এক্সপ্লোর

Sidharth Kiara Wedding: সিদ্ধার্থ-কিয়ারার বিলাসবহুল বিবাহের স্থানের প্রতিদিনের খরচ কত?

Sidharth Kiara Marriage: সম্প্রতি সামনে এসেছে বিভিন্ন তথ্য। সিদ্ধার্থ - কিয়ারার বিয়েতে উপস্থিত অতিথি তালিকা থেকে বিবাহের স্থানের খরচ। যা জানলে চোখ কপালে উঠবে।

মুম্বই: বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। জয়সলমীরের সূর্যগড়ে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। ইতিমধ্যে যে ছি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে বিবাহের স্থানের উদ্দেশে রওনা দিয়েছেন কিয়ারা। বিমানবন্দরে ছবি শিকারীদের ক্যামেরায় ধরাও দেন। সম্প্রতি সামনে এসেছে বিভিন্ন তথ্য। সিদ্ধার্থ - কিয়ারার বিয়েতে উপস্থিত অতিথি তালিকা থেকে বিবাহের স্থানের খরচ। যা জানলে চোখ কপালে উঠবে।

প্রতিদিন কত টাকা খরচ সিদ্ধার্থ - কিয়ারার বিবাহের স্থানের?

জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শোনা যাচ্ছে, আগামী ৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। মুম্বইয়ের এক ওয়েডিং প্ল্যানিং কোম্পানি সমস্ত কিছু আয়োজনের দায়িত্ব নিয়েছে। ১০০ থেকে ১৫০ জন অতিথি হাজির থাকতে পারেন। হাই প্রোফাইল এই বিয়েতে বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকা ছাড়াও আমন্ত্রিত রয়েছেন আরও বেশ কয়েকজন ভিভিআইপি। বিশেষ নিরাপত্তা ব্যবস্থারও আয়োজন রয়েছে সেখানে। অতিথিদের জন্য রাখা রয়েছে মার্সিডিজ, বিএমডব্লিউ, জাগুয়ারের মতো ৭০টি বিলাসবহুল গাড়ি। শোনা যাচ্ছে, বিবাহের স্থানের জন্য প্রতিদিনের হিসেবে মোটা টাকা খরচ করছেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। জয়সলমীরের সূর্যগড় প্যালেসে সাধারণত রাজকীয় বিবাহ আয়োজন করা হয়ে থাকে। আমন্ত্রিত অতিথিরা রাজকীয় অভিজ্ঞতা পান। হোটেলটিতে রয়েছে ৮৪টি ঘর। ৯২টি শোওয়ার ঘর। ২টি বড় বাগান। একটি কৃত্বিম লেক। একটি জিম। একটি ইন্ডোর সুইমিংপুল। ভিলা। দুটি বড় রেস্তোরাঁ। এবং আরও নানা বিলাসবহুল ব্যবস্থা। জানা যাচ্ছে, এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়ে এখানে বিবাহের আয়োজনের জন্য প্রতিদিন খরচ হয় ১.২০ কোটি টাকা করে। আর প্রায় ২ কোটি টাকা প্রতিদিনের হিসেবে খরচ হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেকার সময়টায়। এর কারণ হিসেবে জানা যাচ্ছে, এই সময়টায় সবথেকে বেশি পর্যটকরা এখানে এসে থাকেন। আর সিদ্ধার্থ - কিয়ারার বিয়েটাও ঠিক হয়েছে এই বিশেষ সময়টাতেই। তাই তিনদিনে সিদ্ধার্থ- কিয়ারার বিয়ের জন্য এই স্থানে মোট খরচ হবে ৬ কোটি টাকার মতো। এছাড়াও, যদি প্রাইভেট ট্রাভেল এবং আরও নানা কিছু এর সঙ্গে যোগ হয়, তাহলে খরচের পরিমাণ আরও বাড়তে পারে। বলিউডের সবথেকে বেশি খরচ সাপেক্ষ বিবাহগুলির তালিকায় থাকতে চলেছে সিদ্ধার্থ - কিয়ারার বিয়ে।

আরও পড়ুন - Shah Rukh Khan: 'পাঠান'-এ অভিনয়ের প্রস্তাব পেয়ে কী বলেছিলেন শাহরুখ?

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। সম্পর্ক নিয়ে মুখে কখনও স্বীকার না করলেও সরাসরি অস্বীকারও করেননি দুজনের কেউই। নানা সময়ে তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। সেটা কোথাও বেড়াতে গিয়েই হোক কিংবা বি টাউনের কোনও পার্টিতে। 'শেরশাহ' ছবিতে প্রথমবার তাঁরা পর্দায় জুটি বাঁধেন। দুই তারকার দীর্ঘদিনের সম্পর্ক অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget