এক্সপ্লোর

Bhotbhoti: এরিয়েল কি সত্যিই 'ডাঙার মেয়ে' নয়? নাকি সবটাই 'ভটভটি'-র কল্পনা?

Bhotbhoti Trailer out: গল্পটা কিছুটা এমন। গঙ্গার ধারের জাহাজ বস্তিতে বাস এর তরুণের। নাম ভটভটি। তার কল্পনার রঙে গঙ্গার নিচে সেজে ওঠে এক রূপকথার জগৎ। সেখানে রাজপ্রাসাদ আছে, ঝিকিমিকি আলো, আর আছে জলপরী

কলকাতা: এই গল্প কি সত্যিই রূপকথা? তাহলে সমুদ্রের নিচের ঝিকিমিকি আলোর সেই রাজ্য আর সেই গল্পের জলপরীর মুখে রক্ত কেন? একরাশ প্রশ্ন তুলে দিয়ে গেল সদ্য মুক্তি পাওয়া 'ভটভটি'-র (Bhot Bhoti) ট্রেলার। 

গল্পটা কিছুটা এমন। গঙ্গার ধারের জাহাজ বস্তিতে বাস এর তরুণের। নাম ভটভটি। তার কল্পনার রঙে গঙ্গার নিচে সেজে ওঠে এক রূপকথার জগৎ। সেখানে রাজপ্রাসাদ আছে, ঝিকিমিকি আলো আছে, আর আছে জলপরী। সেই স্বপ্নই সত্যি হয়ে যায় যখন ভটভটি দেখা পায় এরিয়েলের। ভটভটির ভূমিকায় দেখা যাবে ঋষভ বসু (Rishav Basu)-কে। আর এরিয়েলের ভূমিকায় দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)-কে। ছবির পরিচালনা করছেন তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)

ছবিতে বিবৃতি আর তথাগত ছাড়াও রয়েছেন দীপঙ্কর দে (Dipankar Dey), মমতা শঙ্কর (Mamata Shankar), রজতাভ দত্ত (Rajatava Dutta) ও অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তথাগত নিজে ও দেবলীনা দত্ত (Debleena Dutt)।

আরও পড়ুন: Sushmita Sen on Social Media: 'বিবাহিত নই, কোনও আংটিও নেই', সোশ্যাল মিডিয়ায় 'ললিত' প্রসঙ্গ ইচ্ছা করেই এড়ালেন সুস্মিতা?

ছবি সম্পর্কে তথাগত বলছেন, 'আমার মনে হয় বাংলা ছবিতে শব্দকে একটু কম গুরুত্ব দেওয়া হয়। ভটভটি চোখ আর কানকে শান্তি দেবে এমন একটা ছবি। এই ছবিটা জল আর আগুনের ওপর বোনা একটা রূপকথার গল্প। রূপকথা মানেই কল্পনা, রূপক। ভটভটির শুরুটাও তেমনই। কিন্তু ছবির শেষে রয়েছে ঘোরতর বাস্তব। ভটভটি আমার তৈরি করা প্রথম ছবি যেটা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।'

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান।  'জলপরীর গান' নিয়ে পরিচালকের মত, 'গানটির প্রথম লাইন, 'রূপকথার পথচলার নেই কোথায় শেষ জানা।' এই গানের মূল ভাব এই বাক্যে রয়েছে। মূলত একটি ট্রাভেল সং এটি। এই গানে ছবির মূল দুই চরিত্রের একটা সফর লেন্সবন্দি করা হয়েছে। সেই সঙ্গে তাঁদের হাবভাব আচরণে চরিত্রদুটির বৈশিষ্ট্যও প্রকাশ পাচ্ছে। এই গানে শুধু দুই মানুষের রোম্যান্স নয়, প্রকৃতির মধ্যে মানুষের অবস্থান দেখানোর চেষ্টা হয়েছে। মরুভূমিতে দুটো ফুল ফুটলে যেমন হয়, তেমনই আমার ইচ্ছে ছিল যে অক্টোবরের প্রখর রোদে দৃশ্যগুলো শ্যুট করার। কিন্তু অদ্ভূতভাবে সেই বছর, ২০১৯ সালে ওই সময়ে বৃষ্টি নামে। তাতে পশ্চিমবঙ্গের গ্রামবাংলার অন্য সৌন্দর্য্য় ক্যামেরায় ধরতে পেরেছি। বর্ষাভেজা গ্রাম বাংলার পথে দুটো মানুষ তাঁদের পথ খুঁজে চলেছে ক্রমাগত, সেটাই এই গানের মূল উপজীব্য।'

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget