এক্সপ্লোর

Brahmastra Part 2: রণবীর-আলিয়া ছাড়াও 'ব্রহ্মাস্ত্র টু'তে দেখা মিলবে বলিউডের এই তারকা দম্পতির

'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাওয়ার আগেই জানা যাচ্ছে, এই ছবির দ্বিতীয় ভাগে থাকতে পারেন, বলিউডের আর এক তারকা দম্পতি। আন্দাজ করতে পারছেন কারা তাঁরা?

মুম্বই: চলতি বছর সেপ্টেম্বরে মুক্তি পাবে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বহু প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'। এই ছবি তাঁদের কেরিয়ারের যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। তেমনই তাঁদের ব্যক্তিগত জীবনেও এই ছবির ভূমিকা অনেক। জানা যায়, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'র  (Brahmastra) সেট থেকেই শুরু হয়েছিল রণবীর - আলিয়ার সম্পর্ক। বাস্তব জীবনে তাঁরা জুটি বাঁধলেও পর্দায় এখনও পর্যন্ত তাঁদের একসঙ্গে দেখা যায়নি। তবে, শীঘ্রই মুক্তি পাবে এই ছবি। রণবীর - আলিয়ার অফস্ক্রিন কেমিস্ট্রি সম্পর্কে অনুরাগীদের অজানা নয়। এবার তাঁদের দুই তারকার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার অপেক্ষায়। 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাওয়ার আগেই জানা যাচ্ছে, এই ছবির দ্বিতীয় ভাগে (Brahmastra 2) থাকতে পারেন, বলিউডের আর এক তারকা দম্পতি। আন্দাজ করতে পারছেন কারা তাঁরা?

কোন তারকা দম্পতিকে দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র টু'তে?

রণবীর কপূর ও আলিয়া ভট্টের 'ব্রহ্মাস্ত্র' নিয়ে দারুণ উচ্ছ্বসিত দর্শকেরা। তবে, সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে, এই ছবির দ্বিতীয় ভাগে থাকতে পারেন বলিউডের আর এক নামকরা দম্পতি। তাঁরা হলেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। ছবির সঙ্গে জড়িয়ে থাকা এক ঘনিষ্ঠ ব্যক্তি এই প্রসঙ্গে জানাচ্ছেন যে, 'ব্রহ্মাস্ত্র টু' ছবির হাত ধরে এক ছবিতেই স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রণবীর সিংহ, রণবীর কপূর, দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভট্টকে। প্রথম ছবির চরিত্র অনুযায়ীই দ্বিতীয়ভাগে থাকবেন রণবীর - আলিয়া। অন্যদিকে, তাঁদের সঙ্গে যোগ দেবেন রণবীর সিংহ (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

আরও পড়ুন - Kapil Sharma Show: এবার 'কপিল শর্মা শো' ছাড়লেন ক্রুষ্ণা অভিষেক! কেন? কী কারণে?

প্রসঙ্গত, ২০২২ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি যুগান্তকারী ছবি। 'ব্রহ্মাস্ত্র' হল একটি নতুন মূল মহাবিশ্ব যা ভারতীয় ইতিহাস দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। ভারতীয় লোককথা ও পৌরাণিক কাহিনি দ্বারা অনুপ্রাণিত কিন্তু আধুনিক প্রেক্ষাপটে সেট করা হয়েছে। যেখানে কল্পনা, দুঃসাহসিকতা, ভাল বনাম মন্দ, প্রেম এবং আশার মহাকাব্যিক কাহিনি রয়েছে। সেই সঙ্গে দুর্দান্ত টেকনোলজির ব্যবহার তো রয়েইছে যা ভারতীয় সিনেমায় আগে দেখা যায়নি। পরিচালক অয়ন মুখোপাধ্যায় এই ট্রেলার সম্পর্কে বলেন, 'নতুন সিনেমাটিক দুনিয়ার শুরু, 'অস্ত্রাভার্স' (Astraverse)। আমি বিশ্বাস করি যে ব্রহ্মাস্ত্র এমন একটি ছবি যা দেখে ভারতীয় দর্শক গর্ববোধ করবে। আমাদের গভীরে থাকা মূল স্পর্শ করে এই ছবি। আমাদের বিশাল সংস্কৃতিকে উদযাপন করে এই ছবি। একইসঙ্গে টেকনোলজি দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যায়।' নতুন গানের টিজার নিজেই শেয়ার করে নিয়েছেন অয়ন। সেখানে যেমন দেখা গিয়েছে দুর্গাপূজার একটি ঝলক, আবার দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকেও। টিজারে দেখা যাচ্ছে, আলিয়া রণবীরকে প্রশ্ন করছে, তুমি আলো কোথা থেকে নিয়ে এসো? এর পরেই গোটা টিজার জুড়ে গ্রাফিক্স আর স্পেশাল এফেক্টসের খেলায় আগুন নিয়ে খেলা করতে দেখা গেল রণবীরকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget