এক্সপ্লোর

ABP Exclusive: 'কিংবদন্তি'-র গল্প বলবেন বনি-কৌশানি, থাকছেন 'মন্দার' দেবাশিষও?

'কিংবদন্তি'-র হাত ধরে বড়পর্দায় পা রাখতে পারেন 'মন্দার' খ্যাত দেবাশীষ মণ্ডল (Debashis Mandal)। শুধু তাই নয়, এই ছবিতে দেখা যাবে বনি সেনগুপ্ত (Bony Sengupta) ও কৌশানি মুখোপাধ্যায়কেও (Kaushani Mukherjee)।

কলকাতা: 'চিলড্রেন অফ ওয়ার', 'অন্তর্লীন'-এর পর 'কিংবদন্তি'-র হাত ধরে বড়পর্দায় ফের একবার দেখা যেতে পারে 'মন্দার' খ্যাত দেবাশিষ মণ্ডল (Debashis Mandal)। শুধু তাই নয়, এই ছবিতে দেখা যাবে বনি সেনগুপ্ত (Bony Sengupta) ও কৌশানি মুখোপাধ্যায়কেও (Kaushani Mukherjee)। শনিবার রাতে 'কিংবদন্তি'-র অভিনেতা অভিনেত্রীদের নাম এবিপি লাইভকে জানালেন প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়। তবে এখানেই শেষ নয়, আরও দীর্ঘ হবে নামের তালিকা, অর্থাৎ রয়েছে আরও চমক। 

প্রথম বিশ্বযুদ্ধের গল্প উঠে আসবে রুপোলি পর্দায়। নাহ, হলিউড কিম্বা বলিউড নয়, এই গল্প বলা হবে একেবারে খাঁটি বাংলায়। টলিউডে প্রথম বিশ্বযুদ্ধ আর সেই যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা কিছু ভারতীয়ের বীরগাথা বলবে সপ্তাশ্ব বসু (Saptaswa Basu) পরিচালিত ও রক্তিম চট্টোপাধ্যায় (Raktim Chatterjee) প্রযোজিত ছবি 'কিংবদন্তি' (Kimbadanti)।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক। পোস্টারে সেনার পোশাকে বেশ কিছু মানুষকে দেখা যাচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে পরিচালক জানিয়েছিলেন, এই ছবিতে কাদের দেখা যাবে তাই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। l তবে ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে তিনজন অভিনেতা অভিনেত্রীর নাম। এবিপি লাইভকে সেই খবর জানিয়েছেন খোদ প্রযোজক।

আরও পড়ুন: 'কিংবদন্তি'-র সঙ্গে জুড়ল শাহরুখের সংস্থাই, জানালেন প্রযোজক

প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কী গল্প বলবে এই ছবি? জানতে এবিপি লাইভ ফোন করেছিল পরিচালকে। সপ্তাশ্ব বললেন, 'কিংবদন্তি অতিমানবিয় ছবি হতে চলেছে। আমরা দেখেছি ভালো বিষয়বস্তু থাকলে যে কোনও আঞ্চলিক ছবি বলিউডকে হার মানাতে পারে। আমরা 'পুষ্পা'-র সাফল্য দেখেছি। 'স্পাইডারম্যান' (স্পাইডারম্যান-নো ওয়ে হোম)-দেখতে প্রেক্ষাগৃহের বাইরে দর্শকদের ভিড় আমাদের বুঝিয়েছে মানুষ ভালো ছবি দেখতে এখনও সিনেমাহলে আসতে আগ্রহী। আমরা বড় স্কেলে এমন একটি ছবি বানানোর চেষ্টা করছি যেটার বিষয়বস্তু শুনে মানুষের আগ্রহ হয় প্রেক্ষাগৃহে ছবিটা দেখতে আসার। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে একটি অ্যাডভেঞ্চার ড্রামা 'কিংবদন্তি'।

'কিংবদন্তি' নিয়ে উচ্ছ্বসিত অভিনেতা বনিও। এবিপি লাইভকে বললেন, 'এই কাজটার অংশ হতে পেরে আমি ভীষণ খুশি। এই কাজটা একেবারে অন্যরকম। খুব বেশি কিছু এখন বলতে না পারলেও এটুকু বলব, এই ছবিতে আমায় একেবারে অন্যরকম চরিত্রে দেখতে চলেছেন দর্শক।'

অন্যদিকে, এই প্রস্তাবে খুশি দেবাশিষও। এবিপি লাইভকে ফোনে বললেন, 'এখনও পর্যন্ত আমায় যতখানি গল্প বলা হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। বিভিন্ন বিদেশী ছবির কথা তুলে আমায় পরিচালক বোঝালেন। চিত্রনাট্য পড়ে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব। আপাতত আমি 'মাষ্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি'-র শ্যুটিংটা করছি। বাংলার বুকে 'কিংবদন্তি'-র মত কাজের কথা ভাবা হচ্ছে এটা ভীষণ ভালো লাগছে আমার।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget