এক্সপ্লোর

সেলেবদের শুভেচ্ছাবার্তা থেকে কেক, পুষ্পবৃষ্টি, কেমন কাটল দীপিকার ৩৪ বছরের জন্মদিন?

আজ বলিউডের সেই নায়িকা, ‘পদ্মাবত’ দীপিকা পাড়ুকোনের-এর জন্মদিন। ৩৪ বছরে পা দিলেন নায়িকা। এয়ারপোর্টে ভক্তের আনা কেক কাটা থেকে পুষ্পবৃষ্টি, গোটা দিন জুড়ে প্রিয় নায়িকার জন্মদিন পালন করলেন ভক্ত থেকে সেলেবরা। সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা দীপিকার জন্য

মুম্বই: কেরিয়ার শুরু হয়েছিল ব্যাটমিন্টনের র‌্যাকেট হাতে। বাবা প্রকাশ পাড়ুকোনের তত্ত্বাবধানে খেলার আবহেই বেড়ে উঠছিল মেয়েটি। তারপর হঠাৎ রুপোলি পর্দার হাতছানি। শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ বলিউডে পা রাখল এক নতুন মুখ। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ‘শান্তিপ্রিয়া’-কে। তাঁর একের পর এক ছবি দখলে রেখেছে বক্স অফিস। তাঁর রূপ থেকে অভিনয়, বাগ্মিতা থেকে ব্যক্তিত্বে মুগ্ধ তামাম বলিউড। আজ বলিউডের সেই নায়িকা, ‘পদ্মাবত’ দীপিকা পাড়ুকোনের-এর জন্মদিন। আজ ৩৪ বছরে পা দিলেন নায়িকা। এয়ারপোর্টে ভক্তের আনা কেক কাটা থেকে পুষ্পবৃষ্টি, গোটা দিন জুড়ে প্রিয় নায়িকার জন্মদিন পালন করলেন ভক্ত থেকে সেলেবরা। সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা দীপিকার জন্য। স্ত্রীর জন্মদিন, স্বামীর শুভেচ্ছা তাই সবার থেকে আলাদা তো হতেই হবে। জন্মদিনের সকালে ইনস্টাগ্রামে ছোট্ট দীপিকার ছবি পোস্ট করেছেন রণবীর সিংহ। লিখেছেন, 'হ্যাপি বার্থডে মাই লিটিল মার্সমেলো'। ছোট্ট দীপিকার এই ছবি দেখে নায়িকাকে চেনাই দায়।
View this post on Instagram
 

Happy Birthday to my Lil’ Marshmallow ???????????? @deepikapadukone

A post shared by Ranveer Singh (@ranveersingh) on

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই ছবিটি পোস্ট করেন মেঘনা গুলজার। সম্প্রতি মেঘনার পরিচালনায় 'ছপাক' ছবিতে কাজ করেছেন দীপিকা। ছবিতেও দীপিকাকে দেখা যাচ্ছে 'ছপাক'-এর মেকআপে। ছবিতে মেঘনা লিখেছেন 'ইউ আর চেরিসড'। দীপিকাকে টুইটারে শুভেচ্ছা জানান মাধুরী দীক্ষিত, ডায়না পেন্টি। দীপিকার সঙ্গে ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান তমন্না ভাটিয়া ও। অভিনেতা নিকিতিন ধীর এই ছবিটি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন 'চেন্নাই এক্সপ্রেস'-র 'মিনাম্মা'- কে।
ভক্তের অনুরোধে এয়ারপোর্টেই কেক কাটেন দীপিকা। সঙ্গে ছিলেন রণবীরও। কেক কেটে নিজে হাতে ভক্তকে কেকও খাইয়ে দেন তিনি।
দীপিকার জন্মদিন পালনের এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশাল বড় চকলেট কেক কাটতে দেখা যায় দীপিকাকে। আর তাঁর মাথায় পুষ্পবৃষ্টি করতে দেখা যায় মেঘনা গুলজারকে।
View this post on Instagram
 

#deepikapadukone celeberates her birthday with #meghnagulzar #VikrantMassey and media today. #viralbhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

সেরা শিরোনাম

R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Sabyasachi Chowdhury: কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
Shah Rukh Khan: অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!
অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!

ভিডিও

Kali Puja 2026: Chorbagan-র ঘটনার পরই এবার কালীপুজোয় আরও কড়াকড়ি রাজ্য সরকারের | ABP Ananda
Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget