এক্সপ্লোর

Bipasha Basu: গোলাপি পোশাকে আদুরে একরত্তি, প্রথমবার মেয়ে দেবীর মুখ প্রকাশ্যে আনলেন বিপাশা

Bipasha Basu with her Devi: এতদিন সোশ্যাল মিডিয়ায় মেয়ের মুখের কোনও ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। এই প্রথম গোলাপি পোশাকে একরত্তি দেবীর ছবি ভাগ করে নিলেন বিপাশা

কলকাতা: একদিকে কেরিয়ার, অন্যদিকে এক খুদেকে ঘিরে জীবন, নতুন অধ্যায়.. জীবনকে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। এই প্রথম তাঁর কন্যাসন্তান 'দেবী'-র (Devi) ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। ২০২২ সালের নভেম্বর মাসে মা হয়েছেন বিপাশা, বাবা হয়েছেন অভিনেতা কর্ণ সিং গ্রোভার (Karan Singh Grover)। তবে এতদিন সোশ্যাল মিডিয়ায় মেয়ের মুখের কোনও ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। এই প্রথম গোলাপি পোশাকে একরত্তি দেবীর ছবি ভাগ করে নিলেন বিপাশা। 

বিয়ের ৬ বছর পরে বাবা-মা হয়েছেন বিপাশা ও কর্ণ। মেয়ে দেবীর নামের শেষে রয়েছে দুজনেরই পদবি। দেবী বসু সিংহ গ্রোভার। সোশ্যাল মিডিয়ায় দেবীর আগমনের খবর শেয়ার করেছিলেন দম্পতি। তবে ৬ মাসেরও বেশি সময় পর্যন্ত দেবীর মুখ আড়ালেই রেখেছিলেন তাঁরা। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি (Anushka Sharma and Virat Kohli)-থেকে শুরু করে প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস (Priyanka Chopra and Nick Jonas), অনেকেই নিজেদের সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে সাচ্ছন্দ্য বোধ করেন না। সেই পথেই হেঁটেছিলেন কর্ণ ও বিপাশাও। তবে আজ প্রথম দেবীর ছবি প্রকাশ করতেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বিপাশা যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে একটি হালকা গোলাপি পোশাক পরে রয়েছে সে। মাথায় গোলাপি বো দেওয়া হেয়ারব্যান্ড। পোশাকে যত্নে ফুটিয়ে তোলা হয়েছে দুটি শব্দ, ‘ড্যাডিজ় প্রিন্সেস’  অর্থাৎ বাবার রাজকুমারী। বড় বড় চোখে ক্যামেরার দিকে তাকিয়ে দেবী, কখনও আবার দাঁত ছাড়া হাসিতে মন ভরিয়ে দিচ্ছে একরত্তি। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা দেবীর ছবিতে ভালবাসা উজাড় করে দিয়েছেন।

অন্তঃসত্ত্বা থাকাকালীন একটি সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছেন, করোনা পরিস্থিতির সময় কার্যত ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন না তিনি, প্রত্যেকটা দিন অনিশ্চিত বলে মনে হচ্ছিল। আর তাই সন্তানসম্ভবা হওয়ার পরিকল্পনা কিছুটা পিছিয়ে দেন বিপাশা। ২০২১ সালের শেষের দিকে, কোভিড পরিস্থিতি কিছুটা হাতের মধ্যে এলে তিনি ও কর্ণ ফের পরিকল্পনা শুরু করেন। ২০২২ সালের অগাস্টে বিপাশা তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর দেন। এরপরে তাঁর কোলে এসেছে ছোট্ট দেবী। সেই এখন বিপাশা-কর্ণের চোখের মণি।

View this post on Instagram
 
A post shared by Bipasha Basu (@bipashabasu)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget