আনার পরে, তাঁর ছেলে অদ্ভুত আচরণ করছে। সেই কারণে তিনি লাবুবু পুতুলটিকে পুড়িয়ে ফেলেছিলেন। এইরকম বিভিন্ন ভ্লগ তিনি ছেলেকে নিয়ে বানাতে থাকেন। শুধু তাই নয়, ছেলেকে সবসময়েই মোবাইল ও টিভি থেকে দূরে রাখতে চান ভারতী। ছেলেকে তিনি চকোলেট পর্যন্ত দিতে চান না। তার জন্য বাড়িতেই তৈরি হয় ড্রাই ফ্রুটস দিয়ে মিষ্টি।

এর আগে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতী জানিয়েছিলেন, তাঁদের ছেলে লক্ষ্য ওরফে গোলার বয়স এখন মাত্র ৩ বছর। এটাই তাঁদের দ্বিতীয়বার বাবা মা হওয়ার সঠিক সময়। দ্বিতীয়বার বাবা মা হতে চান হর্ষ ও ভারতী। শুধু তাই নয়, ভারতী জানান, তিনি চলতি বছরেই অন্তঃসত্ত্বা হতে চান কারণ তিনি মনে করেন এটাই সঠিক সময়। সুতরাং ২০২৫ সালেই যে তাঁরা সন্তানের পরিকল্পনা করছেন, এই কথা স্পষ্টভাবে জানিয়ে দেন হর্ষ ও ভারতী। তবে ভারতী যে এখনও অন্তঃসত্ত্বা নন, সেই কথাও স্পষ্ট জানিয়ে দেন। এখানেই শেষ নয়, ভারতী জানিয়ে দেন, তিনি দ্বিতীয় সন্তান হিসেবে চান কন্যাসন্তানই। 

সেই পরিকল্পনা মাফিকই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেছেন হর্ষ ও ভারতী। লক্ষ্মীপুজোর দিনে তাঁরা সন্তান আসার ঘোষণা করলেন। তবে তাঁদের কোল আলো করে লক্ষ্মীই আসবে কি না, সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bharti Siingh (@bharti.laughterqueen)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget