এক্সপ্লোর

Hrithik Roshan: আচমকা হৃত্বিক রোশনকে বয়কট করার কেন ডাক সোশ্যাল মিডিয়া জুড়ে?

বলিউডের বেশ কিছু ছবি বয়কট করার ডাক দিয়েছিলেন নেটিজেনদের একাংশ। এরই মাঝে হঠাৎ হৃত্বিক রোশনকে কেন বয়কট করার ডাক দিলেন তাঁরা?

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বয়কট হৃত্বিক রোশন (Hrithik Roshan)। নেট দুনিয়ায় চোখ রাখলেই সেখানে বলিউড অভিনেতাকে বয়কট (Boycott Hrithik Roshan) করার ডাক। বেশ কিছুদিন ধরেই বলিউডের বেশ কিছু ছবি বয়কট করার ডাক দিয়েছিলেন নেটিজেনদের একাংশ। এরই মাঝে হঠাৎ হৃত্বিক রোশনকে কেন বয়কট করার ডাক দিলেন তাঁরা?

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং 'বয়কট হৃত্বিক রোশন', কেন?

কিছুদিন আগেই আমির খানের 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha) দেখে প্রশংসায় ভরিয়েছিলেন হৃত্বিক রোশন। আর সেই কারণেই মূলত নেটিজেনদের রোষের মুখে পড়লেন অভিনেতা। সোশ্যাল মিডিয়া জুড়ে যখন 'লাল সিং চাড্ডা'কে বয়কট করার ডাক দিয়েছিলেন নেটিজেনদের একাংশ। তখনই সেই ছবিকে সমর্থন করার কারণে হৃত্বিক রোশনকেও বয়কট করার ডাক তাঁদের। জানা যাচ্ছে এমনটাই। এখানেই শেষ নয়। হৃত্বিক রোশনকে শীঘ্রই দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে। অভিনেতার আগামী ছবিকেও বয়কট করার হুমকি দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন - Anurag Kashyap: কেন যশরাজ ফিল্মসের ছবি পর-পর ব্যর্থ হচ্ছে? কারণ জানালেন অনুরাগ কাশ্যপ

প্রসঙ্গত, এতদিন হৃত্বিক রোশনের অভিনয় দেখে এসেছেন দর্শকেরা। এবার তিনি গান গাইলেন।  স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নতুন গান প্রকাশ করলেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। 'হিন্দুস্তান মেরি জান' ('Hindustan Meri Jaan')। আর এই গানে নিজেই কণ্ঠ দিয়েছেন অভিনেতা। ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে নিজের নতুন কাজ। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের কণ্ঠে গাওয়া গান আপলোড করলেন অভিনেতা। হৃত্বিক রোশন ক্যাপশনে লেখেন, 'অনুভব করেছি। গেয়েছি। কিছু শট পরপর সাজিয়ে উপস্থাপন করলাম। হেডফোনে বেশি ভাল শোনাবে যদিও তাতে খারাপ গাওয়া ভাল হয়ে যাবে না। আশায় এবং স্বাধীনতার প্রকৃত চেতনায় নিবেদিত। প্রতিটি একক ব্যক্তির জন্য স্বাধীনতা। ধন্যবাদ জ্যাকি ভগনানি তোমার সৃষ্টি আমাকে ব্যবহার করতে দেওয়ার জন্য।'  ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীরা শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দেন। কমেন্ট করেন হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। লেখেন, 'ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। দারুণ। সবসময়ে প্রেরণা দাও তুমি আমাদের, নতুন নতুন ভাবে। দুর্দান্ত।' হৃত্বিক রোশনকে দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে, সেফ আলি খানের সঙ্গে। আর মাধবন ও বিজয় সেতুপতি অভিনীত তামিল ছবির হিন্দি রিমেক এটি। এছাড়া দীপিকা পাড়ুকোন, অনিল কপূরের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার' ছবিতেও দেখা যাবে তাঁকে।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget