এক্সপ্লোর

Box Office Collection Day 1: প্রথম দিনের ব্যবসায় অক্ষয়ের 'রাম সেতু' ছাপিয়ে গেল অজয়ের 'থ্যাঙ্ক গড'কে

'Ram Setu' and 'Thank God': উৎসবের মরসুমে প্রথম দিন বেশ লাভজনক হল অক্ষয় কুমারের জন্য। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, 'রাম সেতু' মুক্তির পর প্রথম দিনে ১৫.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। 

মুম্বই: দীপাবলির মরসুমে (Diwali Holidays) হিন্দি ছবি মুক্তির রেওয়াজ বহুদিনের। করোনার কাঁটা পেরিয়ে এই বছরেও তাঁর অন্যথা হয়নি। ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) 'রাম সেতু' (Ram Setu) ও অজয় দেবগণ-সিদ্ধার্থ মলহোত্রের (Ajay Devgn and Sidharth Malhotra) 'থ্যাঙ্ক গড' (Thank God)। কোন ছবি কেমন ব্যবসা করল প্রথম দিনে? 

'রাম সেতু' ও 'থ্যাঙ্ক গড' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন কত?

উৎসবের মরসুমে প্রথম দিন বেশ লাভজনক হল অক্ষয় কুমারের জন্য। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, 'রাম সেতু' মুক্তির পর প্রথম দিনে ১৫.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। 

তরণ আদর্শ লেখেন, 'রাম সেতু প্রথম দিনেই ভালই শুরু করল। বিশেষত মাস অঞ্চলে... বড় সেন্টার বা মেট্রো অঞ্চলে গড়ে ভালই... বড় ছুটির দিনে ভালই শুরু এবং এই ধারা একটানা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। মঙ্গলবার ১৫.২৫ কোটি টাকার ব্যবসা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

অভিষেক শর্মা পরিচালিত এই ছবি হিন্দু মহাকাব্য 'রামায়ণ'-এ উল্লিখিত রাম সেতু দ্বারা অনুপ্রাণিত। অক্ষয় ছাড়াও জ্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচা এই ছবিতে অভিনয় করেছেন। 

অন্যদিকে, ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে অজয় দেবগণ ও সিদ্ধার্থ মলহোত্র অভিনীত 'থ্যাঙ্ক গড'। তবে দীপাবলির মরসুমে যতটা আশা করা যায় তার থেকে এই ছবির ব্যবসা প্রথম দিনে বেশ কমই হয়েছে।

তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, পারিবারিক এই ছবি প্রথম দিনে মাত্র ৮.১০ কোটি টাকার ব্যবসা করেছে। পোস্টে লেখেন, 'দীপাবলি হলিডেতে 'থ্যাঙ্ক গড' সম্পূর্ণ ভরসা করেছিল স্পট বুকিংয়ের ওপর। তবে ছবির সঙ্গে জড়িত নামগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম দিনের আয় হয়নি এই ছবির। সন্ধ্যার দিকে তাও গতি এসেছিল। লম্বা সপ্তাহান্তের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। মঙ্গলবার এই ছবি ৮.১০ কোটি টাকার ব্যবসা করে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

ইন্দ্র কুমারের পরিচালনায় 'থ্যাঙ্ক গড' ছবিতে অজয় ও সিদ্ধার্থ ছাড়াও অভিনয় করেছেন রকুলপ্রীত সিংহ। 

আরও পড়ুন: Nayanthara Vignesh Shivan Twins: সারোগেসির নিয়ম ভঙ্গ করেননি নয়নতারা-ভিগনেশ, জানাল তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর

সেরা শিরোনাম

Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
Srijla Guha: পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget