এক্সপ্লোর

Bonny-Koushani Update: করোনা মুক্ত বনি-কৌশানি, 'নেগেটিভ' জীবন উদযাপনে টলি-জুটি

Bonny-Koushani Update: ফের বড়পর্দায় একসঙ্গে কাজ করতে দেখা যাবে বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়কে। 'কিংবদন্তি' ছবির হাত ধরে ফের একসঙ্গে কাজ করবেন তাঁরা।

কলকাতা: করোনা (Corona) মুক্ত অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। শনিবার দুই তারকা নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সেই সুখবর। তাঁদের মতে 'নেগেটিভ' (Negative) হওয়াই এখন সবচেয়ে 'পজিটিভ' (Positive) খবর।

শনিবার নিজের ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে করোনা মুক্তির কথা জানান অভিনেতা বনি সেনগুপ্ত। তিনি লেখেন, 'নেগেটিভই এখন নতুন পজিটিভ। বি.দ্র. - আইসোলেশনের পর পরীক্ষা করে নেগেটিভ হয়েছি।'


Bonny-Koushani Update: করোনা মুক্ত বনি-কৌশানি, 'নেগেটিভ' জীবন উদযাপনে টলি-জুটি

অন্যদিকে প্রায় একই ধরনের পোস্ট করেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ও। তিনি লেখেন, '৭ দিনের কোয়ারান্টিন পর্ব শেষ পরীক্ষা করে করোনা নেগেটিভ হয়েছি এবং এখন নেগেটিভ শব্দটা শুনলেই যেন ইতিবাচক আভাস পাচ্ছি। দয়া করে সাবধানে থাকুন এবং মাস্ক পরুন।'


Bonny-Koushani Update: করোনা মুক্ত বনি-কৌশানি, 'নেগেটিভ' জীবন উদযাপনে টলি-জুটি

এদিন করোনা মুক্তির আনন্দে একসঙ্গে খানিক উদযাপন করতেও দেখা যায় টলি পাড়ার জনপ্রিয় জুটিকে। একসঙ্গে একটি 'বুমেরাং' ভিডিও পোস্ট করে কৌশানি লেখেন, 'নেগেটিভ হওয়ার আনন্দে'। সেই পোস্টটি শেয়ার করেন বনিও। অসুস্থতা কাটিয়ে ফের স্বাভাবিক জীবনে ফিরলেন, খানিক সেলিব্রেশন তো মাস্ট!


Bonny-Koushani Update: করোনা মুক্ত বনি-কৌশানি, 'নেগেটিভ' জীবন উদযাপনে টলি-জুটি

গত ৬ জানুয়ারি বনির করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, 'আমি করোনা পজিটিভ। আমার হালকা উপসর্গ রয়েছে। সম্প্রতি আমি শ্যুটিং করছিলাম তাই সবাইকে অনুরোধ করব, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নিন। আপনাদের আশেপাশের মানুষদের নিয়েও সচেতন থাকুন। আমি আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছি আর আমার চিকিৎসক আমায় নিয়মিত পরামর্শ দিচ্ছেন। সবাইকে অনুরোধ করব সুরক্ষাবিধি মেনে চলুন আর মাস্ক পরুন।'

অন্যদিকে, ফের বড়পর্দায় একসঙ্গে কাজ করতে দেখা যাবে বনি ও কৌশানিকে। 'কিংবদন্তি' ছবির হাত ধরে ফের একসঙ্গে কাজ করবেন তাঁরা। শনিবার রাতে 'কিংবদন্তি'-র অভিনেতা অভিনেত্রীদের নাম এবিপি লাইভকে জানান প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়। 

আরও পড়ুন: ABP Exclusive: 'কিংবদন্তি'-র গল্প বলবেন বনি-কৌশানি, থাকছেন 'মন্দার' দেবাশিষও?

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget