এক্সপ্লোর

Bipasha Basu: সান্তাক্লজের সহকারী বিপাশা-কন্যা দেবী! কেমন কাটল ক্রিসমাস?

Bipasha Basu with Devi: বলি নায়িকা এই ছবি শেয়ার করে লিখেছেন, 'এই বছর সান্তা একটা নতুন সাহায্য করার মানুষ পেয়েছে ভালবাসা আর আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য'

কলকাতা: দেবী যেন তাঁদের জীবনে খুশির জোয়ার এনেছে। আর তাই.. সেই দেবীই যেন তাঁদের জীবনের সান্তাক্লজ। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট এই সান্তারই এক ঝলক শেয়ার করে নিলেন অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। একটি ক্রিসমাস ট্রির সামনে বসে রয়েছে ছোট্ট দেবী। তার গায়ে লাল পোশাক.. মাথায় লাল হেয়ার ব্যান্ড। গাল ফুলিয়ে সামনের দিকে তাকিয়ে রয়েছে মিষ্টি দেবী। 

বলি নায়িকা এই ছবি শেয়ার করে লিখেছেন, 'এই বছর সান্তা একটা নতুন সাহায্য করার মানুষ পেয়েছে ভালবাসা আর আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য। মেরি ক্রিসমাস'। এছাড়াও আর একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন দেবী। ক্রিসমাস ট্রি-এর সামনে বসে রয়েছেন কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover), বিপাশা আর ছোট্ট দেবী। তাঁরা মেতেছেন খেলায়। বিপাশা খুশি তাঁর পরিবার নিয়ে... সোশ্যাল মিডিয়ায় যেন তাঁরই ঝলক।

সদ্য মুখে-ভাত হয়েছে দেবীর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছিলেন বিপাশা। এক্কেবারে বাঙালি রীতি মেনেই দেবীর মুখেভাতের যাবতীয় আয়োজন করেছিলেন বলিউডের এই বঙ্গকন্যা। এমনকি দুর্গাপুজোর সময়ও ছোট্ট দেবীকে নিয়ে মণ্ডপে গিয়েছিলেন তাঁরা। সেখানে বিপাশা দেবীকে চিনিয়েছিলেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর।

বিয়ের ৬ বছর পরে বাবা-মা হয়েছেন বিপাশা ও কর্ণ। মেয়ে দেবীর নামের শেষে রয়েছে দুজনেরই পদবি। দেবী বসু সিংহ গ্রোভার। সোশ্যাল মিডিয়ায় দেবীর আগমনের খবর শেয়ার করেছিলেন দম্পতি। তবে ৬ মাসেরও বেশি সময় পর্যন্ত দেবীর মুখ আড়ালেই রেখেছিলেন তাঁরা। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি (Anushka Sharma and Virat Kohli)-থেকে শুরু করে প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস (Priyanka Chopra and Nick Jonas), অনেকেই নিজেদের সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে সাচ্ছন্দ্য বোধ করেন না। সেই পথেই হেঁটেছিলেন কর্ণ ও বিপাশাও। তবে চলতি বছরের এপ্রিল মাসে দেবী ছবি প্রকাশ করেছিলেন তাঁরা। তারপরেই তা করতেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

Raj-Subhasree: রাহা এল প্রকাশ্যে, তবে ক্রিসমাস উদযাপনের ছবি ইয়ালিনিকে আড়ালেই রাখলেন রাজ-শুভশ্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget