এক্সপ্লোর

Bholaa: ‘এ’ সার্টিফিকেট পেল অজয় ​​দেবগণের ছবি 'ভোলা'

Ajay Devgan: চলতি মাসেই মুক্তি পাচ্ছে 'ভোলা'।

সামনেই মুক্তি পাবে অজয় দেবগণ (Ajay Devgan)-এর নতুন ছবি ভোলা (Bhola)। ফের বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন অজয় দেবগণ (Ajay Devgan) ও তব্বু (Tabbu)। ৬ মার্চ মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। এই ছবিটি পরিচালনা ও প্রযোজনা দুয়ের দায়িত্বই রয়েছে অজয়ের কাঁধে। এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। শোনাযাচ্ছে,  সেন্সর বোর্ড ‘এ’ সার্টিফিকেট দিল অজয় ​​দেবগণের ছবি 'ভোলা'কে।

সম্প্রতি অজয় দেবগন জানিয়েছেন, এই ছবিতে নায়ক ভিলেনের চেয়েও পাগল। কারন, 'ভোলা' চরিত্রটি এমন কেউ নয় যে সহজে ভয় পায় কারণ সে জানে কিভাবে মৃত্যুর সঙ্গে খেলতে হয়। যে কোনো ধরনের মারাত্মক চ্যালেঞ্জের জন্য ভোলা সবসময় প্রস্তুত।

এর আগে, এই ছবি নিয়ে অজয় দেবগণ বলছিলেন, 'আমার মনে হয়. আমার কোনও কথা বলার আগে মানুষের নিজেদের ছবিটা দেখা উচিত, অ্যাকশন দেখা উচিত, অনুভব করা উচিত। ছবির বিষয়বস্তুর মধ্যে দিয়ে একেবারে বাস্তবচিত্রকে তুলে ধরা হয়েছে। গ্রামীণ ভারতের একটা চিত্র ফুটে উঠবে ছবির মধ্যে দিয়ে। ছবির অ্যাকশন দৃশ্যগুলো ভীষণ চটজলদি ও নিখুঁত। সেইসঙ্গে সমস্ত অ্যাকশনকে বিশ্বাসযোগ্য করে তোলারও চেষ্টা করা হয়েছে। আমি নিজে অনেক অ্যাকশন করেছি। আমি আমার বাবা ভীরু দেবগণের কাছে অ্যাকশনের প্রস্তুতি নিতাম একসময়। এই ধরণের স্টান্ট করার চ্যালেঞ্জ নিতে আমি ভালবাসি।'

আরও পড়ুন...

Top Entertainment News: 'পিঁজরাপোল'-র রহস্য সমাধানে সফল অনির্বাণ?পাকিস্তানের সমুদ্রসৈকতে SRK-র ছবি, একনজের বিনোদের খবর

এই ছবির টিজারেই ছবির পুরো কাস্টের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে দর্শকের। তব্বুকে দেখা যাবে পুলিশের চরিত্রে। এছাড়া মুখ্য খলনায়কের চরিত্রে দেখা যাবে দীপক ডোব্রিয়ল। ধূসর চরিত্রের পুলিশ হিসেবে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে। এছাড়া ছবিতে দেখা যাবে বিনীত কুমার, গজরাজ রাও।

'ভোলা' ছবিটি অজয় দেবগণ পরিচালিত চতুর্থ ছবি। এই ছবি এক অকুতোভয় বাবার গল্প বলবে যে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে। ড্রাগ মাফিয়া, দুর্নীতিগ্রস্ত ফোর্স ইত্যাদি ভোলাকে আটকানোর বহু চেষ্টা করলেও সে নিজে একজন যোদ্ধা। ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ভোলা'। ছবিটি পুরোপুরি অ্যাকশন ঘরানার। 

আগামী ৩০শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতিক্ষীত এই ছবি। দর্শকের এই ছবি কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget