এক্সপ্লোর

Pankaj Tripathi: ছোটবেলার স্কুলের বেহাল দশা! সংস্কারের দায়িত্ব নিলেন পঙ্কজ ত্রিপাঠী

Pankaj Tripathi Initiative: আপাতত তিনি স্কুল চত্বরে একটি গ্রন্থাগার তৈরির কাজে হাত লাগিয়েছেন। সাহিত্যের প্রতি নিজের ভালবাসা ও পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবেই লাইব্রেরির উদ্যোগ অভিনেতার। 

নয়াদিল্লি: অভিনয় দক্ষতায় তাঁর ধারেকাছে খুব অভিনেতাই আছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Hindi Film Industry)। তবু তাঁর মতো মাটির কাছের মানুষ ইন্ডাস্ট্রিতে মেলা দুষ্কর। তিনি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। আর মানুষের এই দাবিকে আবারও সত্য প্রমাণ করলেন অভিনেতা। নিজের গ্রামের উন্নতির জন্য তিনি ইতিমধ্যেই অনেক কিছু করেছেন। সম্প্রতি নিজের স্কুলের সংস্কারেও (School Renivation) হাত দিলেন তিনি। তাঁর শিক্ষাঙ্গন পেল ঝকঝকে লুক। 

গ্রামে নিজের স্কুলের সংস্কারের দায়িত্ব নিলেন পঙ্কজ ত্রিপাঠী

বিহারের গোপালগঞ্জ জেলার ছেলে আজকের  'কালীন ভইয়া' পঙ্কজ ত্রিপাঠী। হিন্দি ফিল্ম ও ওটিটি ইন্ডাস্ট্রির তারকা তিনি। একের পর এক দুর্দান্ত কাজ, মনে রেখে দেওয়ার মতো চরিত্র। তবে সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি নিজের গ্রাম, নিজের শিক্ষাঙ্গনকে। 

বিহারের সরকারি স্কুলের ছাত্র পঙ্কজ। সম্প্রতি তিনি জানান যে স্কুলে তিনি নিজে পড়াশোনা করেছেন, তাকে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেতা বলেন, 'আমাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন "গোপালগঞ্জ গৌরব অ্যাপ" নামে একটি অ্যাপ তৈরি করেছে। একটি মিটিং করা হয় যেখানে প্রশাসনের তরফে বলা হয় যে যাঁরা জেলার মানুষ কিন্তু বাইরে থাকেন, তাঁরা যদি গ্রাম বা জেলার জন্য সমাজসেবামূলক কার্যক্রম করতে চান, প্রশাসন তাঁদের এই ব্যাপারে সবরকম সহায়তা করবে। আমি ওই মিটিংয়ে উপস্থিত ছিলাম এবং আমার মনে হয় যে এটা বেশ ভাল উদ্যোগ। আমি যে স্কুলে প্রাথমিক স্তর পর্যন্ত পড়েছি সেই স্কুলের প্রধান শিক্ষক আমাকে মাস দুয়েক পর ফোন করেন। এখন সেই স্কুল মাধ্যমিক স্তর পর্যন্ত হয়েছে। প্রধান শিক্ষক আমাকে জানান যে বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলের কমপাউন্ড দেওয়াল তৈরি ও স্কুলের গেটের জন্য তাঁদের তহবিলের প্রয়োজন। কারণ স্কুলের বাইরেই বড় রাস্তা এং বাচ্চারা প্রায়ই দৌড়ে সেই রাস্তায় পারাপার করে।'


Pankaj Tripathi: ছোটবেলার স্কুলের বেহাল দশা! সংস্কারের দায়িত্ব নিলেন পঙ্কজ ত্রিপাঠী

নিজের বড় ভাইয়ের সঙ্গে মিলে পঙ্কজ পরিকল্পনা করেন এবং এই প্রজেক্টে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। তিনি এরপর স্কুলে যান। গিয়ে স্কুলের দৈন্যদশা নজরে পড়ে তাঁর। পঙ্কজের কথায়, গিয়ে দেখেন স্কুলবাড়ির বেশ কিছু জায়গায় প্লাস্টার খসে পড়েছে, রং ফিকে হয়ে গিয়েছে, এমনকী আলো পাখাও ঠিক করে কাজ করছে না। 'আমার মনে হয় এই সবকিছুই ঠিক করা প্রয়োজন। তাই আমার বাবা ও মায়ের নামে তৈরি ফাউন্ডেশন "পণ্ডিত বেনারস তিওয়ারি ফাউন্ডেশন ট্রাস্ট"-এর মাধ্যমে আমরা এই স্কুলের পরিকাঠামো উন্নত করার সিদ্ধান্ত নিই।' তাঁর কথায়, 'আমি একই স্কুলে পড়াশোনা করেছি এবং এই উদ্যোগের সম্পূর্ণ উদ্দেশ্য হল সমস্ত শিক্ষার্থীকে স্কুলে আসতে অনুপ্রাণিত করা এবং তাদের আশেপাশে অত্যাধুনিক পরিকাঠামোর অভিজ্ঞতার মাধ্যমে তাদের পড়াশোনায় গভীর আগ্রহ তৈরি করা।' যে রংয়ের সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পঙ্কজ নিজে, সেই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই কাজ সারবেন তিনি।

আরও পড়ুন: Jamai Sasthi 2023 : শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা

প্রসঙ্গত, আপাতত তিনি স্কুল চত্বরে একটি গ্রন্থাগার তৈরির কাজে হাত লাগিয়েছেন। সাহিত্যের প্রতি নিজের ভালবাসা ও পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবেই লাইব্রেরির উদ্যোগ অভিনেতার। 

সেরা শিরোনাম

Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget