এক্সপ্লোর

Bigg Boss 16: 'বিগ বস ১৬'-তে প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে এই তারকাদের

Bigg Boss 16 Updates: বিভিন্ন মাধ্যমে একটি তালিকা প্রকাশ হয়েছে যে, 'বিগ বস ১৬'-তে প্রতিযোগী হিসেবে কারা থাকতে পারেন। যদিও সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে অফিশিয়ালি প্রতিযোগীদের নাম এখনও জানানো হয়নি।

মুম্বই: চলতি বছর টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'কে (Bigg Boss) ঘিরে দর্শকদের উন্মাদনা নজরে পড়ছে নেট দুনিয়ায় চোখ রাখলেই। কোন থিমে সেজে উঠবে 'বিগ বস'-এর ঘর, কারা প্রতিযোগী হিসেবে উপস্থিত থাকতে পারেন, সে সম্পর্কে তাঁদের জানার আগ্রহই প্রমাণ করে দিচ্ছে উত্তেজনা কতটা বৃদ্ধি পাচ্ছে রোজ। সম্প্রতি নেট দুনিয়ায় সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে 'বিগ বস ১৬'-র দুটি প্রোমো পোস্ট করা হয়েছে। যেখানে সলমন খান জানাচ্ছেন যে, চলতি বছর এই রিয়েলিটি শোয়ের নিয়ম যে কোনও নিয়মই থাকছে না। এর পাশাপাশি বিভিন্ন মাধ্যমে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যে, 'বিগ বস ১৬'-তে (Bigg Boss 16) প্রতিযোগী হিসেবে কারা উপস্থিত থাকতে পারেন। যদিও নির্মাতা কিংবা সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে অফিশিয়ালি প্রতিযোগীদের নাম এখনও জানানো হয়নি। সম্ভাব্য একটি তালিকা ঘুরছে নেট দুনিয়ায়।

কোন তারকারা থাকতে পারেন চলতি বছর 'বিগ বস'-এর ঘরে?

বিভিন্ন সূত্র অনুয়ায়ী জানা যাচ্ছে, চলতি বছর 'বিগ বস'-এর ঘরে দেখা যেতে পারে বলিউডের বড় পর্দা থেকে ছোট পর্দার একঝাঁক তারকাকে। সেই তালিকায় নাম রয়েছে শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা, মনাওয়ার ফারুকি, কণিকা মান, আমির খানের ভায ফয়জল খান, টুইঙ্কল কপূর, শিবিন নারাং, ভিভিয়ান ডিসেনা, অর্জুন বিজলানি এবং ফরমানি নাজের। যদিও নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি এখনও প্রতিযোগীদের নামের তালিকা প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, গত বছর বিগ বস জয়ী হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তেজস্বী প্রকাশ। শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে ছিলেন প্রতীক সেহজপাল, কর্ণ কুন্দ্রা।

আরও পড়ুন - Bigg Boss 16: Salman Khan reveals there are no rules in the new season, know in details

অন্যদিকে, সম্প্রতি নেট দুনিয়ায় জনৈক নেট নাগরিকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে 'বিগ বস'-এর অন্দরমহলের বেশ কিছু ছবি। প্রতিটি ছবিতেই দাবি করা হয়েছে যে, সেগুলি 'বিগ বস ১৬'-এর অন্দরমহলের ছবি। ছবিতে দেখা যাচ্ছে, অ্যাকোয়া স্টাইলে সেজে উঠছে বিগ বসের ঘর। সোনালী ও নীলের নানা কারুকাজে বিগ বসের ঘর যেন সমুদ্রের নিচের শোভা দিচ্ছে। যদিও 'বিগ বস' নির্মাতাদের পক্ষ থেকে কিংবা 'বিগ বস'-এর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে এমন কোনও ছবি পোস্ট করা হয়নি। কিংবা, এই ছবির সত্যতা স্বীকার করা হয়নি। এর পাশাপাশি, গত বছর থেকে শুরু হয়েছে 'বিগ বস ওটিটি'। গত বছর প্রথম সিজনে সেই শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন কর্ণ জোহর। কিন্তু চলতি বছর জানা গিয়েছে যে, 'বিগ বস ওটিটি সিজন ২' সঞ্চালনা করবেন না তিনি। এক্ষেত্রে নাম উঠে এসেছে বেশ কয়েকজন তারকার। উঠে এসেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খানের নামও। যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget