এক্সপ্লোর

শ্রীদেবীর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড, 'কেন জানি না, অদ্ভুত অস্থিরতায় ভুগছি', ট্যুইট অমিতাভের

মুম্বই: প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী।শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। শোক প্রকাশ করেছেন বলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বরা। টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, কেন জানি না, অদ্ভুত অস্থিরতায় ভুগছি। অনুপম খের টুইট করে লিখেছেন, আকস্মিক ও মর্মান্তিক। আমি কি দুঃস্বপ্নের মধ্যে রয়েছি। শ্রীদেবী নেই? এটা খুব দুঃখের। এটা ঠিক হল না। একজন অনবদ্য, মার্জিত ও প্রতিভাবান অভিনেত্রী ছিলেন। শ্রীদেবীকে ভারতীয় সিনেমার রানি বলে উল্লেখ করেছেন তিনি। টুইটে লিখেছেন, শ্রীদেবী তাঁর বন্ধু ছিলেন। দু’জনে একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন। বহু স্মৃতি রয়েছে বলেও লিখেছেন অনুপম খের। শ্রীদেবীর প্রয়াণে অভিনেতা বোমান ইরানির শোকপ্রকাশ। টুইট্যারে তিনি লিখেছেন, ঘুম থেকে উঠে আমাদের প্রিয় শ্রীদেবীর প্রয়াণের মর্মান্তিক ও দুঃখজনক খবর পেলাম। বনি কপূর ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানাই। অভিনেতা জনি লিভারের ট্যুইট, শ্রীদেবীজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। বিশিষ্ট পরিচালক মহেশ ভট্ট শোকপ্রকাশ করে লিখেছেন, শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে। শ্রীদেবীর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট অভিনেত্রী মাহিরা খানের। তিনি লিখেছেন, শ্রীদেবী, আপনার কাজ দেখে বড় হয়েছি। আমাদেরকে ঋদ্ধ করার জন্য ধন্যবাদ। আপনি আপনার কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন। মনোজ বাজপেয়ী টুইটারে লিখেছেন, মর্মান্তিক খবর। খুবই অস্বস্তিকর। শ্রীদেবীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। টুইটারে তিনি লিখেছেন, কোনও ভাষা নেই। যাঁরা শ্রীদেবীকে ভালোবাসেন, সকলের কাছে দুঃখের দিন। একটা কালো দিন। রজনীকান্ত লিখেছেন, আমি মর্মাহত। একজন প্রিয় বন্ধুকে হারালাম। সিনেমা জগত হারাল সত্যিকারের কিংবদন্তীকে। পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানিয়েছেন তিনি। তাঁদের জন্য ব্যথা অনুভব করছি। শ্রীদেবীর মৃত্যুতে শোকপ্রকাশ অভিনেত্রী রবিনা ট্যান্ডনের। টুইটারে লিখেছেন, আকস্মিক মর্মান্তিক খবরে জেগে উঠলাম। বিশ্বাস করতে পারছি না! দুঃখজনক খবর। ভাষা হারিয়ে ফেলেছি। কাউকে বোঝাতে পারব না। কেন এত দ্রুত চলে গেলেন শ্রী? বনি কপূর, জাহ্নবী এবং খুসিকে সমবেদনা জানিয়েছেন রবিনা ট্যান্ডন। সুস্মিতা সেনের ট্যুইট, আমি শুনলাম শ্রীদেবী ম্যাম চলে গিয়েছেন। কান্না থামাতে পারছি না। সিদ্ধার্থ মলহোত্রার ট্যুইট, শ্রীদেবী ম্যাম নেই শুনে সত্যিই মর্মাহত।

সেরা শিরোনাম

Bollywood News: ‘মুঘল ইতিহাস মুছতে চাইলে কোফতা, কোর্মা, কাবাব খাওয়াও ছেড়ে দিন’, লিখলেন ট্যুইঙ্কল খন্না, কটাক্ষের মুখে অক্ষয়পত্নী
‘মুঘল ইতিহাস মুছতে চাইলে কোফতা, কোর্মা, কাবাব খাওয়াও ছেড়ে দিন’, লিখলেন ট্যুইঙ্কল খন্না, কটাক্ষের মুখে অক্ষয়পত্নী
Bipasha Basu: সাহসী দৃশ্যে অভিনয়, সবাই বারণ করেছিলেন... তারপরেও কেন এই ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত নেন বিপাশা বসু?
সাহসী দৃশ্যে অভিনয়, সবাই বারণ করেছিলেন... তারপরেও কেন এই ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত নেন বিপাশা বসু?
Big Boss Bangla: বিগ বসের ঘরে ভরত-তনুশ্রীর চূড়ান্ত তর্কাতর্কি! আপত্তিকর কথা বলা নিয়ে সতর্ক করে দিলেন সৌরভ
বিগ বসের ঘরে ভরত-তনুশ্রীর চূড়ান্ত তর্কাতর্কি! আপত্তিকর কথা বলা নিয়ে সতর্ক করে দিলেন সৌরভ
Ranojoy Bishnu: পর্দার নায়িকার সঙ্গে রাতপার্টিতে ঘনিষ্ঠ নাচ, রণজয়ের নতুন সম্পর্ক নিয়ে তুঙ্গে জল্পনা!
পর্দার নায়িকার সঙ্গে রাতপার্টিতে ঘনিষ্ঠ নাচ, রণজয়ের নতুন সম্পর্ক নিয়ে তুঙ্গে জল্পনা!

ভিডিও

Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী
TMC vs BJP: ''BJP-কে আক্রমণ করতে হলে, কেন শাসনে গিয়ে শাসন করতে হবে?'' হুমায়ুন কবীরকে প্রশ্ন সুকান্তর
Samik Bhattacharya | দমদমের বিজেপি বিধায়কের সামনেই ক্ষোভপ্রকাশ শমীকের
Food Safety Raid| খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চোখ কপালে তোলার মত ছবি ধরা পড়ল শহরের একের পর এক হোটেল রেস্তোরাঁয়। Chok Bhanga 6ta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget