এক্সপ্লোর

Suresh Oberoi: ছেলেকে নিয়ে আক্ষেপ, আজও সামনাসামনি হলে সলমন যা করেন...খোলসা করলেন সুরেশ ওবেরয়

Salman Khan: ছেলের ভুলের মাশুল দিতে হয়েছিল তাঁকেও। ইন্ডাস্ট্রির সঙ্গে কেমন সম্পর্ক তাঁর, 'অ্যানিম্যাল' ছবির সাফল্যের আবহেই মুখ খুললেনম সুরেশ ওবেরয়।

মুম্বই: সুদীর্ঘ অভিনয় জীবনে বার বার নিজেকে প্রমাণ করেছেন তিনি। কিন্তু ছেলের ব্যক্তিগত জীবনের ওঠাপড়া কোথাও না কোথাও প্রভাবিত করেছে তাঁকে। ৭৭ বছর বয়সে 'অ্যানিম্যাল' ছবি ফের সাফল্য এনে দিয়েছে। সেই আবহেই জীবনের ওঠানামা, কেরিয়ার এবং ইন্ডাস্ট্রির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা সুরেশ ওবেরয় (Suresh Oberoi)। ছেলে বিবেক ওবেরয়ের (Vivek Oberoi) ব্যক্তিগত জীবন নিয়েও উত্তর দিতে পিছপা হলেন না। (Suresh Oberoi on Salman Khan)

এই মুহূর্তে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে 'অ্যানিম্যাল'। তাতেই ফের চর্চায় সুরেশ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোনও রাখঢাক করেননি সুরেশ। জানিয়েছেন, ইন্ডাস্ট্রির কারও সঙ্গেই তেমন সখ্য কোনও কালে ছিল না তাঁর। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করলেও, কখনও বন্ধু হয়ে ওঠেননি তাঁরা। দেখা হলে যদিও সৌজন্য দেখাতে পিছপা হন না কেউই।

একরকম অবধারিত ভাবেই ছেলে বিবেক এবং তাঁর ব্যক্তিগত জীবনের ওঠানামার কথা এসে পড়ে আলোচনায়। সেই নিয়েও অকপট সুরেশ। তিনি জানিয়েছেন, অনেক কিছুই তাঁর অগোচরে ছিল। ছেলের ঐশ্বর্যার রাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, সেকথা জানা ছিল না তাঁর। পরিচালক রামগোপাল ভার্মা বিষয়টি জানান তাঁকে। চারপাশের আরও অনেকের থেকে খবর পান। সুরেশ জানিয়েছেন, তার পর ছেলের সঙ্গে কথা বলেছিলেন তিনি। বুঝিয়েছিলেন কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু বিবেক বোঝেননি।

আরও পড়ুন: Vicky on Shah Rukh: শ্যুটিং শেষ না করেই চলে গিয়েছিলেন সেট ছেড়ে, শাহরুখের ব্যবহারে অবাক ভিকি

ইন্ডাস্ট্রিতে আসার পর পরই ঐশ্বর্যার সঙ্গে সম্পর্কে জড়ান বিবেক। সলমন খানের সঙ্গে ঐশ্বর্যার সম্পর্কের টানাপোড়েনের খবর তখন তুঙ্গে। সেই আবহেই বিবেক এসে পড়েন তাঁদের মাঝে। সেই নিয়ে সলমন ফোন করে বিবেককে কথা শোনান এমনকি হুমকিও দেন বলে অভিযোগ ওঠে। এর পর সাংবাদিক বৈঠক ডেকে, গোটা দেশের সামনে সলমনকে হুমকি দেন বিবেক। সলমনের সূর্য অস্তাচলে বলেও মন্তব্য করেন। 

এর পরই বিবেকের কেরিয়ারের পতন শুরু হয়। একের পর ছবি যেমন মুখ থুবড়ে পড়ে, পরিচালক-প্রযোজকরাও তাঁর সংসর্গ এড়িয়ে চলতে শুরু করেন। ঐশ্বর্যার সঙ্গেও সম্পর্ক ভেঙে যায়। এমনকি তাঁর সঙ্গে ব্রেকআপ না করেই ঐশ্বর্যা, অভিষেকের সঙ্গে বিয়ের ঘোষণা করেন বলেও অভিযোগ ওঠে। বিবেকের জীবনের এই ঘটনাবলী প্রভাব ফেলে তাঁর বাবার উপরও।

কিন্তু এত কিছুর পরও সলমন এবং তাঁর পরিবারের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক টাল খায়নি বলে দাবি করেছেন সুরেশ। তাঁর কথায়, "আজও দেখা হলে সৌজন্য বিনিময় হয়। সলমন তো আজও মুখোমুখি হলে অপ্রস্তুত হয়। হাতে সিগারেট থাকলে লুকিয়ে ফেলে। অত্যন্ত সম্মান প্রদর্শন করেই কথা বলে আমার সঙ্গে। সেলিমজির সঙ্গে দেখা হলে, আমিও বিবেককে পা ছুঁয়ে প্রণাম করতে বলি। আমি ওঁকে আজও সেলিম ভাই বলে ডাকি।" বিবেককে জড়িয়ে অনেক কিছু ঘটলেও, খান পরিবারের সঙ্গে তাঁর ব্যক্তিগত বোঝাপড়ায় কোনও প্রভাব পড়েনি বলে দাবি করেছেন সুরেশ।

সেরা শিরোনাম

Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget