এক্সপ্লোর

'Ahalya': আসছে সাইকোলজিক্যাল থ্রিলার 'অহল্যা', অভিনয়ে বনি-পায়েল-প্রিয়ঙ্কা

''Ahalya' Film Announcement: সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার নতুন ছবি 'অহল্যা'র নাম ঘোষণা হয়ে গেল। একসঙ্গে কাজ করতে দেখা যাবে বনি, পায়েল, প্রিয়ঙ্কাকে। গল্প লিখেছেন 'পরিণীতা'-এর লেখক অর্ণব ভৌমিক।

কলকাতা: এবার এক পর্দায় বনি সেনগুপ্ত (Bonny Sengupta), পায়েল সরকার (Paayel Sarkar), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। আসছে নতুন ছবি 'অহল্যা' (Ahalya)। শুরু হয়েছে শ্যুটিং। পরিচালনায় অভিমন্যু মুখোপাধ্যায় (Abhimanyu Mukherjee)। প্রযোজক পিয়া সেনগুপ্ত (Piya Sengupta)।

আসছে 'অহল্যা'

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার নতুন ছবি 'অহল্যা'র নাম ঘোষণা হয়ে গেল। একসঙ্গে কাজ করতে দেখা যাবে বনি, পায়েল, প্রিয়ঙ্কাকে। গল্প লিখেছেন 'পরিণীতা', 'কাছের মানুষ'-এর লেখক অর্ণব ভৌমিক। ক্রিয়েটিভ হেড বর্ষীয়ান পরিচালক ও প্রযোজক অনুপ সেনগুপ্ত। 

এই গল্পে রেহানের চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। ত্রিশ ছুঁই জিম ইনস্ট্রাক্টরের চরিত্রে অভিনয় করবেন তিনি। কাজের সূত্রে এক মেয়ের সঙ্গে আলাপ হয় তাঁর, প্রেমে পড়েন তাঁরা। প্রথমে বেশ ভালই চলতে শুরু করে তাঁদের সম্পর্ক। ভালবাসা এমনই পর্যায়ে যে একে অন্যকে ছেড়ে থাকতেও তাঁদের অসুবিধা হয়। রেহানের প্রেমের গভীরতা এতটাই বেড়ে যায় যে ধীরে ধীরে প্রেমিকার ব্যাপারে বেশ পোজ়েজিভ হয়ে পড়ে সে। কিন্তু রেহানের এই স্বভাবের কারণেই সম্পর্কে চিড় ধরে। লিভ-ইন সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে হয় তাকে।

এরপর সে একা একটি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করে। ব্রেকআপের পর নিজেকে কাজে ব্যস্ত রাখতে চেষ্টা করে সে কিন্তু অনিদ্রা তাকে গ্রাস করে। অন্যদিকে, তার ওপরের ফ্ল্যাটের একটি ছোট্ট মেয়ে প্রত্যেক রাতে নেমে এসে সিঁড়িতে তার দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কারণ বাড়িতে মা-বাবার মধ্যে চলতে থাকা লড়াই এড়াতে চায় সে। আর সেই সূত্রেই ওই বাচ্চা মেয়েটির সঙ্গে রেহানের মধুর একটি সম্পর্ক গড়ে ওঠে। 

আরও পড়ুন: New Serial Update: 'নিজেদের গল্প' নিয়ে ছোটপর্দায় প্রযোজক হিসেবে ফিরছেন যিশু-নীলাঞ্জনা, আসছে 'হরগৌরী পাইস হোটেল'

গল্প যত এগোয় ততই স্পষ্ট হয় যে ওই ছোট্ট মেয়েটি বা ওপর তলায় তার পরিবার, কোনওকিছুরই বাস্তব অস্তিত্ব নেই। তাহলে রেহানের সঙ্গে তার আলাপ হল কীভাবে? তাদের মধ্যে কোনও স্বর্গীয় যোগ আছে? এই ঘটনার পর রেহান সেই ফ্ল্যাট ছেড়ে দেয় এবং নিউ আলিপুরের এক বিখ্যাত জিমে কাজ শুরু করে। নতুন শুরুর জন্য়, নতুন করে সমাজে নিজের বন্ধু তৈরির জন্য উঠেপড়ে লাগে সে। কিন্তু তার অবস্থা যেখানে ছিল সেখানেই থেকে যায়। সেই ছোট্ট মেয়েটির প্রায়ই তার চোখের সামনে ভেসে উঠতে শুরু করে। রেহান ধীরে ধীরে গার্হস্থ্য হিংসার কিছু কিছু ঘটনা অনুসন্ধান করতে শুরু করে যার সঙ্গে সে তার বর্তমানের যোগসূত্র খুঁজে পায়। কিছু বহু পুরনো কুসংস্কার, মহিলাদের সম্পর্কে কিছু অন্ধবিশ্বাস যা সমাজ এখনও, ২০২২ সালে দাঁড়িয়েও বিশ্বাস করে, এমন বেশ কিছু উপাদান মিলবে এই ছবিতে।

অভিমন্যুর পরিচালনায় এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এসেছে চরিত্রদের প্রথম লুক।

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা
Nakashipara News: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য
Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget