এক্সপ্লোর

Varun Dhawan: 'বর্ডার ২'-এর অভিনয় নিয়ে প্রশ্নের মুখে বরুণ ধবন, ট্রোলিংয়ের সপাট জবাব অভিনেতার!

Varun Dhawan News: গান মুক্তির পরেই চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে পড়েছেন বরুণ ধবন

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বর্ডার ২-এ বরুণ ধবনের অভিনয় নিয়ে উঠেছে প্রশ্ন।
  • নতুন গান 'ঘর কব আওগে' মুক্তির পর ট্রোলিং।
  • অভিনেতা বরুণ ধবন ট্রোলিংয়ের উত্তরে জানান, এটি গানকে সাফল্য দিয়েছে।
  • বরুণ ধবন ও নাতাশার পরিবারে এসেছে নতুন কন্যা সন্তান।

কলকাতা: বর্তমানে চর্চায় রয়েছে 'বর্ডার ২' (Border 2) ছবিটি। সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বরুণ ধবন (Varun Dhawan)। সদ্য মুক্তি পেয়েছে, নতুন গান, 'ঘর কব আওগে'। আর সেই গান মুক্তির পরেই চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে পড়েছেন বরুণ। প্রশ্ন উঠে গিয়েছে তাঁর অভিনয় নিয়েও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বরুণ ধবনের বিভিন্ন ক্লিপিংস পোস্ট করেছেন। অনেকে বলেছেন, বরুণ ধবন আদৌ অভিনয় জানেন তো? এবার নিজেই অভিনেতা যাবতীয় ট্রোলিংয়ের উত্তর দিয়েছেন। কী বলেছেন তিনি? 

বরুণ 'বর্ডার ২'-এ অভিনয়ে সুযোগ পাওয়ার জন্য প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'মেজর হোসিয়ার সিং দাহিয়া। আপনাদের সবার ভালবাসার জন্য অনেক ধন্যবাদ।' সোশ্যাল মিডিয়ায় বরুণ এই ছবি পোস্ট করার পরে, অনেকেই নেচিবাচক মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন, বরুণ এমন সুযোগ পেয়ে এই ধরণের অভিনয় করলেন কী করে? একজন তো সরাসরিই লিখেছেন, 'ভাই, আপনার অভিনয় নিয়ে মানুষ প্রশ্ন তুলছে, সে বিষয়ে আপনি কী বলবেন?'। এর উত্তরে বরুণ লেখেন, 'এই প্রশ্নটাই গানটাকে সাফল্য দিয়েছে। সবাই উপভোগ করছে। রব দি মেহের।' বরুণের এই জবাবে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। প্রত্যেকেই বরুণকে সমর্থন করেছেন। 

বরুণের পরিবারে নতুন সদস্য

গত বছরের জুন মাসে বরুণ নাতাশার পরিবারে আসে নতুন সদস্য। তাঁদের পরিবারে খুদে সদস্যের আসার খবর প্রথম জানিয়েছিলেন বাবা ডেভিড ধবন। ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন বরুণ ও নাতাশা। স্কুলজীবন থেকেই একে অপরকে পছন্দ করতেন বরুণ ও নাতাশা। পরে তাঁরা পারিবারিকভাবে আরও কাছাকাছি আসেন। একুশ সালের জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ এবং নাতাশা। যদিও সাধামাটাভাবেই বিয়ে সারেন এই দম্পতি। বিয়ের প্রস্তুতি নিয়েও কোনও আড়ম্বর করতে চাননি তাঁরা। যার জন্য, সেই খবর প্রথম দিকে চাপা ছিল।  বিয়ের তিন বছরের ঠিক পরপরই এবার তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই সন্তানের নাম। লারা নামের অর্থ ক্ষেত্রবিশেষে লাবণ্য, সুরক্ষা বা জয়। যে মানুষের মধ্যে সৌন্দর্য ও প্রাণোচ্ছ্বলতা দুইই থাকে, তাকেও লারা চলে। অন্যদিকে, ভিন্ন সংস্কৃতিতে এর ভিন্ন অর্থ রয়েছে। লাতিনে বাড়ি ও জমি রক্ষক দেবতার নাম লারা। লারা নামের গ্রিক অর্থ দেবদূত। রাশিয়ায় লারিসা নামের ছোট সংযোজন ‘লারা’। এই নামের অর্থ আনন্দিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget