এক্সপ্লোর

Biggest flop of 2023: ২০০ কোটির সিনেমা ব্যবসা করে মাত্র ২০ কোটি টাকা, এই ছবিই ২০২৩ সালের অন্য়তম বড় ফ্লপ

হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষাতেও  ২০ অক্টোবর বড়পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবি

কলকাতা: ২০২৩ প্রায় শেষের পথে। সিনেমা-সিরিজ-শর্টফিল্ম-তথ্য়চিত্র মিলিয়ে এবছরও মুক্তি পেয়েছে বেশ কিছু প্রোজেক্ট।  বক্সঅফিসে (Boxoffice) কিছু জমিয়ে ব্যবসা করেছে আবার কিছু ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক। আর আজ যে ছবির কথা বলব, জানা যাচ্ছে এটিই এই বছরের অন্যতম বড় ফ্লপ। যদিও এই ছবি ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল অনেক। তবুও শেষ পর্যন্ত সেই প্রত্যাশাপূরণে ব্যর্থ হয় ছবির নির্মাতার। 

যে ছবির কথা আলোচনা করছি তার ডিরেক্টর বিকাশ বেহল নিঃসন্দেহে বলিউডের (Bollywood) সেরা পরিচালকদের মধ্য়ে অন্যতম। তাঁর ঝুলিতে রয়েছে 'কুইন','লুটেরা', 'হাসি তো ফাসি', 'উড়তা পাঞ্জাব'-এর মত জনপ্রিয় ছবি। তবে এই বছর তাঁর তৈরি ছবি 'গণপথ' বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। ছবিটি ছিল একটি সাই-ফাই থ্রিলার। চলতি বছর অক্টোবর মাসে মুক্তি পায় এই ছবি। টাইগার শ্রফ (Tiger Shroff) ও কৃতি শ্য়ানন (Kriti Sanon) অভিনীত 'গণপথ' (Ganpath) সিনেপ্রেমীদের মনে ধরেনি। পরিচালক নিজেও একটি সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে, ছবিটি নিয়ে বেশ বিভ্রান্ত ছিলেন তিনি।

আরও পড়ুন...

ফেলে রাখা জিনিস দিয়েই তৈরি হয়েছিল সেট, কীভাবে ইতিহাস তৈরি করল 'দ্য রেলওয়ে মেন'?

মোট ২০০ কোটি টাকা বাজেট ছিল 'গণপথ' ছবিটির।  টাইগার শ্রফ ও কৃতি শ্য়াননের পাশাপাশি এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন বিগ বিও। তবে ছবির গল্প কোনও কারণে মনে ধরেনি দর্শকের। ছবি মুক্তির পর তাই দর্শক ও সমালোচকের ভয়াবহ কটাক্ষের সম্মুখীনও হতে হয়েছিল পরিচালককে। তবে বিকাশ বহেল জানান যে, ছবিটি তিনি শুরু থেকেই নিজের পরিকল্পনা অনুযায়ী করতে পারেন নি। 

এর আগেও 'হিরোপান্তি' (Heropanti) ছবিতে দেখা মিলেছিল টাইগার শ্রফ ও  কৃতি শ্য়াননের। এরপর নিজস্ব প্রভিতায় একের পর এক ছবিতে অভিনয় করে সিনেমাপ্রেমীদের মনে পাকাপাকি জায়গা করে নেয় এই দুই তারকা। নয় বছর পর আবারও তাঁদের অনস্ক্রিন রসায়ন দেখতে মুখিয়ে ছিল দর্শক। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষাতেও  ২০ অক্টোবর বড়পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবি। 

উল্লেখ্য় কিছুদিন আগেই 'মিমি' ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন কৃতি শ্য়ানন। সেখানে অভিনেত্রীর সঙ্গে যোগ্য় সঙ্গত দিয়েছিলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। দর্শকেরও পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিল এই ছবি।

তবে 'গণপথ'-এর বর্থ্য়তার পরও টাইগার শ্রফ ও  কৃতি শ্য়াননের রসায়নের জাদু দেখার জন্য আজও মুখিয়ে আছে দর্শককূল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget