এক্সপ্লোর

Bigg Boss 15 Contestant: 'বিগ বস ১৫'-এ প্রতীকের সঙ্গে যোগ দেবেন শমিতা শেট্টি ও নিশান্ত ভট্ট

Bigg Boss 15 Contestant: 'বিগ বস ১৩'-এর প্রতিযোগী অসীম রিয়াজের ভাই উমর রিয়াজকেও দেখা যাবে এই নতুন সিজনে। এছাড়াও 'বিগ বস ১৫'-এ প্রতিযোগী হিসেবে পাওয়া যাবে টেলি তারকা দোনাল বিশতকে।

নয়াদিল্লি: 'বিগ বস ওটিটি' শেষে এবার শীঘ্রই পর্দায় আসতে চলেছে ' বিগ বস ১৫'। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে 'বিগ বস ১৫'-এর কয়েকজন প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে 'বিগ বস ওটিটি'-এর শমিতা শেট্টি ও নিশান্ত ভট্টের নাম। ইতিমধ্যেই 'বিগ বস ১৫'-এর প্রথম নিশ্চিত প্রতিযোগী হিসেবে চিহ্নিত প্রতীক সহজপাল। তিনি 'বিগ বস ওটিটি'-এর ফাইনালের মঞ্চ ছেড়ে চলে আসেন 'বিগ বস ১৫'-এ অংশ নেওয়ার জন্য।

বৃহস্পতিবার সন্ধ্যার অনুষ্ঠানে শো নির্মাতারা ঘোষণা করেন 'বিগ বস ওটিটি'-এর তৃতীয় স্থানাধিকারী অভিনেত্রী শমিতা শেট্টি ও দ্বিতীয় স্থানাধিকারী কোরিওগ্রাফার নিশান্ত ভট্টকেও প্রতীক সহজপালের সঙ্গে প্রতিযোগী হিসেবে পাওয়া যাবে 'বিগ বস ১৫'-এ। এছাড়া 'বিগ বস ১৩'-এর প্রতিযোগী অসীম রিয়াজের ভাই উমর রিয়াজকেও দেখা যাবে এই নতুন সিজনে। পেশায় ডাক্তার উমরকে সম্প্রতি দলজিৎ কৌর ও সাবা খানের সঙ্গে একটি গানের ভিডিওয় দেখা গিয়েছিল। একটি রেকর্ড করা ভিডিও মেসেজে তিনি জানান এই অনুষ্ঠানে থাকতে পেরে বেশ রোমাঞ্চিত।

এছাড়াও 'বিগ বস ১৫'-এ প্রতিযোগী হিসেবে পাওয়া যাবে টেলি তারকা দোনাল বিশতকে। একটি ভিডিও মেসেজে তিনি বলেন, 'আমি কেমন ব্যবহার করি, আমি কীরকম, আর যা যা আমার ব্যাপারে আপনারা জানতে চেয়েছিলেন... এটাই সময়। মিস করবেন না।'

বিগ বসের প্রাক্তন প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য ও আরতি সিংহ এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভিডিও মেসেজের মাধ্যমে অনুষ্ঠানে হাজির ছিলেন সলমন খান।

'বিগ বস ১৫'-এর প্রতিযোগীদের প্রথমে জঙ্গলে থাকতে দেখা যাবে। যেখানে নিজেদের মৌলিক সুবিধার জন্য তাঁদের লড়াই করতে দেখা যাবে এবং এরপরই তাঁদের বিগ বসের বাড়িতে প্রবেশের অধিকার মিলবে। 'অন্যান্যবারের থেকে এইবার প্রতিযোগীদের সুযোগ-সুবিধের পরিমাণ কম থাকবে। তাঁদের কেবলমাত্র একটা ছোট্ট 'সারভাইভাল কিট' দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে এবং বিলাসের সমস্ত বাজেট ছেঁটে দেওয়া হবে,' বলেন 'বিগ বস ১৫'-এর সঞ্চালক সলমন খান।

আরও পড়ুন: Sardar Udham Release: অক্টোবরেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ভিকি কৌশলের 'সর্দার উধম'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget