এক্সপ্লোর

Chandreyee Ghosh: ছবি মুক্তির দিন পেলেন বিশেষ উপহার, নতুন বন্ধুদের সঙ্গে সময় কাটালেন চান্দ্রেয়ী

প্রজাতন্ত্র দিবসের দিনে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'মুক্তি'। ২৬ জানুয়ারি দিনটা বিশেষভাবে কাটালেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh)। নতুন বন্ধুদের থেকে পেলেন বিশেষ উপহারও!

কলকাতা: প্রজাতন্ত্র দিবসের দিনে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'মুক্তি'। ২৬ জানুয়ারি দিনটা বিশেষভাবে কাটালেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh)। নতুন বন্ধুদের থেকে পেলেন বিশেষ উপহারও!

এই গল্প স্বাধীনতা সংগ্রামের। এই গল্প, জেদ, লড়াই, স্বাধীনতা আর চরিত্রের ভাঙাগড়ার। এই গল্প ফুটবলের। ২৬ জানুয়ারি মুক্তি পেয়েছে নতুন ছবি 'মুক্তি'। আলিপুর সেন্ট্রাল জেল থেকে শুরু করে ফুটবলের ময়দান, ইংরেজদের গড় থেকে শুরু করে বিয়ের পিঁড়ি, ভারতীয়দের ঘুরে দাঁড়ানোর গল্প বলবে মুক্তি (Mukti)। এই ছবিতে চান্দ্রেয়ী চরিত্রের নাম গুলসানারা বেগম। কেমন ছিল মুক্তিতে কাজ করার অভিজ্ঞতা? চান্দ্রেয়ী বলছেন, 'এই ছবিটা বিভিন্ন মানুষের জীবনের গল্প বলবে। নিজের নিজের মত, ধারনা নিয়ে চলতে চলতে যেন এক রাস্তায় মিলে যায় সমস্ত মানুষের জীবন। সবাই মুক্তি চায় নিজের মতো করে। গুলসানারা গান গায়। তাঁর ওপর হওয়া সমস্ত অত্যাচারের প্রতিবাদ করে একদিন সে, ঘুরে দাঁড়ায়। কিভাবে গুলসানার জীবনে মুক্তি আসবে বা আদৌ আসবে কী না তার উত্তর মিলবে 'মুক্তি'-তে।'

আরও পড়ুন: ভেন্টিলেশন সাপোর্ট মুক্ত, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সঙ্গীতশিল্পী

'মুক্তি'-র পাশাপাশি আসছে চান্দ্রেয়ী অভিনীত অপর ছবি 'রীষ'। রহস্য আর ভয়ের আবহে মোড়া এই ছবিতে একজন নানের ভূমিকায় অভিনয় করছেন চান্দ্রেয়ী। অভিনেত্রী বলছেন, 'এই প্রথম একজন নানের চরিত্রে অভিনয় করলাম আমি। এই অভিজ্ঞতাটা বেশ অন্যরকম। লুক সেটের পর নিজেকে বেশ অচেনা লাগছিল। আমার করা সমস্ত চরিত্রের মধ্যে এই ছবিটা বেশ অন্যরকম।'

প্রজাতন্ত্র দিবসের দিন চান্দ্রেয়ী পৌঁছে গিয়েছিলেন ছোটদের সঙ্গে সময় কাটাতে। একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তাঁর টিমের তরফ থেকে। সেখানে একরাশ কচিকাঁচার সঙ্গে সময় কাটান চান্দ্রেয়ী। ছোটরা অভিনেত্রীর জন্য আয়োজন করেছিল উপহারও। শিশু হাতে রঙের ছোঁয়ায় ফুটে উঠেছিল জাতীয় পতাকা থেকে শুরু করে অনেকরকম ছবি। খুদেদের কাছে এই উপহার পেয়ে উচ্ছ্বল চান্দ্রেয়ীও। ছোট্ট বন্ধুদের জন্য চান্দ্রেয়ীও নিয়ে এসেছিলেন উপহার, খাবার। সবকিছু তুলে দেওয়া হয় তাদের হাতে। অভিনেত্রী বলছেন, 'স্বাধীনতা কেবল কাম্য নয়, স্বাধীনতা অনুপ্রেরণাও। এই দিনটা প্রত্যেকটা ভারতবাসীর মত আমার কাছেও খুব বিশেষ। ছোটরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল আমার জন্য। হাতে এঁকে উপহারও তুলে দেয়। ওদের সঙ্গে সময় কাটানো, ওদের গল্প শোনা সবসময়েই নতুন করে অনুপ্রেরণা দেয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!

ভিডিও

Chok Bhanga 6ta: বেঙ্গল STF-র অভিযানে গ্রেফতার জঙ্গি, 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন'
P. C. Sorcar Jr.: 'দাদা দেহ নিয়ে ফিরে গেল, বাবার আংটি পরে বললাম, আজ থেকেই শো শুরু', জন্মদিনে অজানা পি সি সরকার জুনিয়র
TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget