এক্সপ্লোর

Top Entertainment News:'পিঁজরাপোল'-র রহস্য সমাধানে সফল অনির্বাণ?পাকিস্তানের সমুদ্রসৈকতে SRK-র ছবি, একনজরে বিনোদনের খবর

Top Entertainment News: 'পিঁজরাপোল'-এর রহস্য সমাধানে ব্যোমকেশ, জোড়া দায়িত্বে কতটা সফল হলেন অনির্বাণ? অন্য়দিকে, পাকিস্তানের সমুদ্রসৈকতে বালির ওপর ফুটে উঠল শাহরুখের ছবি

কলকাতা: একটা বাড়ি, সেখানে অনেক চরিত্র। তাদের প্রত্যেকেই যেন রহস্যময়। আর কয়েকটা খুন। মুক্তি পেল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের (Sorodindu Banerjee)-র 'চিড়িয়াখানা' অবলম্বনে 'হইচই' (Hoichoi)-এর নতুন সিজন ব্যোমকেশ ও পিঁজরাপোল (Byomkesh o Pinjrapole)।এই সিজনে প্রথমবার ব্যোমকেশ সিরিজে অভিনয়ের পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টরের (Creative Director) দায়িত্ব পালন করেছেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)। আজ মুক্তি পেয়েছে এই সিজনের ট্রেলার। শুধু অনির্বাণের পরিচালনাই নয় কেবল, এই সিজনে চমক রয়েছে কাস্টিংয়েও। নতুন সিজনে ব্যোমকেশরূপী অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharyya)-র সঙ্গী হিসেবে দেখা যাবে সুব্রত দত্ত (Subrat Dutta) নয়, ভাস্বর চট্টোপাধ্যায়কে (Bhaswar Chatterjee)। এই প্রথম ব্যোমকেশের সঙ্গীবদল হল 'হইচই'-তে। সত্য়বতীর চরিত্রে রয়েছেন ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)-ই।

আরও পড়ুন...

Manoj Bajpayee on Yash Chopra: 'আমি আপনার মত অভিনেতাদের জন্য় ছবি বানাই না', মনোজ বাজপেয়ীকে বলেছিলেন যশ চোপড়া

পাশাপাশি, কেবল ভারত নয়, তাঁর অনুরাগী বিশ্বজোড়া। তাঁর ছবিতে, ব্যক্তিত্বে, অভিনয়ে বারে বারে মানুষের মন কাড়েন তিনি, মনে করিয়ে দেন, তিনি আক্ষরিক অর্থেই 'বাদশা'। এমন ব্যক্তিত্বকে ভালবাসার কাছে যে দেেৃশের গন্ডিও তুচ্ছ হবে এ আর নতুন কথা কী। পাকিস্তানের বেলুচিস্তানে সমুদ্রসৈকতে আঁকা হল শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর প্রতিচ্ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই স্যান্ড আর্ট। পাকিস্তানের ওই সমুদ্রসৈকতে যত্ন নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে শাহরুখের ছবি। এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সমীর সওকাত নামের এক ব্যক্তি। তিনি লিখেছেন, 'শাহরুখ খানের সবচেয়ে বড় ছবি আমার স্কেচ করা আর আমার তরফ থেকে উপহার।' শিল্পী বার্ড আই ভিউ থেকে শেয়ার করে নিয়েছেন স্কেচের ছবিটি। 

অন্য়দিকে, ইতিমধ্যেই 'আরআরআর'(RRR) ছবিতে একসঙ্গে কাজ করেছেন জুনিয়র এনটিআর ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। আর এবার জুনিয়র এনটিআরের বাচ্চাদের জন্য় বিশেষ উপহার পাঠালেন অভিনেত্রী। জানা যাচ্ছে, আলিয়া ভট্টের  যে নিজস্ব বাচ্চাদের পোশাকের ব্র্য়ান্ড আছে, সেখাই থেকেই পোশাক উপহার দিয়েছেন এই বিটাউন সুন্দরী। আর তাতেই বেশ খুশি জুনিয়র এনটিআর। নিজের ইন্স্টাগ্রামে ছবি পোস্ট করে এই খবর তাঁর ভক্তদের সঙ্গে শেয়ারও করলেন এই দক্ষিণী তারকা। 

পাশাপাশি, সদ্য শ্যুটিং করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন তিনি। তারপরে একটু বিরতিই বেছে নিলেন টলিউডের সাংসদ অভিনেতা দেব। মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেতা। সেখান থেকেই শেয়ার করে নিয়েছেন ছুটি কাটানোর ছবি। কালো চশমায় চোখ ঢেকেছেন দেব। সবুজে ঘেরা স্যুইমিং পুলের পাশে বসে রয়েছেন তিনি। চিবুকে হাত, তাকিয়ে দূরের আছে। ক্যাপশানে লেখা তাঁর সেই পরিচিত শব্দ, 'এমনি'। দেবের সঙ্গী কি রুক্মিণী? নায়ক নায়িকার অবশ্য একসঙ্গে কোনও ছবি দেখা যায়নি এখনও। তবে রুক্মিণী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন নীল সমুদ্রের ছবি। এখনও এক ফ্রেমে দেখা যায়নি নায়ক নায়িকাকে।    

অন্যদিকে, খবরের শিরোনামে এখন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও তাঁর নতুন প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডাকে (Raghav Chadha) ডেট করছেন তিনি। তাঁদের একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতে দেখা গেছে মুম্বইয়ে। পাপারাৎজিদের জন্য পোজও দেন তাঁরা। এবার শোনা যাচ্ছে নিজেদের সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাবেন তাঁরা। 

 

সেরা শিরোনাম

BP Singh: পর্দায় 'এসিপি প্রদ্যুমন'-এর বস, বাস্তবে প্রিয় বন্ধু! ভেঙে গেল CID পরিবার, শোকস্তব্ধ শিবাজী
পর্দায় 'এসিপি প্রদ্যুমন'-এর বস, বাস্তবে প্রিয় বন্ধু! ভেঙে গেল CID পরিবার, শোকস্তব্ধ শিবাজী
Katrina Kaif: একরত্তি পুত্র, পরিবার নিয়েই কাটাতে চান? আর অভিনয়ের দুনিয়ায় ফিরবেন না ক্যাটরিনা কাইফ?
একরত্তি পুত্র, পরিবার নিয়েই কাটাতে চান? আর অভিনয়ের দুনিয়ায় ফিরবেন না ক্যাটরিনা কাইফ?
Sadhak Bamakhyapa: পশ্চিমবঙ্গে আয়কর মুক্ত 'রামায়ণ', 'সাধক বামাক্ষ্যাপা' নিয়েও ভাবুক সরকার, দাবি জানাচ্ছেন নির্মাতারা
পশ্চিমবঙ্গে আয়কর মুক্ত 'রামায়ণ', 'সাধক বামাক্ষ্যাপা' নিয়েও ভাবুক সরকার, দাবি জানাচ্ছেন নির্মাতারা
Shah Rukh Khan: জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ, মন্নতের সামনে দেখা যাবে না চেনা ছবি
জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ, মন্নতের সামনে দেখা যাবে না চেনা ছবি

ভিডিও

Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda
Suvendu Adhikari |
BJP TMC Clash |
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget