এক্সপ্লোর

Bipasha replies Mrunal: 'পুরুষদের মতো মাসল', ম্রুণালের বিতর্কিত মন্তব্যের স্বমহিমায় জবাব দিলেন বিপাশা বসু!

Mrunal Thakur: ম্রুণাল ঠাকুরের পুরানো এক ভিডিওতে বিপাশা বসুকে নিয়ে তাঁর মন্তব্যের জেরেই সমালোচনার শিকার হন 'Son Of Sardaar 2'-র অভিনেত্রী।

নয়াদিল্লি: ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে। তবে তাঁর সদ্য প্রকাশিত সিনেমা 'Son Of Sardaar 2'-র জন্য নয়, বরং তাঁকে ঘিরে চর্চা শুরু হয়েছে তাঁর পুরনো এক মন্তব্যের জন্য। সেই ভিডিওতে নিজেকে অভিনেত্রী বিপাশা বসুর থেকে অনেক ভাল তো বলেনই, পাশাপাশি ম্রুণাল দাবি করেন বিপাশার পেশি অনেকটাই পুরুষদের মতো। এই মন্তব্যের জেরেই ম্রুণাল শিরোনামে। এবার স্বভঙ্গিমায় সেই মন্তব্যের জবাব দিলেন বিপাশা বসু (Bipasha Basu)। 

বিপাশা নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে একটি পোস্ট করেন। সেই স্টোরিতে লেখা, 'শক্তিশালী মহিলারা একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করে। সকল সুন্দরী মহিলাদের বলছি নিজেদের পেশি গড়ে তোল। আমাদের শক্তিশালী হওয়া উচিত। পেশি তোমাদের চিরজীবনের জন্য শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য গড়তে সাহায্য করবে। মহিলাদের শারীরিকভাবে শক্তিশালী দেখানো উচিত নয়, এই জরাজীর্ণ পুরানো চিন্তাভাবনাকে ভেঙে ফেল।' এর পাশাপাশি বিপাশা হ্যাশট্যাগে, 'loveyourself' অর্থাৎ 'নিজেকে ভালবাসা' লেখেন। 

 

ম্রুণালের মন্তব্যের জবাব দিলেন বিপাশা!
ম্রুণালের মন্তব্যের জবাব দিলেন বিপাশা!

 

এখানে কোনও অংশেই ম্রুণালের নাম না লেখা হলেও, নেটিজেনরা প্রায় সকলেই সহমত যে এই পোস্টটি ম্রুণালের মন্তব্যের পরে তাঁকে উদ্দেশ্য করেই করা। কিন্তু ঘটনাটা ঠিক কী? 'সীতা রামাম'খ্যাত অভিনেত্রী ঠিক কী এমন বলেছেন যা নিয়ে এত শোরগোল? হালে ম্রুণালের একটি পুরানো ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। সেখানে ম্রুণালকে তাঁর তৎকালীন ডেলি সোপ কুমকুম ভাগ্যের সহ-অভিনেতা অরিজিৎ তানেজার উদ্দেশে একটি মন্তব্য করতে দেখা যায়, যেখানে সরাসরি বিপাশাকে কটাক্ষ করা হয়।

ম্রুণাল সেই ভাইরাল ভিডিওতে অরিজিৎকে প্রশ্ন করেন, 'তুমি কি এমন কাউকে বিয়ে করতে চাও যার পুরুষদের মতো অনেক মাসল রয়েছে?' জবাবে ম্রুণালের সহ-অভিনেতা জানান ভাল শারীরিক গঠনের একজনকে নিজের পার্টনার হিসাবে তাঁর পছন্দ। সঙ্গে সঙ্গেই ম্রুণাল বলে উঠেন, 'যাও তাহলে গিয়ে বিপাশাকে বিয়ে কর। শোন, আমি না বিপাশা থেকে অনেক ভাল।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by qualiteaposts (@qualiteaposts)

ম্রুণালের এই ভিডিও নিয়ে যতই আলোচনা। নেটিজেনরা অনেকেই এই মন্তব্যের জন্য় ম্রুণালের সমালোচনায় মুখর হয়েছেন। এবার সেই নিয়ে বিপাশাও পোস্ট করলেন। 

সেরা শিরোনাম

C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
National Film Awards : জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
Bollywood News: সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
Anindita Basu: সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু

ভিডিও

Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | ABP Ananda IVE
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, নির্বাচনের ফলাফল কবে?
CM Suvendu Adhikari | 'যাদের ক্ষমতা সীমিত, তাদের ১ লক্ষ টাকা সরকারি সাহায্য', ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | ''পুজোয় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget