এক্সপ্লোর

Churni Ganguly: 'সেই ছোট্ট মানুষটাকে মিস করি', কৌশিক-উজানের সঙ্গে পুরনো ছবি পোস্ট করে নস্ট্যালজিক চূর্ণী

Churni Ganguly on Social Media: থিয়েটার থেকে সিনেমা। প্রথম ছবি রসগোল্লার পর এবার দ্বিতীয় ছবি মুক্তির অপেক্ষায় উজানের। জোর কদমে চলছে প্রচার পর্ব। এই ছবির পরিচালনায় বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়।

কলকাতা: সব সন্তানই (child) তাঁর মায়ের চোখের মণি হয়। তাঁকে জন্ম দেওয়া, হামাগুড়ি দেওয়া থেকে হাঁটতে শেখানো, আধো বুলি থেকে গোটা গোটা শব্দ উচ্চারণ। এই সমস্ত কিছুর সাক্ষী থাকেন মা-বাবা। আর সেই সন্তান চোখের সামনে দেখতে দেখতে কবে যে বড় হয়ে যায় তা বোঝাই যায় না। তখন সেই ছোটবেলার কথা মনে করার উপায় হিসেবে রয়ে যায় ছোটবেলার (childhood) ক্যামেরাবন্দি মুহূর্তগুলো। তেমনই এক দুর্মূল্য মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় (social media) ভাগ করে নিলেন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। ভাসলেন নস্ট্যালজিয়ায়।

চূর্ণীর সোশ্যাল মিডিয়া পোস্ট

শনিবার ফেসবুকে খানিক আবেগপ্রবণ শোনালো অভিনেত্রীকে। তিনি নিজে দক্ষ অভিনেত্রী। তাঁর জীবনসঙ্গী, কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) একজন অত্যন্ত নিখুঁত ও দক্ষ পরিচালক ও অভিনেতা। এখন অভিনয়ের ধারা বজায় রেখে সেই তালিকায় নাম লিখিয়েছেন তাঁদের একমাত্র সন্তান উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। 

থিয়েটার থেকে সিনেমা। প্রথম ছবি রসগোল্লার পর এবার দ্বিতীয় ছবি মুক্তির অপেক্ষায় উজানের। জোর কদমে চলছে প্রচার পর্ব। এই ছবির পরিচালনায় বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবিতে উজানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে মা চূর্ণী গঙ্গোপাধ্যায়কেও। 

শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বেশ পুরনো ছবি পোস্ট করলেন চূর্ণী। একদিকে কৌশিক গঙ্গোপাধ্যায়, একদিনে চূর্ণী গঙ্গোপাধ্যায়। মাঝে একরত্তি উজান। ছোট্ট সন্তান গোল গোল চোখে ক্যামেরায় তাকিয়ে।

এই ছবি পোস্ট করে নাতিদীর্ঘ ক্যাপশনে চূর্ণী লেখেন, 'ছোট্ট পোলোই ছিল আমাদের পৃথিবী। এই ছবিটা আমাদের কানুনগো পার্কের বাড়িতে তোলা, যে বাড়িটাকে আমরা প্রচণ্ড মিস করি।'

সেই সময়ের প্রেক্ষাপট তুলে ধরে চূর্ণী আরও লেখেন, 'কৌশিক সেই সময়ে সেন্ট জেভিয়ার্স স্কুলের শিক্ষক ছিল, তখনও সে কোনও একদিন সিনেমা তৈরির স্বপ্ন দেখছে। আমি সবে সোনির জন্য 'ছোটি সি আশা'র শ্যুটিং শেষ করেছি। আর আমাদের ছোট্ট উজান তখন তার রঙিন বই, মজার গান, দেওয়ালে আঁকিবুকি আর খাওয়ার সময়ের কার্টুন নিয়ে ব্যস্ত। প্লেস্কুলেরও তখন অনেক দেরি। ও নিজের কল্পনার জগতে থাকত, এবং বিশ্বাস করুন আর নাই করুন, ভাবুকও ছিল। সত্যিকারের লক্ষ্মী ছেলে। আমি সেই ছোট্ট মানুষটাকে খুব মিস করি। আমি সেই গন্ধটাকে খুব মিস করি। উজান আমার পৃথিবী ছিল, এবং এখনও আছে।'

পোস্টের শেষে সকল অভিভাবকদের জন্য চূর্ণী লেখেন, 'সকল অভিভাবক ও তাঁদের সন্তানদের জন্য আমার ভালবাসা। তাঁদের ভাল করে লালনপালন করুন। আপনি বুঝে ওঠার আগেই ওরা বড় হয়ে যাবে।'

 

আগামী ২৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'লক্ষ্মী ছেলে'। ছবিতে দেখা যাবে চূর্ণী ও উজান, উভয়কেই। 

আরও পড়ুন: Raksha Bandhan: আরও পড়ল ব্যবসা, দ্বিতীয় কত টাকা আয় হল 'রক্ষা বন্ধন'-এর?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Srijla Guha: নতুন সিরিজে সৃজলা গুহ, আবেগ, প্রেমের মিশেলে তৈরি করবেন 'কলকাতা কোলাজ'
নতুন সিরিজে সৃজলা গুহ, আবেগ, প্রেমের মিশেলে তৈরি করবেন 'কলকাতা কোলাজ'
Swarup Biswas: 'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
Rudranil Ghosh on Swarup Arrest: 'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
Swarup Biswas News: অরূপ বিশ্বাসের ভাইকে ঘিরে 'চোর চোর' স্লোগান! নিরাপত্তার কথা ভেবে স্বরূপকে রাখা হল লালবাজারে!
অরূপ বিশ্বাসের ভাইকে ঘিরে 'চোর চোর' স্লোগান! নিরাপত্তার কথা ভেবে স্বরূপকে রাখা হল লালবাজারে!

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget