এক্সপ্লোর

Chiranjeet on Mithun: 'যে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছে, তাকে নিয়ে আমি সিনেমা করব না', মিঠুন প্রসঙ্গে চিরঞ্জিৎ

Chiranjeet Chakraborty on Mithun Chakraborty: রাজনৈতিক পরিচয় কী কখনও ব্যক্তিগত জীবন ও মিঠুন-চিরঞ্জিতের বন্ধুত্বে প্রভাব ফেলে? চিরঞ্জিৎ বলছেন, 'আমাদের বন্ধুত্বে রাজনৈতিক সম্পর্ক প্রভাব ফেলেনি কখনও'

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: তাঁদের বন্ধুত্ব দীর্ঘদিনের। শোনা যায়, একসময়ে পোর্টফোলিও নিয়ে নিয়মিত টলিপাড়ায় যাতায়াত করতেন তাঁরা, কাজের সন্ধানে। সময় পেরিয়েছে। দুজনেই প্রতিষ্ঠিত হয়েছেন সেই রুপোলি পর্দাতেই। খ্যাতি অর্জন করেছেন নিজের নিজের মতো করে। তবে বর্তমানে, তাঁদের বন্ধুত্ব একই জায়গায় থাকলেও, বদলে গিয়েছে রাজনৈতিক পরিচয়। সবসময় একসঙ্গে যাতায়াত করা দুই বন্ধু এখন রাজনীতিতে একে অপরের বিরোধী পক্ষ। নির্বাচনের আগে, এবিপি লাইভের কাছে 'বন্ধু' মিঠুনকে নিয়ে মুখ খুললেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)।

রাজনৈতিক পরিচয় কী কখনও ব্যক্তিগত জীবন ও মিঠুন-চিরঞ্জিতের বন্ধুত্বে প্রভাব ফেলে? চিরঞ্জিৎ বলছেন, 'আমাদের বন্ধুত্বে রাজনৈতিক সম্পর্ক প্রভাব ফেলেনি কখনও। তবে, আমার মিঠুনকে নিয়ে একটা ব্যক্তিগত মতামত রয়েছে। আমি আসলে একজন নীতিবাগিশ। আমি অনেক সময় অনেক কথা বলি, যেগুলো পার্টির ঠিক পলিসির সঙ্গে মেলে না। কিন্তু আমার নীতিগতভাবে ঠিক মনে হয়, তাই বলি। মিঠুনের ক্ষেত্রে, নীতিগতভাবে ওকে ছবিতে নেওয়ায় আমার আপত্তি রয়েছে। ওকে নিয়ে যে ছবিগুলি হচ্ছে.. দেব (Dev), রাজ (Raj Chakraborty), সোহম (Soham Chakraborty) সিনেমা করছে, সেগুলো হয়তো চলবে। মিঠুন ভাল অভিনেতা, ভাল পাঠ করছে, তাই ওকে ছবিতে নেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে আমার আপত্তি রয়েছে। যে লোকটা আমার পার্টিকে খারাপ বলছে, আমার নেত্রীকে খারাপ বলছে, মঞ্চে গালাগালি করছে, নিপাত যাক ভাবছে... আমি যদি সেই পার্টির লোক হই, সেই লোকটাকে আমি বুস্ট আপ করব না। মানে বিরোধী পার্টির লোককে একটা দারুণ রোল দিলাম, সে দারুণ অভিনয় করল, হাজার হাজার পোস্টার ছেপে ছড়িয়ে দিলাম চারিদিকে, মানুষ দেখল, তাকে নিয়ে হইহই করল, সে জাতীয় পুরষ্কারও পেয়ে গেল... আর সেই পুরো ক্রিমটা সে ব্যবহার করল বিজেপির সাফল্যের জন্য। এটা একটা পার্টি, আমাদের কাউকে নিয়ে তো করবে না। যেমন ধরুন, বিজেপি একটা ছবি করছে, অনুপম খের অভিনয় করছেন। সেই জায়গায় কী অভিষেককে (Abhishek Banerjee) হিরো করে ছবি করবেন? করবেন না। মিঠুন পার্টি না করলে, শিল্পী হিসেবে আমার খুব প্রিয়। কিন্তু আমি নিজে ছবি করলে, ওকে নিতাম না। এবার বাকিরা কেন নিচ্ছেন তা বলতে পারব না।'

আরও পড়ুন: Chiranjeet Chakraborty: মিঠুনের সঙ্গে আমার বন্ধুত্বের মধ্যে রাজনীতি নেই, তবে ওকে নিয়ে সিনেমা করব না

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget