এক্সপ্লোর

Arjun Kapoor: হুড়মুড় করে ভাঙল শ্যুটিং ফ্লোরের ছাদ, গুরুতর আহত বলি-অভিনেতা অর্জুন কপূর

Bollywood Actor Arjun Kapoor Injured: 'মেরে হাজব্যান্ড কি বিবি' নামের একটি ছবিতে অভিনয় করছিলেন অভিনেতা অর্জুন কপূর। শ্যুটিং চলাকালীনই ছাদ ভেঙে পড়ে আহত হন তিনি।

মুম্বই: 'মেরে হাজব্যান্ড কি বিবি' নামের একটি ছবিতে অভিনয় করছিলেন অভিনেতা অর্জুন কপূর। এই ছবিরই শ্যুটিং চলছিল, মুম্বইতে পুরোদমে ব্যস্ততা ছিল তুঙ্গে। আর এর মাঝেই ঘটল বড় বিপদ। মুম্বইয়ের রয়্যাল পামসে ইম্পেরিয়াল প্যালেসে (Arjun Kapoor Injured) একটি গানের শ্যুটিং চলছিল এই ছবির জন্য। এই সময়েই ছাদ ভেঙে পড়ে আচমকা এবং এই ঘটনায় গুরুতর আহত হন অভিনেতা অর্জুন কপূর। শুধু তিনিই নন, এই ছবির প্রযোজক হ্যাকি ভাগনানি, পরিচালক মুদাসসির আজিজও গুরুতর আহত হন। এই ছবিতে অর্জুন কপূর ছাড়াও অভিনয় করতে দেখা যাবে ভূমি পেডনেকর এবং রকুল প্রীত ভাগনানিকে।

সৌভাগ্যবশত কোনো অভিনেতারই জখম গুরুতর নয়, অন্য কোনো প্রোডাকশন সদস্যেরও এতে কোনো ক্ষতি হয়নি। অর্জুন, জ্যাকি এবং মুদাসসির আহত হয়েছেন। সূত্র অনুসারে, পুরনো হলের মধ্যে গানের আওয়াজের তীব্র কম্পনের কারণেই ছাদ ভেঙে পড়েছিল।

ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে অশোক দুবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'কনুইতে এবং মাথায় চোট পেয়েছেন অর্জুন কপূর। এরই মধ্যে ছবির ডিওপি মনু আনন্দের বুড়ো আঙুল ভেঙে গিয়েছে। ক্যামেরা সহকারীর শিরদাঁড়ায় চোট লেগেছে, তবে কারও আঘাত গুরুতর নয় সেভাবে। ছবির শ্যুটিংয়ের সময় কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলিও সেটেই উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন যে এই ছবির শ্যুটিংয়ের প্রথম দিন বেশ ভালই কেটেছিল, কিন্তু দ্বিতীয় দিনে এসেই বড় বিপদের সম্মুখীন সকলে।

কোরিওগ্রাফার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমরা সকলেই মনিটরে চোখ রেখেছিলাম। হঠাৎ করে ছাদ ভেঙে পড়ে। সৌভাগ্যবশত পুরোটা না ভেঙে আংশিক ভেঙেছিল, আর সেই কারণেই সকলে বেঁচে গিয়েছিলাম। যদি গোটা ছাদটাই ভেঙে পড়ত মাথার উপর একটা বড়সড় বিপর্যয় ঘটে যেত। কিন্তু এখনো বহু মানুষ আহত হয়েছেন। এই পুরনো জায়গাতে বেশিরভাগ সময় শ্যুটিংয়ের জন্যই ব্যবহার করা হয়। আর প্রোডাকশন কোম্পানির দিক থেকে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা দেখে নেওয়া হয় ঠিক আছে কিনা। কিন্তু এমন অনেক সময় শ্যুটিং টিমকে জায়গা দেওয়ার আগে সেখানকার অবস্থা ভাল করে যাচাই করে নেওয়া হয় না'।

কিছুদিন আগেই স্পষ্ট হয়েছিল যে মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে অর্জুন কপূরের। আবার জানা গিয়েছে এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা। তিনি ‘হাসিমটো’ রোগে আক্রান্ত হয়েছেন। আর সেই কারণেই বারে বারে মনোবিদের কাছে ছুটে যেতে হচ্ছে তাঁকে। কী এই রোগ? এই রোগে দ্রুত ওজন বৃদ্ধি পায়। ৩০ বছর বয়স থেকেই এই রোগে আক্রান্ত অর্জুন। এই রোগের কারণে শরীরের থাইরয়েড গ্ল্যান্ড নষ্ট হয়ে যায়। এর ফলে অনিয়ন্ত্রিতভাবে ওজন বাড়ে। ছোট থেকেই ওজন বেশি ছিল অর্জুনের। সেই কারণে বারে বারেই থেরাপি নিতে হত তাঁকে। 

আরও পড়ুন: Aman Jaiswal : ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাত্র ২৩ বছরেই প্রাণ হারালেন এই টেলি-অভিনেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget