এক্সপ্লোর

Box Office Collection: বলিউডে একসঙ্গে ৩ ছবির মুক্তি, কত ব্যবসা হল সপ্তাহান্তে?

Weekend Collection: প্রসঙ্গত, চলতি বছরে বলিউডের একাধিক বড় বাজেট, হাইপ্রোফাইল ছবিই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। বা বলা আশাব্যঞ্জক ব্যবসা করতে পারেনি।

নয়াদিল্লি: গত শুক্রবার, ৪ নভেম্বর মুক্তি পেয়েছে তিনটি হিন্দি ছবি। 'ফোন ভূত' (Phone Bhoot), 'মিলি' (Mili) ও 'ডবল এক্স এল' (Double XL)। বক্স অফিসে একসঙ্গে তিন ছবি মুক্তি পায়। হিসেব অনুযায়ী, বলিউডের জন্য এই সপ্তাহান্ত (Weekend Collection) বেশ ভালই ফল করার কথা। কিন্তু তা কি হল?

বলিউডের উইকেন্ড ব্যবসা

একসঙ্গে তিনটি হিন্দি ছবি মুক্তি পাওয়া সত্ত্বেও বলিউড (Bollywood) বিশেষ লাভের মুখ দেখতে পেল না। তিনটি ছবিই বক্স অফিসে খুব একটা ভাল ব্যবসা করতে পারেনি। এই তিনটের মধ্যে 'ফোন ভূত' যদিও বাকি দুটো ছবির থেকে ভাল ব্যবসা করেছে। প্রথম দিনে এই ছবি ২ কোটি টাকার ব্যবসা করেছে। তবে ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি হিসেবে এটা খুবই আশ্চর্যজনক অঙ্ক। তিনটি ছবির মধ্যে প্রথম দিনে সবচেয়ে কম ব্যবসা করেছে 'ডবল এক্স এল'। 

গত সপ্তাহান্ত তিনটি ছবির ব্যবসার জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল। বক্স অফিসের মোড় ঘোরাতে পারত এই ছবি তিনটি, তবে বিশেষ কোনও পার্থক্য নজরে পড়েনি। 'ফোন ভূত' সপ্তাহ শেষে মোট ৭.৮৫ কোটি টাকার ব্যবসা করেছে। যেখানে ক্যাটরিনা কাইফে 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির ছবি ৩০০ কোটি টাকার ব্যবসা করে, সেখানে 'ফোন ভূত'-এর এই ব্যবসা হতাশাজনক।

 

দ্বিতীয় ও তৃতীয় দিনে ক্যাটরিনা-সিদ্ধান্ত-ইশান অভিনীত 'ফোন ভূত' ব্যবসা করেছে যথাক্রমে ২.৭৫ কোটি টাকা ও ৩.০৫ কোটি টাকার। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অন্তত সেই পরিসংখ্যানই দিচ্ছে।

অন্যদিকে সোনাক্ষী সিংহ ও হুমা কুরেশি অভিনীত 'ডবল এক্স এল' গোটা সপ্তাহান্ত জুড়ে ১ কোটি টাকার ব্যবসাও করতে পারেনি। ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহরের পোস্ট অনুযায়ী, মুক্তির পরের তিনদিন মিলিয়ে এই ছবি ০.৫ কোটি টাকার ব্যবসা করেছে। প্রথম দিন এই ছবি ২৫ লক্ষের ব্যবসা করে। দ্বিতীয় দিনে ২০ লক্ষ ও তৃতীয় দিনে ৩০ লক্ষ টাকার ব্যবসা করে এই ছবি।

 

অন্যদিকে বনি কপূর প্রযোজিত ও জাহ্নবী কপূর অভিনীত 'মিলি'ও বেশ হতাশাজনক ব্যবসা করেছে বক্স অফিসে। প্রথম দিন থেকেই এই ছবি ১ কোটির ঘরে পৌঁছতে কসরত করছে। দ্বিতীয় দিনে ০.৬০ কোটি ও তৃতীয় দিনে ০.৮০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। 

আরও পড়ুন: Aindrila Sharma: 'ঐন্দ্রিলা আছে...', হাসপাতালে ভর্তির দিন ৬ পর সোশ্যাল পোস্টে স্বাস্থ্যের আপডেট সব্যসাচীর

প্রসঙ্গত, চলতি বছরে বলিউডের একাধিক বড় বাজেট, হাইপ্রোফাইল ছবিই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। বা বলা আশাব্যঞ্জক ব্যবসা করতে পারেনি। তার মধ্যে 'লাল সিংহ চাড্ডা', 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ', 'রক্ষাবন্ধন', 'রাম সেতু' উল্লেখযোগ্য। তবে 'ভুল ভুলাইয়া ২', 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি', 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিগুলি খুবই ভাল ব্যবসা করেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget