এক্সপ্লোর

Biswajit Chatterjee Birthday: নায়ক থেকে বাবা.. জন্মদিনে প্রসেনজিৎ তুলে ধরলেন অচেনা বিশ্বজিৎকে

Prosenjit on Biswajit Chatterjee Birthday: ছবির কোলাজ শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। সেখানে কখনও দেখা যাচ্ছে ছোট্ট 'বুম্বা' কে সাইকেল চালানো শেখাচ্ছেন বিশ্বজিৎ, কখনও আবার মঞ্চে, মাইক হাতে বাবা ছেলের যুগলবন্দি।

কলকাতা: সাদা-কালো থেকে রঙিন, মঞ্চ থেকে শুরু করে একেবারে বাড়ির ভিতর, ব্যক্তিগত সময় কাটানো.. কোনোকিছু থেকেই বোধহয় এই শব্দটা আলাদা করা যায় না কখনও। বাবা। তারকা হোক বা সাধারণ মানুষ.. বাবা শব্দটার সঙ্গে যেন মিশে থাকে অনেক আবেগ। আজ.. টলিউডের এক তারকার বাবার জন্মদিন। সেই বাবা নিজেও রূপোলি পর্দার স্বর্ণযুগের তারকা। আর সেই বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে স্মৃতি হাতড়ে যেন শৈশবে ফিরে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আজ, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের (Biswajit Chatterjee)-র জন্মদিন। 

সোশ্যাল মিডিয়ায় আজ ছবির কোলাজ শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। সেখানে কখনও দেখা যাচ্ছে ছোট্ট 'বুম্বা' কে সাইকেল চালানো শেখাচ্ছেন বিশ্বজিৎ, কখনও আবার মঞ্চে, মাইক হাতে বাবা ছেলের যুগলবন্দি। এই পোস্ট করে প্রসেনজিৎ লিখেছেন, 'প্রত্যেকটা বছর তোমার বয়স কমে যাচ্ছে.. শুভ জন্মদিন বাবা। আমার ওপর তোমার বিশ্বাস রোজ আমায় উজ্জীবিত করে। খুব ভাল থেকো।'

প্রসঙ্গত, কাজের সূত্রে বেশিরভাগ সময়েই কলকাতায় থাকতে হয় প্রসেনজিৎতে। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পাকাপাকিভাবে মুম্বইয়ের বাসিন্দা এখন। সবসময় একসঙ্গে সময় কাটানো হয় না বাবা-ছেলের। তবে একাধিক সাক্ষাৎকারে নিজের বাবার কথা, স্মৃতির কথা বলেছেন প্রসেনজিৎ। 

সময় পেরিয়েছে। নিজেও বাবা হয়েছেন প্রসেনজিৎ। বাবা হিসেবে মিশুককে এমন কী দিতে চান যা নিজে কখনও বাবার থেকে পাননি? একসময় সাক্ষাৎকারে এবিপি লাইভের এই প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বলেছিলেন, 'বাবার থেকে পাইনি এমন কিছু নেই। সব ঘরে ঘরেই বাবা ছেলের সম্পর্ক একই রকম হয়, আলাদা করা যায় না। তবে আমি যে আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছি, চেষ্টা করব মিশুককে যেন ওই কষ্টটা না করতে হয়। কিছুদিন আগেও মিশুক বাড়ি এসেছিল, আমায় বলল ও কোনও ছবির কাজে সহকারী হিসেবে থাকতে চায়। আমি বললাম, 'তাহলে তোমাকে প্রযোজক এডিটরের জন্য যে গাড়িটা দেবেন তাতে করেই যেতে হবে। তুমি যেখানেই যাচ্ছো, সেখানে জানবে তুমি বুম্বাদার ছেলে। কিন্তু তোমায় জানতে হবে আমাদের টেকনিশিয়ান বা পর্দার পিছনে যাঁরা কাজ করেন তাঁরা ঠিক কতটা লড়াই করেন। একজন তারকার দৃষ্টিভঙ্গি থেকে ইন্ডাস্ট্রিকে দেখলে চলবে না, শিকড়টা দেখতে হবে তোমায়। মিশুক ওই শিকড়টা জানুক, বুঝুক আগে, তার পরে কেরিয়ার বেছে নিক।'

 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget