এক্সপ্লোর

Bhediya Box Office Collection: 'দৃশ্যম ২'-এর সঙ্গে জোর টক্কর, প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'ভেড়িয়া'?

Bhadiya: ইতিমধ্যেই ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে 'দৃশ্যম ২'। অন্যদিকে, প্রথমদিন দর্শকদের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারল 'ভেড়িয়া'?

মুম্বই: এক সপ্তাহের ব্যবধানে মুক্তি পেয়েছে দুটি বলিউড ছবি। গত সপ্তাহে মুক্তি পায় অজয় দেবগন (Ajay Devgn), অক্ষয় খন্না (Akshaye Khanna), তব্বুর (Tabbu) ছবি 'দৃশ্যম ২' (Drishyam 2)। আর গতকাল বা ২৫ নভেম্বর মুক্তি পেয়েছে বরুণ ধবন (Varun Dhawan), কৃতী শ্যাননের (Kriti Sanon) 'ভেড়িয়া' (Bhediya)। একদিকে বক্স অফিসে রাজত্ব চালাচ্ছে 'দৃশ্যম ২'। ইতিমধ্যেই ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। অন্যদিকে, প্রথমদিন দর্শকদের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারল 'ভেড়িয়া'?

'ভেড়িয়া' বক্স অফিস কালেকশন-

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, দেশজুড়ে বরুণ ধবনের 'ভেড়িয়া' ব্যবসা করেছে সাড়ে ছয় থেকে সাড়ে সাত কোটি টাকার মতো। শহুরে অঞ্চলের প্রেক্ষাগৃহগুলিতে দর্শক সংখ্যা বেশি হয়। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবি প্রথমদ দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। যেখান থেকে শহরাঞ্চলে কত টাকার ব্যবসা করেছে এই ছবি, তা জানা যাচ্ছে। তরণ আদর্শের পোস্ট থেকে জানা যাচ্ছে, পিভিআর, আইনক্স, সিনেপোলিসে এই ছবি ব্যবসা করেছে মোট ৩.৫৮ কোটি টাকার মতো।

#Bhediya at *national chains*… *Day 1* biz…
⭐️ #PVR: 1.75 cr
⭐️ #INOX: 1.07 cr
⭐️ #Cinepolis: 76 lacs
⭐️ Total: ₹ 3.58 cr pic.twitter.com/pNO1qQltFn

— taran adarsh (@taran_adarsh) November 26, 2022

">

অন্যদিকে, বক্স অফিসে ব্যবসা অব্যাহত রেখেছে 'দৃশ্যম ২'। তরণ আদর্শের পোস্ট থেকেই জানা যাচ্ছে, মুক্তির পর অষ্টম দিনের শেষে এই ছবি শহরাঞ্চলে ব্যবসা করেছে ৪.২৫ কোটি টাকার। ফলে বোঝাই যাচ্ছে, দুই তারকার ছবি বক্স অফিসে একে অপরকে দারুণ টক্কর দিচ্ছে।

#Drishyam2 at *national chains*… *Day 8* biz…
⭐️ #PVR: 1.95 cr
⭐️ #INOX: 1.51 cr
⭐️ #Cinepolis: 79 lacs
⭐️ Total: ₹ 4.25 cr pic.twitter.com/RQlWjIKSJW

— taran adarsh (@taran_adarsh) November 26, 2022

">

আরও পড়ুন - Sohag Jol: আসছে নতুন বাংলা ধারাবাহিক 'সোহাগ জল'

প্রসঙ্গত, 'ভেড়িয়া' ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন অমর কৌশিক। এই ছবির গল্প অরুণাচল প্রদেশের কিংবদন্তিদের দ্বারা অনুপ্রাণিত, যেখানে ছবিটির শ্যুটিংও করা হয়েছে। গত মাসে ছবির টিজারও শেয়ার করেছিলেন বরুণ। এই ছবির হাত ধরে দ্বিতীয়বার বড়পর্দায় জুটি বাঁধছেন বরুণ ধবন ও কৃতী শ্যানন। এর আগে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল 'দিলওয়ালে' ছবিতে। এছাড়া বরুণ ধবনের 'কলঙ্ক' ছবিতেও দেখা গিয়েছিল কৃতীকে। 

সেরা শিরোনাম

Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget