এক্সপ্লোর

Bollywood: এক ছবির হাত ধরে তিন তারকা সন্তানের ডেবিউ, 'দোনো'র প্রথম পোস্টার শেয়ার করলেন সানি দেওল

Star Kids Debut: সানি দেওল তাঁর অনুরাগীদের জন্য নিজের ছেলের প্রথম ছবির লুক পোস্টার প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। রাজবীরের কর্মজীবনের শুরুর খবর সানি শেয়ার করলেন সকলের সঙ্গে, নিজের ইনস্টাগ্রামে।

মুম্বই: একই ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন তিন তারকা সন্তান (Star Kids)। সূরজ বরজাতিয়ার (Sooraj Barjatya) ছেলে অবনিশ বরজাতিয়া (Avnish Barjatya) বসতে চলেছেন পরিচালকের আসনে। তাঁর প্রথম ছবি 'দোনো'র প্রথম পোস্টার এল প্রকাশ্যে ('Dono' First Look Poster Out)। মজার ব্যাপার এই ছবির হাত ধরে আরও দুই তারকা সন্তান পা রাখছেন অভিনয় জগতে। 

প্রকাশ্যে 'দোনো'র প্রথম লুক পোস্টার

সূরজ বরজাতিয়ার ছেলে অবনিশ বরজাতিয়ার পরিচালনায় আসতে চলেছে 'দোনো'। আর এই ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখছেন সানি দেওলের (Sunny Deol) ছেলে রাজবীর (Rajveer) ও পুনম ঢিল্লোঁর (Poonam Dhillon) মেয়ে পালোমা (Paloma)। অর্থাৎ একই ছবির হাত ধরে তিন তারকা সন্তানের বলিউডে পদার্পণ হতে চলেছে। 

সানি দেওল তাঁর অনুরাগীদের জন্য নিজের ছেলের প্রথম ছবির লুক পোস্টার প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। রাজবীরের কর্মজীবনের শুরুর খবর সানি শেয়ার করলেন সকলের সঙ্গে, নিজের ইনস্টাগ্রামে। পোস্টারে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে ক্যামেরার দিকে পিছন করে বসে রয়েছেন রাজবীর ও পালোমা। তাঁদের সামনে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এই পোস্টার শেয়ার করে বর্ষীয়াণ অভিনেতা লেখেন, 'নতুন শুরুর সূচনা! 'দোনো', টিজার আসছে কাল! অবনিশ বরজাতিয়া পরিচালিত, রাজবীর দেওল ও পালোমা ঢিল্লোঁ অভিনীত ছবি।' ২৫ জুলাই, অর্থাৎ আগামীকাল মুক্তি পাবে ছবির টিজার। 

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৭৫তম বছর 'রাজশ্রী প্রোডাকশন'-এর। বৃহস্পতিবার তাঁরা নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ৫৯তম ছবির নাম ঘোষণা করেন। রোম্যান্টিক ঘরানার ছবি এটি। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয় টিজার মুক্তির তারিখ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Deol (@iamsunnydeol)

আরও পড়ুন: 'Rocky Aur Rani Kii Prem Kahaani': লোকসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে চলল কাঁচি! বদল ঘটল সংলাপে, 'রকি' ও 'রানি' পেল ছাড়পত্র

নতুন পরিচালকের হাত ধরে রোম্যান্টিক ছবিতে একেবারে নতুন দুই অভিনেতা অভিনেত্রীর লঞ্চের প্রসঙ্গে অনেকেই স্মৃতি রোমন্থন করছেন ১৯৮৯ সালের 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির। এই ছবির হাত ধরে পরিচালনা শুরু করেছিলেন সূরজ বরজাতিয়া স্বয়ং এবং অভিনয় শুরু করেছিলেন সলমন খান ও ভাগ্যশ্রী। রাজশ্রী প্রোডাকশনের ৫৯তম ছবির পরিচালক অবনিশ। এর আগে তিনি ২০১৫ সালের 'প্রেম রতন ধন পাও'র সহ-পরিচালক হিসেবে এবং 'উঁচাই' ছবির অ্যাসোসিয়েট পরিচালক হিসেবে কাজ করেছেন। প্রসঙ্গত, ২০২০ সালে রাজবীরের ঠাকুর্দা, প্রবীন অভিনেতা ধর্মেন্দ্র তাঁর নাতির বলিউডে আত্মপ্রকাশের খবর ঘোষণা করেন। খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget