এক্সপ্লোর

Akanksha Dubey Suicide: ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের রহস্যমৃত্যু, হোটেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Akanksha Dubey: রবিবারই অভিনেত্রীর মিউজিক ভিডিও 'ইয়ে আরা কভি হারা নহি' মুক্তি পাওয়ার কথা ছিল। আর সেদিনই এই দুর্ভাগ্যজনক খবর প্রকাশ্যে আসে।

নয়াদিল্লি: ভোজপুরি অভিনেত্রী (Bhojpuri Actress) আকাঙ্ক্ষা দুবের রহস্যমৃত্য (Akanksha Dubey dies)। রবিবার বারাণসীর (Varanasi) হোটেলের ঘর থেকে উদ্ধার হল তাঁর দেহ। অভিনেত্রী আত্মঘাতী হয়েছেন বলে খবর। সারনাথ অঞ্চলের হোটেল ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বারাণসীতে ছবির শ্যুটিং করছিলেন তিনি। 

ভোজপুরি অভিনেত্রীর রহস্যমৃত্যু

রবিবার ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের দেহ উদ্ধার হয়েছে হোটেলের ঘর থেকে। পুলিশ ইতিমধ্যেই তাঁর পরিবারকে খবর পাঠিয়েছে। প্রসঙ্গত, শনিবার রাতে তিনি একটি ভিডিও আপলোড করেন ইনস্টাগ্রামে। ভোজপুরি গান 'হিলোরে মারে'তে 'বেলি ডান্স' (belly dance) করে ভিডিও আপলোড করেন। আর তার পরদিনই দেহ উদ্ধার হয়েছে তাঁর। কালো ক্রপ টপ ও নীল জিন্স পরে আয়নার সামনে নাচ করতে দেখা যায় তাঁকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝐀𝐤𝐚𝐧𝐤𝐬𝐡𝐚 𝐃𝐮𝐛𝐞𝐲 (@akankshadubey_official)

রবিবারই অভিনেত্রীর মিউজিক ভিডিও 'ইয়ে আরা কভি হারা নহি' (Ye Aara Kabhi Hara Nahi) মুক্তি পাওয়ার কথা ছিল। আর সেদিনই এই দুর্ভাগ্যজনক খবর প্রকাশ্যে আসে। সম্প্রতি অভিনেত্রী শিরোনামে আসেন ভ্যালেন্টাইন্স ডে-র দিন তাঁর প্রেমের কথা প্রকাশ্যে এনে। সহ অভিনেতা সমর সিংহের সঙ্গে ছবির পোস্ট করে তিনি লেখেন 'হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে'। প্রসঙ্গত, এই দুর্ঘটনা সম্পর্কে বেশি কিছু বলতে অস্বীকার করেছেন পুলিশ আধিকারিকেরা। 

উত্তর প্রদেশের মির্জাপুরে ১৯৯৭ সালের ২১ অক্টোবর জন্মগ্রহণ করেন আকাঙ্ক্ষা। ছোট থেকেই তাঁর নাচ ও অভিনয়ের শখ ছিল। ছোট ছোট নাচের ও অভিনয়ের ভিডিও তৈরি করে তিনি টিকটক ও ইনস্টাগ্রামে পোস্ট করতে শুরু করেন তিনি। এরপর পরিবারের সঙ্গে তিনি মুম্বইয়ে চলে আসেন। সেখানে আকাঙ্ক্ষা নিজের অভিনয় সফর এগিয়ে নিয়ে যেতে চান যদিও তাঁর বাবা-মা চেয়েছিলেন মেয়ে 'আইপিএস' অফিসার হোক। 

আরও পড়ুন: Byomkesh Anirban: 'পিঁজরাপোল'-এর রহস্য সমাধানে ব্যোমকেশ, জোড়া দায়িত্বে কতটা সফল হলেন অনির্বাণ?

'মেরি জং মেরা ফয়সলা' ছবির হাত ধরে আত্মপ্রকাশ করার পর অজস্র ছবিতে কাজ করেছেন তিনি। 'কসম পয়দা করনে কি ২', 'বীরোঁ কে বীর', 'ফাইটার কিং' ও 'মুঝসে শাদি করোগি' (ভোজপুরি) ছবিতে কাজ করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget