এক্সপ্লোর

Chanchal Chowdhury: 'আমার বাবা জীবন্ত মানুষ থেকে ডেথ সার্টিফিকেট হয়ে গেল', চঞ্চল চৌধুরীর পোস্টে চোখ ভিজল নেটিজেনদের

Tollywood Celebrity Updates: নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একাধিকবার তুলে ধরেছেন বাবার কথা। তিনি কতটা শোকাহত, তা বোঝা যাচ্ছে তাঁর লেখাগুলি দেখেই।

কলকাতা: বাবার প্রয়াণে মনটা বড়ই খারাপ অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury)। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে আসছে মন খারাপের নানা কথা। যা পড়ে চোখের জল বাঁধ মানছে না নেটিজেনদের। তাঁর বাবা প্রয়াত হয়েছেন বেশ কয়েকদিন কেটে গিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একাধিকবার তুলে ধরেছেন বাবার কথা। তিনি কতটা শোকাহত, তা বোঝা যাচ্ছে তাঁর লেখাগুলি দেখেই।

বাবাকে নিয়ে চঞ্চল চৌধুরীর পোস্ট-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবাকে নিয়ে ফের আবেগপ্রবণ হতে দেখা গেল চঞ্চল চৌধুরীকে। তিনি লিখেছেন, 'ডাক্তারদের হিসেব মত যে কোন সময় চলে যাওয়ার কথা বললেও, বাবা ১৫ দিন লাইফ সাপোর্টে বেঁচে ছিলেন। সন্তান বা আত্মীয় পরিজন হিসেবে চোখের সামনে এই কষ্ট দেখা যায়না। একটা সময় প্রার্থনা করেছি বাবার জ্ঞান ফিরে আসুক, সুস্থ্য হয়ে যাক, বিনিময়ে আমরা সব কিছু করতে প্রস্তুত। ঠিক সেই আমরাই শেষের দিকে এসে, বাবার কষ্ট সহ্য করতে না পেরে প্রার্থনা করেছি, বিশ্বাস করেছি, একমাত্র মৃত্যুই বাবাকে এই অসহ্য যন্ত্রনা থেকে মুক্তি দিতে পারে।'

আরও পড়ুন - Hrithik Roshan: তারকা হওয়া বড় দায় এবং অস্বাস্থ্যকর! কেন এমন বললেন হৃত্বিক রোশন?

তিনি আরও লিখছেন, '২৭ ডিসেম্বর সকাল থেকেই আমরা বুঝতে পারছিলাম,বাবাকে আর ধরে রাখতে পারবো না। ঠিক রাত ৮টার দিকে ডিউটি ডক্টর কেবিনে ফোন করে জানালেন, বাবার হার্ট বিট একদম নেমে যাচ্ছে…. সাথে সাথে আমরা দৌড়ে গেলাম আই সি ইউ তে। সত্যিই…… বাবার শরীরটা স্তব্ধ হয়ে গেছে। না ফেরার দেশে চলে গেল আমাদের বাবা। ১২ ডিসেম্বর অচেতন অবস্থায় ভর্তি হয়ে, ২৭ ডিসেম্বর ঐ অবস্থাতেই বাবা চিরবিদায় নিলেন। এই কদিন অন্তত: আই সি ইউ তে বাবার বেডের সামনে দাড়িয়ে বাবার শ্বাস প্রশ্বাস চলছে কিনা দেখতাম,প্রাণটা আছে এই শান্ত্বনা নিয়ে ভেজা চোখে ফিরে আসতাম। মনিটরে তাকিয়ে যখন দেখলাম বাবার জীবনটা থেমে গেছে, কিছু সময়ের জন্য আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না, দেখতে পাচ্ছিলাম না। তারপর সকল আয়োজন সম্পন্ন করার পালা….. অ্যাকাউন্টস, বিল, ডেড বডি, ফ্রিজার ভ্যান…… ডেথ সার্টিফিকেট…… আমার বাবা জীবন্ত মানুষ থেকে ডেথ সার্টিফিকেট হয়ে গেল। আমার দম বন্ধ হয়ে আসছিল বার বার…. বার বার মন খুলে কাঁদতে চেষ্টা করছিলাম….পারছিলাম না, যদি কেউ দেখে ফেলে, ছবি তোলে। বাবার ডেড বডিটা যখন হাসপাতালের লিফ্ট দিয়ে নামানো হচ্ছিল….ফ্রিজার ভ্যানে তোলা হচ্ছিল সাদা কাপড়ে মোড়ানো বাবার নিথর শরীর, তখন খুব করে মনে করার চেষ্টা করছিলাম, বাবার সাথে আমার শেষ কি কথা হয়েছিল!! ভাবতেই তো পারিনি বাবা চলে যাবে, তাই বাবার সাথে আমার কোন শেষ কথা হয়নি।' (অপরিবর্তিত)

প্রসঙ্গত, অভিনেতা চঞ্চল চৌধুরী দিন কয়েক আগেই বাবাকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রয়াণের খবর জানিয়ে আবেগপ্রবণ বার্তা দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
Rajesh Sharma: পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?
পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget