এক্সপ্লোর

Boudi Canteen Exclusive: 'লক্ষ্মীতে বাণিজ্য বসত করে'

Boudi Canteen Exclusive: 'নারীদের ক্ষমতায়ন নিয়ে একটা অদ্ভুত ধারণা আছে। সমাজ মনে করে, পুরুষেরা যে কাজগুলো করেন, একমাত্র সেই কাজগুলো করলেই বোধহয় নারীর ক্ষমতায়ন হয়।'

কলকাতা:  বাঙালি মানেই যেন চাকরি, মধ্যবিত্ত মানসিকতা, মেনে নেওয়া.. মানিয়ে নেওয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন বদল এসেছে সেই চিন্তাধারায়। কলকাতার অলিতে গলিতে এখন বিভিন্ন ক্যাফে, রেস্তোরাঁ... আর তাঁর বেশিরভাগেরই পরিচালনার দায়িত্বে রয়েছেন এক একজন নারী। সেই গল্পকেই যেন রুপোলি পর্দায় তুলে ধরেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। পুজোয় তাঁর পরিচালনায় মুক্তি পাবে বৌদি ক্যান্টিন (Boudi Canteen)। 

রান্নাকে কেন্দ্র করেই এক নারীর নিজেকে খুঁজে পাওয়ার গল্প বৌদি ক্যান্টিন। পরমব্রত বলছেন, 'বৌদি ক্যান্টিনের মতো গল্প আমরা আমাদের আশেপাশে তাকালেই দেখতে পাই। আগে মা-মাসিরা শাড়ির ব্যবসা করতেন। আধুনিক বাঙালি ব্যবসার দিকে ঝুঁকছে। খাবারকেও পেশা হিসেবে নিচ্ছে অনেকেই। কলকাতায় এখন কত ক্যাফে, ছোট ছোট দোকান। তার অধিকাংশের দায়িত্ব রয়েছে একজন মেয়ের কাঁধেই। আমরা বলি, বানিজ্যে বসতে লক্ষ্মী। কিন্তু উল্টোদিক থেকে দেখতে গেলে, লক্ষ্মীতেই বাণিজ্য বসত করে।'

আরও পড়ুন: Anupam Roy: অঙ্গনার প্রেমে হাবুডুবু ঋতব্রত, সুরে গল্প বাঁধলেন অনুপম

'বৌদি ক্যান্টিন' ছবি যে পরিবারের গল্প বলেছে, সেই পরিবার গোঁড়া নয়। পরমব্রত বলছেন, 'নারীদের ক্ষমতায়ন নিয়ে একটা অদ্ভুত ধারণা আছে। সমাজ মনে করে, পুরুষেরা যে কাজগুলো করেন, একমাত্র সেই কাজগুলো করলেই বোধহয় নারীর ক্ষমতায়ন হয়। বাঙালিদের পরিবারের মধ্যে বেশিরভাগ মানুষ এখন চাকরি করার বিরোধী নয়। কিন্তু কিছু কাজের সঙ্গে কিছু ধারণা জড়িয়ে রয়েছে। কিছু কাজ যেমন ছেলে, মেয়ে হিসেবে ভাগ করে দেওয়া হয়। যেমন বাড়িতে রোজকার রান্না হোক বা অনুষ্ঠানে, রান্নার দায়িত্ব কাঁধে তুলে নেন মেয়েরাই। অথচ সেই রান্নাকে ভালোবেসে কেউ যদি সেটাকে পেশা হিসেবে নিতে চান, তাহলেই সমস্যা। কিন্তু আমরা যখন বাইরে যাই, রেস্তোরাঁয় খেতে যাই, তখন দেখি বেশিরভাগ সেফই পুরুষ। কাজের সঙ্গে লিঙ্গবৈষম্যের এই বিভেদকেই তুলে ধরবে বৌদি ক্যান্টিন।'

এখন বাংলায় গোয়েন্দা থেকে থ্রিলারের ছড়াছড়ি। বাঙালি কি পারিবারিক গল্প দেখার উৎসাহ হারাচ্ছে? পরমব্রত বলছেন, 'যে কোনও বিভাগের গল্পেই যদি ভালো বিষয়বস্তু তুলে ধরা চায়, দর্শক তা দেখতে পছন্দ করবেন। যদি গোয়েন্দা বা রহস্য গল্পে মাপকাঠিগুলো পূরণ করা যায়, মানুষ সেটা দেখতে ভালোবাসবেন। একই গল্প পারিবারিক ছবির ক্ষেত্রেও। 'বৌদি ক্যান্টিন' এমনই একটা পারিবারিক গল্প।'

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget