এক্সপ্লোর

Sardar Udham Release: অক্টোবরেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ভিকি কৌশলের 'সর্দার উধম'

Sardar Udham Release: ভিকি কৌশল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেন যে ছবিটি অ্যামাজন প্রাইমেই প্রিমিয়ার করা হবে। তিনি লেখেন, 'এই অক্টোবরে দেখুন সর্দার উধম প্রাইমে।'

মুম্বই: ২০২১ সালের অক্টোবর মাসেই ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে (Amazon Prime) মুক্তি পেতে চলেছে ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত 'সর্দার উধম' (Sardar Udham)। বহু প্রতীক্ষিত  এই ছবিটির পরিচালনার দায়িত্ব সামলেছেন সুজিত সরকার। অনেক জল্পনার শেষে জানা যাচ্ছে তিনি বড় পর্দায় ছবিটি মুক্তি পাওয়ানোর বদলে ওটিটি প্ল্যাটফর্মেই প্রিমিয়ার করানোর সিদ্ধান্ত নিয়েছেন। স্বাধীনতা সংগ্রামী উধম সিংহের জীবনী নিয়ে তৈরি ছবিটি দেশের স্বাধীনতা আহরণের জন্য তাঁর আত্মত্যাগের কথা বলবে।

ভিকি কৌশল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেন যে ছবিটি অ্যামাজন প্রাইমেই প্রিমিয়ার করা হবে। তিনি লেখেন, 'আপনাদের সামনে একজন বিপ্লবীর গল্প তুলে ধরতে পেরে আমার ভীষণ ভাল লাগছে। এই অক্টোবরে দেখুন সর্দার উধম প্রাইমে।'

অন্যদিকে অ্যামাজন প্রাইম ভিডিওর তরফ থেকেও একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে ছবিটি তাদের প্ল্যাটফর্মে দেখানো হবে। যদিও কোথাও ছবি মুক্তির নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

অ্যামাজন প্রাইমের, কনটেন্ট হেড ও ডিরেক্টর বিজয় সুব্রহ্মণ্যম বিবৃতি দিয়ে ঘোষণা করেন, 'রাইসিং সান ফিল্মসের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা গর্বে সঙ্গে আপনাদের জন্য নিয়ে আসছি সর্দার উধম, একজন সাহস, মনোবল এবং নির্ভীক মানুষের গল্প। আমাদের ইতিহাস ও সংস্কৃতির গভীর ইতিহাস থেকে বের করে আনা গল্প। উধম সিংহের না বলা গল্পগুলো গোটা বিশ্বের সকলের জানা উচিত।'

'সর্দার উধম' ছবিতে কে কে আছেন? ('Sardar Udham' Cast)

বণিতা সন্ধু, যাঁকে বরুণ ধবনের বিপরীতে 'অক্টোবর' ছবিতে দেখা গিয়েছিল, তিনি এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। আমোল পরাশর ছবিতে ভগৎ সিংহের চরিত্রে অভিনয় করেছেন, গুঞ্জন এমনটাই। ২০২০ সালের অক্টোবর মাসে ছবিটি রুপোলি পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল। যদিও করোনা অতিমারীর কারণে তা সম্ভব হয়ে ওঠেনি।

ছবির শ্যুটিং নানা লোকেশনে করা হয়েছে। ইংল্যান্ড, ইউরোপ, আয়ারল্যান্ড, রাশিয়া, জার্মানি ও উত্তর ভারতে শ্যুটিং হয়েছে।

আরও পড়ুন: Shahrukh Khan Update: শাহরুখ খানের সঙ্গে রাজকুমার হিরানির ছবির কাজ কতদূর এগোল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget