এক্সপ্লোর

Classical Music Event: অভিনব শাস্ত্রীয় সঙ্গীতের আসর 'উড়ান', কলকাতার মঞ্চ কাঁপাবে একঝাঁক তরুণ প্রতিভা

'Udaan' Classical Music Festival: 'উড়ান'-এ অংশগ্রহণ করবেন দেশের অন্যতম বাছাই করা কয়েকজন তরুণ প্রতিভা। তাঁরা ইতিমধ্যেই দেশেবিদেশে সাড়া ফেলতে শুরু করেছেন। ২৫ মে বসবে সঙ্গীতের এই আসর।

কলকাতা: কলকাতায় শাস্ত্রীয় সঙ্গীতের আসর নতুন নয়। তবে এবার পণ্ডিতেরা নন, অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের (classical music) তরুণ তুর্কিরা (young generation)। ২৫ মে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

২৫ মে বসবে শাস্ত্রীয় সঙ্গীতের আসর, 'উড়ান'

শাস্ত্রীয় সঙ্গীতের আসর কলকাতায় নতুন কিছু নয়। তাবড় তাবড় শিল্পীরা কলকাতার দর্শকদের সমীহ করেই চলেন। পণ্ডিতজী, ওস্তাদজীদের গান-বাজনা তো লেগেই আছে। কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতে দেশের তরুণ তুর্কিরা কেমন তৈরি হচ্ছেন, তা জানার খুব একটা সুযোগ হয় না। অথচ এই তরুণ প্রতিভারাই তো দেশের ভবিষ্যৎ। এবার তাঁদের প্রতিভা দেখার সুযোগ করে দিচ্ছে ভারতীয় বিদ্যাভবন এবং সংস্কৃতি সাগর। তাদের যৌথ উদ্যোগে একঝাঁক তরুণ প্রতিভাদের নিয়ে জি ডি বিড়লা সভাগরে ২৫ মে বসতে চলেছে অভিনব শাস্ত্রীয় সঙ্গীতের আসর 'উড়ান'। নিঃসন্দেহে কলকাতার জন্য এটা একটা বড় সুখবর। তরুণ প্রতিভাদের কাছেও খুব বড় একটা সুযোগ। কলকাতার মত শহরে নিজেদের মেলে ধরার সুবর্ণ সুযোগ শিল্পীদের জন্য।

'উড়ান'-এ অংশগ্রহণ করবেন দেশের অন্যতম বাছাই করা কয়েকজন তরুণ প্রতিভা। তাঁরা ইতিমধ্যেই দেশেবিদেশে সাড়া ফেলতে শুরু করেছেন। এই আসরে থাকছেন উদীয়মান প্রতিভা সেতারবাদক মেহতাব আলি নিয়াজি এবং সাড়া-জাগানো তবলাবাদক দেবজিৎ পতিতুন্ডির যুগলবন্দি। তাঁরা দু'জনেই শাস্ত্রীয় সঙ্গীত পরিবারের উত্তরসূরি। মেহতাব মোরাদাবাদ ঘরানার সেতারবাদক। বাবা বিখ্যাত সেতারবাদক মহসিন আলি খানের কাছেই অনেক ছোটবেলা থেকে মেহতাব তালিম নিয়েছেন। স্বয়ং বিরজু মহারাজ, জাকির হুসেনের মত দিকপালরা ওঁর বাজনার তারিফ করেছেন বারবার। দেবজিতের হাতেখড়িও তাঁর বাবা তবলাবাদক অমল পতিতুন্ডির কাছে। পরে বাবার গুরু শঙ্খ চট্টোপাধ্যায়ের কাছে নাড়া বেঁধেছিলেন। এখন ওঁরা দুজনেই দেশে-বিদেশে অনুষ্ঠান করে ক্রমশই নিজেদের জায়গা শক্ত করে নিচ্ছেন। 

অনুষ্ঠানে থাকছে এই সময়ের অন্যতম প্রতিভাময় তরুণ তবলাবাদক যশবন্ত বৈষ্ণবের একক তবলা বাদন। মাত্র তিন বছর বয়স থেকেই বাবা, বিখ্যাত তবলাবাদক রাজেন্দ্র বৈষ্ণবের কাছে তালিম নিতে শুরু করেন। আজ নিঃসন্দেহে যশবন্ত তবলা দুনিয়ায় একটা উজ্জ্বল নাম। দিকপাল তবলাবাদকদের যোগ্য উত্তরসূরি। যশবন্তকে সঙ্গত করবেন দুই প্রতিভাধর তরুণ তুর্কি আকাশ জালমি (হারমোনিয়াম) এবং আমন হুসেন (সারেঙ্গি)। অনুষ্ঠান শেষ হবে নবীন প্রজন্মের অন্যতম একজোড়া  বিস্ময়কর প্রতিভাধরদের যুগল ঝঙ্কারে। এঁরা হলেন সরোদবাদক ইন্দ্রায়ুধ মজুমদার এবং তবলাবাদক ইশান ঘোষ। দু'জনেই শাস্ত্রীয় সঙ্গীত জগতে আজ পরিচিত নাম। দেশে-বিদেশে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে ছড়িয়ে দেওয়ার কাজে উজ্জ্বলতম কাণ্ডারি দু'জনেই। ইন্দ্রায়ুধ বিখ্যাত সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্রনারায়ণের সুযোগ্য পুত্র এবং ঈশান বিখ্যাত সেতার এবং তবলাবাদক নয়ন ঘোষের যোগ্য উত্তরসূরি। কয়েকমাস আগেই এঁদের যুগলবন্দি কলকাতায় সাড়া ফেলেছিল। আবার কলকাতাকে মাতাতে দু'জনকে একসঙ্গে মঞ্চে দেখা যাবে।

আরও পড়ুন: Gurucharan Singh: প্রায় একমাস ধরে নিখোঁজ, অপহরণের মামলা দায়ের, বাড়ি ফিরে আশ্চর্য কাহিনি শোনালেন অভিনেতা

তরুণদের নিয়ে এমন শাস্ত্রীয় সঙ্গীতের আসর খুব একটা হয় না। তরুণদের মেলে ধরার জন্য ভারতীয় বিদ্যাভবন এবং সংস্কৃতি সাগরের তাই এখানে বড় ভূমিকা। গ্রীষ্মের সন্ধ্যায় এক নতুন যৌবনের ডাকে সামিল হবে গোটা কলকাতা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget