এক্সপ্লোর

Myra Rampal Runway Debut: আন্তর্জাতিক ব্র্যান্ড 'ডিওর'-এর হয়ে র‍্যাম্পে হাঁটলেন অর্জুন-কন্যা, উচ্ছ্বসিত বাবা

Arjun Rampal: অর্জুন রামপাল ও তাঁর প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার মেয়ে মায়রা রামপাল। মেহর নিজেও প্রাক্তন সুপার মডেল। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয়।

নয়াদিল্লি: রানওয়ে ডেবিউ করলেন তারকা কন্যা মায়রা রামপাল (Myra Rampal)। আন্তর্জাতিক লাক্সারি ব্র্যান্ড 'ডিওর'-এর (Dior) হয়ে র‍্যাম্পে হাঁটলেন বলিউড অভিনেতা অর্জুন রামপালের (Arjun Rampal) কন্যা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন উচ্ছ্বসিত গর্বিত বাবা।

মার্জার সরণীতে ডেবিউ অর্জুন-কন্যার

গত বৃহস্পতিবার মুম্বইয়ে (Mumbai) ঝাঁ চকচকে ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওরের (Christian Dior) তরফে। সেখানেই র‍্যাম্পে হাঁটলেন অর্জুন রামপালের মেয়ে মায়রা রামপাল। 

নিজের সোশ্যাল মিডিয়ায় মেয়ের একটি ছবি পোস্ট করেন তিনি। লেখেন, 'আজ আমার সুন্দরী ছোট রাজকুমারী, তাঁর জীবনের প্রথম রানওয়ে হাঁটল। তাও আবার ক্রিশ্চিয়ান ডিওরের হয়ে। আর সবচেয়ে বড় কথা হল এই সবটাই ও নিজের প্রতিভা দিয়ে অর্জন করেছে। অডিশন থেকে ফিটিংস, সবটাই। কঠিন প্রতিযোগিতার মধ্যে থেকে নির্বাচিত হওয়া, আমাদের সকলকে গর্বিত করেছে। আরও সাফল্য, ভালবাসা ও আনন্দ আসুক।' এরপরে 'রাজকুমারী'কে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'তুমি তারকা'। অর্জুন রামপালের পোস্টে একাধিক তারকাও শুভেচ্ছা জানিয়েছেন। প্রীতি জিন্টা, সুনীল শেট্টি, আনাইতা শ্রফ, অভিষেক কপূর, রাহুল দেব, সকলেই শুভেচ্ছা ও প্রশংসা জানিয়েছেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Rampal (@rampal72)

প্রসঙ্গত, অর্জুন রামপাল ও তাঁর প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার মেয়ে মায়রা রামপাল। মেহর নিজেও প্রাক্তন সুপার মডেল। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয়। ২০১৯ সালে তাঁদের ২১ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি হয়। মাহিকা ও মায়রা তাঁদের দুই সন্তান। 

আরও পড়ুন: Jissu on Sara: আন্তর্জাতিক সংস্থার হয়ে মুম্বইতে ব়্যাম্পে হাঁটলেন সারা, 'গর্বিত' বাবা যীশু

উল্লেখ্য, ক্রিশ্চিয়ন ডিওরের হয়ে এই রানওয়েতে নিজের র‍্যাম্পওয়াক ডেবিউ করলেন বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্তের মেয়ে সারাও। প্রথমে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সেই খবর প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। তারপর মেয়েকে নিয়ে পোস্ট করেন 'গর্বিত' বাবাও। গত বৃহস্পতিবার মুম্বইতে বসেছিল একটি বিদেশি ব্যান্ডের ফ্যাশন শো। সেখানে হাজির ছিলেন বিরাট কোহলি (Virat Kohli), অনুষ্কা শর্মা (Anushka Sharma)-র মতো তারকারা। তারকা দম্পতি থেকে শিল্পপতি পরিবারের মেয়ে এবং তাঁর হবু বৌদি, রেড কার্পেট আলো করলেন জনপ্রিয় ব্যক্তিরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget