এক্সপ্লোর

Swini Khara Engagement: বাগদান সারলেন 'চিনি কম' শিশুশিল্পী সিনি খারা, শেয়ার করলেন ছবি

Swini Khara: আংটি বদল অনুষ্ঠানে চোখ ধাঁধানো পোশাকে সেজেছিলেন সিনি। পরেছিলেন গোলাপী গাউন, অন্যদিকে তাঁর হবু বর পরেছিলেন পুরো কালো স্যুট। প্রথম ছবিতে হাতে হাত রেখে দেখা যায় হবু দম্পতিকে।

মুম্বই: 'চিনি কম' (Cheeni Kum) ছবিতে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পড়শি খুদে মেয়েটির কথা বা 'বা বহু অউর বেবি' (Baa Bahu Aur Baby) ধারাবাহিকের চৈতালিকে (Chaitali) মনে আছে? অভিনেত্রী সিনি খারা (Swini Khara) এখন আর একেবারেই ছোট্টটি নেই। এমনকী সম্প্রতি তিনি সারলেন এনগেজমেন্টও (engagement)। ইনস্টাগ্রামে শেয়ার করলেন বাগদান পর্বের ছবি। খুব শীঘ্রই অভিনেত্রী গাঁটছড়া বাঁধবেন বাগদত্ত ঊর্বিশ দেসাইয়ের (Urvish Desai) সঙ্গে।

বাগদান সারলেন সিনি খারা

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করেন সিনি। ক্যাপশনে উদ্ধৃত করেন টেইলর স্যুইফটকে। লেখেন, 'আই উড ম্যারি ইউ উইথ পেপার রিংস'। তাঁর ছবিতে শুভেচ্ছা জানান ইন্ডাস্ট্রির পাড়ার অনেকে। তাঁদের মধ্যে অভিকা গোর, জ্যোতি কপূর দাস অন্যতম। 

আংটি বদল অনুষ্ঠানে চোখ ধাঁধানো পোশাকে সেজেছিলেন সিনি। পরেছিলেন গোলাপী গাউন, অন্যদিকে তাঁর হবু বর পরেছিলেন পুরো কালো স্যুট। প্রথম ছবিতে হাতে হাত রেখে দেখা যায় হবু দম্পতিকে। দ্বিতীয় ছবিতে তাঁদের নাচ করতে দেখা যায়। তৃতীয় ছবিতে ঊর্বিশকে হাঁটু মুড়ে বসে সিনির আঙুলে আংটি পরাতে দেখা যায়। চতুর্থ ছবিতে আবার তাঁদের নাচ করতে দেখা যায়। তাঁর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swini Khara (@swinikhara)

শুভেচ্ছাবার্তায় অনেক অনুরাগী আবার তাঁকে সিনির বদলে চৈতালি নামেও অভিহিত করেন। জনপ্রিয় ধারাবাহিক 'বা বহু অউর বেবি'র 'চৈতালি কি শাদি হো গই', এই মন্তব্যও করেন অনেকে। শিশুশিল্পী হিসেবে সিনি খারা জনপ্রিয়তা লাভ করে। ধারাবাহিক 'বা বহু অউর বেবি' ছাড়াও তাঁকে 'দিল মিল গয়ে', 'জিন্দেগি খট্টি মিঠি' ধারাবাহিকেও দেখা গিয়েছিল। 

আরও পড়ুন: Gauri Khan FIR : শাহরুখ পত্নী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের

ফিল্ম জগতের কথা যদি বলা হয়, তাহলে, 'পরিণীতা', 'সিয়াসত দ্য পলিটিকস', 'হরি পুত্তর', 'পাঠশালা' ছবিতে তাঁকে দেখা যায়। অমিতাভ বচ্চন ও তব্বু অভিনীত 'চিনি কম'  ছবিতে ক্যান্সার আক্রান্ত শিশুর চরিত্রে তাঁর অভিনয় অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। সিনিকে শেষ দেখা গিয়েছিল সুশান্ত সিংহ রাজপুত অভিনীত 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'তে যুবতী জয়ন্তীর চরিত্রে।

সেরা শিরোনাম

Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
Panchayat Season 5: 'পঞ্চায়েত'-এর নতুন সিজন আসছে এই বছরেই, কবে মুক্তি? নতুন চমকেরও ইঙ্গিত
'পঞ্চায়েত'-এর নতুন সিজন আসছে এই বছরেই, কবে মুক্তি? নতুন চমকেরও ইঙ্গিত

ভিডিও

College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Samik Bhattacharya:
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget