এক্সপ্লোর

সেন্সর বোর্ডকে আদালত বলল ‘আপনাদের কাজ ছবিকে ছাড়পত্র দেওয়া, সেন্সর করা নয়’

মুম্বই: ‘উড়তা পঞ্জাব’ ছবির সেন্সরশিপ বিতর্ক নিয়ে আজ বম্বে হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। মামলার শুনানি শেষ। সোমবার এই মামলার রায়দান। ছবিতে ৮৯টি দৃশ্য ছেঁটে ফেলা ও ছবির নাম থেকে ‘পঞ্জাব’ শব্দটি বাদ দিতে হবে, সেন্সর বোর্ডের এমন নির্দেশ ঘিরে শুরু হয় বিতর্ক। ছবির অন্যতম প্রযোজক অনুরাগ কাশ্যপ বুধবার আদালতের দ্বারস্থ হন। সেই মামলারই আজ শুনানি ছিল। আদালতে বিচারপতি সেন্সর বোর্ডকে সরাসরি প্রশ্ন করে জানতে চান, ছবির নামের সঙ্গে কীভাবে রাজ্যকে জুড়ছেন তাঁরা। আদালতে শুনানি চলাকালীন বিচারপতি বলেন, সিনেমা অত্যন্ত কার্যকরী মাধ্যম। প্রত্যেকের নিজস্ব পছন্দ আছে। টিভি হোক বা সিনেমা, মানুষকে দেখতে দিন। বর্তমান প্রজন্ম অনেক বুদ্ধিমান, তাঁরা পরিণত কিছু দেখতে চায়, সত্যিটাকে আড়াল না করে তাঁদের দেখতে দিন। মামলার শুনানিতে মন্তব্য বম্বে হাইকোর্টের। বিচারপতি বলেন, সেন্সর বোর্ডের কাজ ছাড়পত্র দেওয়া, কাঁচি চালানো নয়। এরপর বিচারপতি সেন্সর বোর্ডের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, ১৯৫২ সাল থেকে সবাইকে কি সন্তুষ্ট করতে পেরেছেন? তাহলে আজ কেন এই বাড়াবাড়ি। সেন্সর বোর্ড প্রধান ছবি থেকে বিধায়ক, মন্ত্রী, নির্বাচন, সংসদ এই শব্দগুলো ছেঁটে ফেলার নির্দেশ দেন।এছাড়াও পঞ্জাবের পটভূমিও ছবি থেকে মুছে দেওয়ার পক্ষে সওয়াল করেন পহেলাজ নিহালেনি। এরপরই সারা বলিউড কার্যত একজোট হয়ে 'উড়তা পঞ্জাবে'র পরিচালক-প্রযোজকদের সমর্থনে গলা ফাটাতে শুরু করে। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেস-আম আদমি পার্টি একযোগে আক্রমণ করে পঞ্জাবের শাসক দল, বিজেপি-র সহযোগী অকালি দলকে। তবে সেন্সর বোর্ডে নির্দেশ মেনে শুধু একটা দৃশ্যই কাটতে রাজি হয়েছে 'উড়তা পঞ্জাবে'র নির্মাতারা। একটি দৃশ্যে শাহিদ কপূর প্রকাশ্যে মূত্র ত্যাগ করছিলেন। সেই দৃশ্যটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু যে সমস্ত দৃশ্য ও শব্দকে অশালীন অ্যাখা দিয়ে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তা মানতে নারাজ তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget