এক্সপ্লোর

Karagar 2: 'কারাগার ২' মুক্তির তারিখ ঘোষণা করলেন চঞ্চল চৌধুরী

Chanchal Chowdhury: 'কারাগার'-এর প্রথম সিজন শেষ হয় রহস্য তৈরি করে। যার উত্তর মিলবে দ্বিতীয় সিজনে। কবে থেকে দেখা যাবে নতুন সিজন? রইল বিস্তারিত তথ্য।

কলকাতা: প্রথম সিজন ইতিমধ্যেই মন জয় করেছে দর্শকদের। সিরিজের নাম 'কারাগার' (Karagar)। বাংলাদেশের (Bangladesh) এই কনটেন্ট কেবল সেই দেশেই নয়, এপার বাংলার প্রত্যেক শিল্প প্রিয় মানুষের মুখে মুখে ঘুরছে। প্রথম সিজন (First Season) শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন, কবে আসবে দ্বিতীয় সিজন? এবার সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন স্বয়ং চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)।

কবে আসছে 'কারাগার ২'?

প্রশ্ন ছিল অনেকদিনই। অবশেষে মিলল উত্তর। সিরিজের মুখ্য অভিনেতা চঞ্চল চৌধুরী রবিবার, নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে লেখেন, 'কারাগার” পার্ট ২ আসছে ১৫ ডিসেম্বর। শুধু মাত্র Hoichoi তে...' (অপরিবর্তিত)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chanchal Chowdhury (@chanchal_chowdhury)

'কারাগার' একটি থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। পরিচালনায় সৈয়দ আহমেদ সওকি। চলতি বছরেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'তে মুক্তি পায় এটি। প্রথম সিজন দেখানো শুরু হয় ১৯ অগাস্টে। বাংলাদেশের পটভূমিকায় তৈরি এই সিরিজ বহুল প্রশংসা অর্জন করেছে।

আরও পড়ুন: Taranath Tantrik: বড়পর্দায় আসছে 'তারানাথ তান্ত্রিক', পরিচালনায় নবাগত সুরঞ্জন দাস

প্রসঙ্গত, শহরে সদ্য অনুষ্ঠিত হয়ে গেল 'বাংলাদেশ চলচ্চিত্র উৎসব'। হাজির হয়েছিলেন চঞ্চল চৌধুরী। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল তাঁর ভিডিওয়। দর্শকদের মন মাতাতে তিনি যে সিদ্ধহস্ত তা ফের প্রমাণ করেছে তাঁর 'হাওয়া' ছবি দেখার পর দর্শকদের প্রতিক্রিয়া। 'কারাগার' দেখার পর তাঁর 'হাওয়া' দেখার জন্য রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। 

'কারাগার'-এর প্রথম সিজন শেষ হয় রহস্য তৈরি করে। যার উত্তর মিলবে দ্বিতীয় সিজনে। এখন ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রহর গোনা। 

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget