এক্সপ্লোর

Bhool Bhulaiyaa 2: কিয়ারার মাথায় ও কার হাত? প্রকাশ্যে 'ভুল ভুলাইয়া টু'-এর হাড়হিম করা মোশন পোস্টার

এদিন নেট মাধ্যমে 'ভুল ভুলাইয়া টু' ছবির নতুন মোশন পোস্টার মুক্তি পেয়েছে। দেখা যাচ্ছে, ভয় পাওয়া চোখে কোনও কিছুর দিকে তাকিয়ে রয়েছেন কিয়ারা আডবাণী। আর তাঁর মাথা দিয়ে বেরিয়ে আসছে কালো, লোমশ অশরীরীর হাত।

মুম্বই: আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কার্তিক আরিয়ান (Kartik Aaryan), কিয়ারা আডবাণী (Kiara Advani), তব্বু (Tabbu) অভিনীত 'ভুল ভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2)। তার আগে একের পর এক মোশন পোস্টারে ভয় ধরাচ্ছেন ছবি নির্মাতারা। ইতিমধ্যেই বেশ কয়েকটি মোশন পোস্টার মুক্তি পেয়েছে এই ছবির। প্রত্যেকটি মোশন পোস্টারেরই ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে 'মঞ্জুলিকা'র 'আমি যে তোমার' গান। হরর কমেডি এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহের শেষ নেই। সাম্প্রতিক যে মোশন পোস্টার মুক্তি পেয়েছে, তাতে কিয়ারা আডবাণীর চরিত্রের প্রথম ঝলক দেখা গিয়েছে।

'ভুল ভুলাইয়া টু' ছবির মোশন পোস্টারে কিয়ারা আডবাণী-

এদিন নেট মাধ্যমে 'ভুল ভুলাইয়া টু' ছবির নতুন মোশন পোস্টার মুক্তি পেয়েছে। যাতে দেখা যাচ্ছে, ভয় পাওয়া চোখে কোনও কিছুর দিকে তাকিয়ে রয়েছেন কিয়ারা আডবাণী। আর তাঁর মাথা দিয়ে বেরিয়ে আসছে কালো, লোমশ অশরীরীর হাত। আর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে কারও হাসি এবং সেই মঞ্জুলিকার গান 'আমি যে তোমার'। নেট দুনিয়ায় 'ভুল ভুলাইয়া টু' ছবির এই মোশন পোস্টার মুক্তি পেতেই দর্শকদের উত্তেজনার পারদ আরও চড়েছে। রীতিমতো ঝড় তুলেছে হাড়হিম করা এই পোস্টার।

আরও পড়ুন - Priyanka-Nick Baby Name: নিক-প্রিয়ঙ্কার কন্যা সন্তানের নাম ফাঁস! জানা গেল নামের অর্থও

এদিন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ভুল ভুলাইয়া টু' ছবির মোশন পোস্টার শেয়ার করেছেন। সঙ্গে লেখেন, 'পরিচয় করিয়ে দিই ঋতের সঙ্গে। বোকা বনে যাবেন না। সে এতটাও মিষ্টি নয় একেবারেই। 'ভুল ভুলাইয়া টু' মুক্তি পাবে আগামী ২০ মে প্রেক্ষাগৃহে।'

হরর কমেডি 'ভুল ভুলাইয়া টু' নিয়ে খুবই উত্তেজিত দর্শকেরা। প্রথম ছবির সাফল্যের পর দ্বিতীয় ছবি কেমন হতে চলেছে, তা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন তাঁরা। ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী, তব্বু। পরিচালক অনীশ বাজমির এই ছবি প্রযোজনা করেছেন ভূষণ কুমার এবং মুরাদ খেতানি। আগে ঠিক হয়েছিল ২৫ মার্চ মুক্তি পাবে এই ছবি। কিন্তু করোনা এবং আরও নানা কারণে পিছিয়ে যায় এই ছবির মুক্তি। যদিও চলতি বছরের শুরুর দিকে নির্মাতাদের পক্ষ থেকে জানান হয়েছিল যে, এই ছবির মুক্তির দিন বদলাবে না। কিন্তু সম্প্রতি টিজার মুক্তির সঙ্গে সঙ্গেই নতুন মুক্তির দিন জানিয়ে দেওয়া হয় তাদের পক্ষ থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget