এক্সপ্লোর

The Railway Men: ফেলে রাখা জিনিস দিয়েই তৈরি হয়েছিল সেট, কীভাবে ইতিহাস তৈরি করল 'দ্য রেলওয়ে মেন'?

Bollywood News: 'কালা'র পর এই সিরিজে বাবিলের অভিনয় মন ছুঁয়ে গেল আপমর দর্শক ও সমালোচকের।

কলকাতা: ১৮ নভেম্বর নেটফ্লিক্সে (Netfilx) মুক্তি পেয়েছিল 'দ্য রেলওয়ে মেন' (The Railway Men)। বহুলচর্চিত এই সিরিজে অভিনয় করেছিলেন আর মাধবন (R Madhvan), কে কে মেনন (K K Menon) ,দিব্যেন্দু শর্মা, জুহি চাওলা, দিব্যেন্দু ভট্টাচারিয়ার মত তাবড় অভিনেতারা। ছিলেন ইরফান খানের (Infan Khan) ছেলে বাবিলও (Babil)। প্রত্যেকের অভিনয় থেকে শুরু করে গল্পের বুনন, চিত্রনাট্য সবই প্রশংসিত হয়েছিল সিনেমহলে। বিশেষত 'কালা'র পর এই সিরিজে বাবিলের অভিনয় মন ছুঁয়েছে আপমর দর্শক ও সমালোচকের। আর এবার এই সিরিজ নিয়ে প্রকাশ্য়ে এল নতুন খবর। 

সূত্রের খবর অনুযায়ী, এই সিরিজের সেট তৈরিতে নষ্ট হয়নি ন্যূনতম জিনিসও। বরং ফেলে রাখা ১৯,৩১১ কেজির জিনিস এই সিরিজে পুনর্ব্যবহার করা হয়েছে বলেও জানা যাচ্ছে। মাত্র ৪১৭.৭ কেজির বর্জ্য শ্য়ুটিং-এর পর পৌরসভাকে হস্তান্তর করা হয়েছিল। এখানেই শেষ নয়, টিম 'দ্য রেলওয়ে মেন' ৭ হাজার  কেজি অতিরিক্ত খাবারও দরিদ্রদের দান করেছিল বলে খবর পাওয়া গেছে। প্রসঙ্গত, ছবির তৈরির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই প্রচুর জিনিসের অপব্যবহার হয়, এমনকি অনেককিছু নষ্টও হয়। ফলে এক্ষেত্রে যে এই সিরিজ দৃষ্টান্ত তৈরি করেছে একথা বলাই যায়।

আরও পড়ুন...

একসময় অবসর পেতেন না চুল-দাড়ি কাটারও, গান ছাড়া, ক্যামেরার কাজেও দক্ষ অরিজিৎ!

উল্লেখ্য়, ১৯৮৪ সালের ভোপাল গ্য়াস ট্র্যাজেডির ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 'দ্য রেলওয়ে মেন'। কঠিন সময় নার্ভ শক্ত রেখে কীভাবে রেলের কর্মীরা সঠিক সিদ্ধান্ত নিয়ে, সাহস ও বীরত্বের পরিচয় গিয়েছিলেন, সেই  গল্পই উঠে এসেছে এই সিরিজে। চারটি এপিসোডের টানটান রোমহর্ষক কাহিনি মন জয় করে নিয়েছে সিনেপ্রেমীদের। তাই সিরিজ মুক্তির পর থেকেই বিভিন্ন মহলে প্রশংসার বন্য়া বয়ে গেছে।

'দ্য রেলওয়ে মেন' প্রযোজনা করেছে যশরাজ এন্টারটেইনমেন্ট। এই সংস্থার এক্সিকিউটিভ প্রযোজক যোগেন্দ্র মোগ্রে বলেন,'এই ধরণের কাজ করতে পেরে আমরা আপ্লুত। এই সিরিজ সারা বিশ্বের মানুষ পছন্দ করেছে। আর সবথেকে বড় কথা দায়িত্বশীল নাগরিকের মত সম্পূর্ণভাবে পরিবেশকে রক্ষা করে তৈরি হয়েছে এই প্রোজেক্ট। ফলে  আমাদের সংস্থা স্ক্র্যাপ ম্যানেজমেন্টকে টিমকে ধন্য়বাদ জানাচ্ছে এই প্রয়াসকে সফল করার জন্য।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget