এক্সপ্লোর

সুশান্ত মৃত্যু নিয়ে এফআইআর দায়ের সিবিআইয়ের, অভিযুক্ত হিসাবে নাম রিয়ার

সিবিআই আগে জানিয়েছিল, তারা বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে যারা সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে তাঁর প্রাক্তন লিভ ইন পার্টনার ও তাঁর পরিবারের সদস্য়দের বিরুদ্ধে প্রথম এফআইআর রুজু করে।

নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় বৃহস্পতিবার এফআইআর দায়ের করল সিবিআই যাতে প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর বাবা-মা, ভাই সৌহিক আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। ফৌজদারি ষড়যন্ত্র, আত্মহত্যায় প্ররোচনা, অন্যায় ভাবে বাধা দেওয়া, জোর করে আটকে রাখা, চুরি, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, ফৌজদারি ভীতিপ্রদর্শনের সন্দেহে অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। বিহার সরকারের সুপারিশ মেনে কেন্দ্রের তরফে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশের পরই কেন্দ্রীয় তদন্ত সংস্থার এই পদক্ষেপ। সিবিআই আগে জানিয়েছিল, তারা বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে যারা সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে তাঁর প্রাক্তন লিভ ইন পার্টনার ও তাঁর পরিবারের সদস্য়দের বিরুদ্ধে প্রথম এফআইআর রুজু করে। সরকারি কর্তারা জানিয়েছেন, সিবিআইয়ের যে বিশেষ তদন্ত দল (সিট) এখন অগুস্তা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি ও বিজয় মাল্যের বিরুদ্ধে জালিয়াতি মামলার তদন্ত করছে, তারাই সুশান্ত মামলার তদন্ত করবে। মহারাষ্ট্র সরকারের প্রবল বিরোধিতার মধ্যেই সিবিআইয়ের হাতে জনপ্রিয় অভিনেতার মৃত্য়ুরহস্য উন্মোচনের ভার দেওয়া হল। মহারাষ্ট্রের দাবি, বিহারের আসন্ন বিধানসভা ভোট সহ রাজনৈতিক স্বার্থের কথা বিবেচনা করেই সিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে। মহারাষ্ট্রের যুক্তি, সুশান্তের মৃত্যু হয়েছে মুম্বইয়ে, তাই এই মামলায় বিহার সরকার বা পুলিশের কোনও আইনি এক্তিয়ারই নেই। কিন্তু সুশান্তের বাবা ও বিহার পুলিশ মহারাষ্ট্র পুলিশ প্রভাবশালীদের আড়াল করতে মামলা ধামাচাপা দিতে চাইছে বলে অভিযোগ তোলে। মুম্বই পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্ট করা, তদন্ত বিপথে চালাতে হাতে আসা সূত্রকে ইচ্ছে করে উপেক্ষা করার অভিযোগও করেন তাঁরা। যদিও অভিযোগ প্রবল ভাবে অস্বীকার করে মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশ। ১৪ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে তাঁর দেহ উদ্ধার হওয়ার পর থেকে মৃত্যুর তদন্ত করছিল মুম্বই পুলিশই। সুশান্তের মর্মান্তিক পরিণতির পিছনে নানা তত্ত্ব আলোচনা হচ্ছে। তিনি বলিউডে স্বজনপোষণের সংস্কৃতিতে বীতশ্রদ্ধ হয়ে চরম পথ বেছে নিয়েছিলেন কিনা, তা নিয়ে যেমন চর্চা হয়েছে, তেমনই তাঁর প্রাক্তন বান্ধবী তথা লিভ-ইন-পার্টনার রিয়া চক্রবর্তীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। সুশান্তের পরিবারের অভিযোগ, তাঁকে হেনস্থা করে আত্মহত্যায় ইন্ধন জোগানো, তাঁর টাকা নয়ছয় করা সহ নানা অপরাধ করেছেন রিয়া। তার মধ্যেই সিবিআইয়ের তদন্ত শুরু করতে চলেছে। রিয়াকে সুশান্ত মামলায় ওঠা আর্থিক কেলেঙ্কারির অভিযোগের ব্যাপারে জেরা করতে শুক্রবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টকেটও (ইডি)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget