এক্সপ্লোর

Devoleena Bhattacharjee Engaged: বাগদান সারলেন 'গোপী বহু' দেবলীনা ভট্টাচার্য

ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। আর কদিন পরই আসছে ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার দিন আসার আগেই নিজের ভালোবাসার মানুষের সঙ্গে বাগদান সেরে ফেললেন 'সাথ নিভানা সাথিয়া' অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।

মুম্বই: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং 'বিগ বস ১৫' (Bigg Boss 15) প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee) অবশষে বাগদান সারলেন। দীর্ঘদিনের প্রেমিক বিশাল সিংহের সঙ্গে বাগদান সারার পর সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। আর কদিন পরই আসছে ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার দিন আসার আগেই নিজের ভালোবাসার মানুষের সঙ্গে বাগদান সেরে ফেললেন 'সাথ নিভানা সাথিয়া' অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন দেবলীনা। ছবিতে প্রেমিক বিশাল সিংহের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। এক হাতে ফুলের তোড়া, অন্যহাতে আংটি নিয়ে হাঁটু মুড়ে সামনে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন দেবলীনার প্রেমিক বিশাল। দুজনের মুখের হাসি নজর কাড়ছিল। ছবি শেয়ার করে তাঁরা লেখেন, 'ইটস অফিশিয়াল।' বিশাল সিংহও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি শেয়ার করে বাগদানের কথা জানিয়ে দেবলীনাকে ভালোবাসার কথা জানিয়েছেন। নেট দুনিয়ায় প্রতিক্রিয়ায় দিয়েছেন দেবলীনা। ভালোবেসে কমেন্টে লিখেছেন, 'হ্য়াঁ। অবশেষে। আমিও তোমাকে ভালোবাসি বিশু।' দেবলীনা আর বিশালের বাগদানের ছবিতে লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। গায়ক অভিজিৎ সাওয়ান্ত থেকে অন্যান্য তারকারা কমেন্ট করে তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন - Sunil Grover Heart Surgery : বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি কমেডিয়ান সুনীল গ্রোভার

প্রসঙ্গত, 'বিগ বস'-এর ঘর থেকে বেরনোর পরই অপারেশন হয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যেক। সেই প্রসঙ্গে দীর্ঘ একটি পোস্ট দিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দেবলীনা লেখেন, 'আমার 'বিগ বস ১৫'র জার্নিটা অনেকটা রোলার কোস্টারের মতো ছিল। মানসিকভাবে, শারীরিকভাবে এবং আবেগের দিক থেকে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমায়। আপনারা সকলেই জানেন, পোল টাস্ক করার সময় আমি চোট পাই। সে কারণেই 'বিগ বস'-এর ঘর থেকে বেরনোর পরই আমার অপারেশন করানোর প্রয়োজন হয়।'

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'সাথ নিভানা সাথিয়া'-তে গোপি বহুর চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নেন দেবলীনা ভট্টাচার্য। 'বিগ বস সিজন ১৩'-তে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। 'বিগ বস ১৫'তে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে যোগ দেন।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget