এক্সপ্লোর

Chanchal Chowdhury: 'কারাগার'-এ নির্বাক অভিনয়ে মনজয়, এবার অন্ধ গোয়েন্দার ভূমিকায় চঞ্চল চৌধুরী

Chanchal Chowdhury News: এই গল্প শুরু হয়েছে এক সিআইডি অফিসারকে নিয়ে, যাঁর নাম রুমি। হঠাৎ এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন দুঁদে এই অফিসার

কলকাতা: তিনি মানেই যেন নতুন চমক, নতুন চ্যালেঞ্জ। অভিনয় দক্ষতায় ভর করে ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই অভিনেতা। তবে কেবল বাংলাদেশের বললে ভুল হবে, এখন তিনি টলিউডেরও। আর এবার, এক অন্ধ গোয়েন্দার চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দেবেন তিনি! ভিকি জ়ায়েদের পরিচালনায় আসছে নতুন এক ওয়েব সিরিজ। 'রুমি'। এই সিরিজের মুখ্যচরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-কে। 

আজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে এই সিরিজের লুক। এই প্রথম 'হইচই' (Hoichoi)-এর জন্য ভিকি জ়ায়েদের সঙ্গে কাজ করবেন চঞ্চল। এর আগে, 'কারাগার' সিরিজে কার্যত নির্বাক অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী। তাঁর সেই ওয়েব সিরিজ ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। তবে 'কারাগার' ছাড়াও একাধিক বাংলাদেশের ছবি ও ওয়েব সিরিজে চঞ্চল বুঝিয়ে দিয়েছেন নিজের অভিনয় প্রতিভা। আর এবার, অন্ধ এক সিআইডি অফিসারের ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে।

এই গল্প শুরু হয়েছে এক সিআইডি অফিসারকে নিয়ে, যাঁর নাম রুমি। হঠাৎ এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন দুঁদে এই অফিসার। সেই সময়ে এক খুনের ঘটনার তদন্ত করছিলেন তিনি। দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার পর থেকেই অদ্ভূত সব স্বপ্ন দেখতে শুরু করেন রুমি। স্বাভাবিক নয়, প্রত্যেক স্বপ্নেরই রয়েছে একটা অদ্ভূত অর্থ। কিন্তু এই স্বপ্ন কি রুমিকে খুনের কিনারা করতে সাহায্য করবে? নাকি এই সমস্ত স্বপ্ন একেবারেই তাঁর মনের ভুল। আদৌ কোনও অর্থই নেই তার। সেই গল্পই বলবে 'রুমি'। 

আজ সোশ্যাল মিডিয়ায় নিজের লুকের ছবি শেয়ার করে নিয়েছেন চঞ্চল। সেখানে তাঁর চোখে কালো চশমা। গায়ে জিন্সের কোট, মুখে বাঁকা হাসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়ে লেখা হয়েছে, 'কেস সলভ করতে চোখ লাগে না, মাইন্ড দিয়েই চেক মেট করা যায়'। এই ছবি শেয়ার করে নেওয়া হয়েছে 'হইচই' বাংলাদেশের পেজ থেকেও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi Bangladesh (@hoichoibangladesh)

আরও পড়ুন: Annwesha Hazra Exclusive: নায়িকা হয়েও হঠাৎ বাদ ধারাবাহিক থেকে, জনপ্রিয়তা পেয়েও বারবার ব্যর্থতার সঙ্গে লড়েছেন অন্বেষা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget