এক্সপ্লোর

Bollywood News: গায়ের রং দুধসাদা নয় বলে ছবি থেকে বাদ দিয়েছিলেন পরিচালক, নিজের অভিজ্ঞতা জানালেন বাণী কপূর

Vaani Kapoor: বাণী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকা মুখের কথা নয়।

নয়াদিল্লি: গায়ের রং দুধসাদা না হওয়ায় প্রত্যাখ্য়ান সইতে হয়েছে। বলিউড অভিনেত্রী বাণী কাপূর এমনই খোলসা করলেন। জানালেন, স্রেফ গায়ের রং ফর্সা নয় বলে ছবি হাতছাড়া হয়েছে তাঁর। বিনোদন জগতে সৌন্দর্যের যে তথাকথিত মাপকাঠি, তা নিয়ে নিজের মতামত তুলে ধরলেন নায়িকা। (Vaani Kapoor)

বাণী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকা মুখের কথা নয়। বিশেষ করে যদি বাইরের দুনিয়া থেকে আনকোরা কেউ এসে পড়েন, তাঁকে বিস্তর টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়। সিলভারস্ক্রিনের মাধ্যমে গোটা দেশকে বার্তা দেওয়া কাজ যে ইন্ডাস্ট্রির, সেখানেই সৌন্দর্যের অবাস্তব মাপকাঠি রয়েছে। (Bollywood News)

গায়ের রং নিয়ে তাঁকেও হেনস্থা হতে হয় বলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন বাণী। জানিয়েছেন, এক পরিচালক তাঁকে ছবি থেকে বাদ দিয়েছিলেন গায়ের রং দুধসাদা নয় বলেই। এমনকি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার যোগ্য নয় বলে তাঁকে জানান এক চিত্রনির্মাতা।

বাণীর কথায়, “মুখের উপর না বললেও, অন্যের মাধ্যমে আমার কাছে বার্তা এসে পৌঁছয়। একজন চিত্রনির্মাতা একবার বলেন, একটি চরিত্র পাওয়ার জন্য় যা প্রয়োজন, ততটা ফর্সা নই আমি। উনি বলেছিলেন, আমি দুধসাদা ফর্সা নই।”

কিন্তু প্রত্যাখ্যান সত্ত্বেও তিনি নিজে কখনও হীনম্মন্যতায় ভোগেননি বলে দাবি বাণীর। তাঁর বক্তব্য, “আমি নিজেকে বুঝিয়েছিলাম। বলেছিলাম, অভিনয়ের জন্য যদি এটাই (গায়ের রং) মাপকাঠি হয়, ওই ছবিতে কাজ করতে চাই না আমি। উনি দুধসাদা বা ফেয়ার অ্যান্ড লাভলি নায়িকা খুঁজে নিন। নিজের জন্য ভাল চিত্রনির্মাতা খুঁজে নেব আমি। অনেক আগে এই ঘটনা ঘটে। ওই চিত্রনির্মাতা মুম্বইয়েরও নন।”

শুধু গায়ের রং নিয়েই নয়, শরীর নিয়ে এখনও তাঁকে সমালোচনার শিকার হতে হয় বলে জানিয়েছেন বাণী। তাঁর বক্তব্য, “অনেকেই বলেন, ওজন বাড়ানো উচিত আমি। কারণ মানুষ নাকি কাঠখোট্টা নারী শরীর পছন্দ করেন না। কিন্তু আমার তো নিজেকে এভাবেই পছন্দ! আমি নিজেকে পাল্টাতে চাইনি। আমি ফিট, সুস্থ। এসব কথা সাধারণত মনে দাগ কাটে না। এসব ভাল উপদেশ বলেও মনে হয় না আমার। আমার নিজেকে ঠিক মনে হয়। নিজে যেমন, সেভাবেই নিজেকে পছন্দ করি।”

এর আগে, অভনেত্রী তমন্না ভাটিয়াও ইন্ডাস্ট্রিতে সৌন্দর্যের মাপকাঠি নিয়ে মুখ খুলেছিলেন। এমনকি অনুরাগীরাও যে তাঁকে ‘মিল্কি বিউটি’ বলে ডাকেন, সেই নিয়ে তীব্র আপত্তি জানান তমন্না। বাণীকেও বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এমনকি প্রথম ছবির পর তিনি নাক ও থুতনিতে অস্ত্রোপচার করিয়েছেন বলেও দাবি ওঠে। সেই নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি নায়িকাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget