এক্সপ্লোর

Gurucharan Singh: প্রায় একমাস ধরে নিখোঁজ, অপহরণের মামলা দায়ের, বাড়ি ফিরে আশ্চর্য কাহিনি শোনালেন অভিনেতা

Gurucharan Singh Missing Case: গত ২২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন গুরুচরণ।

মুম্বই: নয় নয় করে প্রায় একমাস ধরে খোঁজ ছিল না তাঁর। অপহরণের মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছিল পুলিশ। শেষ মেশ নিজে থেকেই বাড়ি ফিরলেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেতা গুরুচরণ সিংহ। পুলিশকে তিনি জানিয়েছেন, সমাজ-সংসার নাকি আর ভাল লাগছিল না তাঁর, তাই আধ্যাত্মিকতার পথে চলে গিয়েছিলেন। কিন্তু বাড়ির কথা মনে পড়ায় ফিরে এসেছেন। (Gurucharan Singh)

গত ২২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন গুরুচরণ। জানা যায়, দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছন গুরুচরণ। কিন্তু মুম্বই আর গিয়ে পৌঁছননি অভিনেতা। ছেলের খোঁজ না পেয়ে এর পর দিল্লির পালম থানায় অভিযোগ দায়ের করেন অভিনেতার বাবা। ধারা ৩৬৫-র আওতায় অপহরণের মামলা দায়ের করে পুলিশ। সেই থেকে তাঁর খোঁজ চলছিল। (Gurucharan Singh Missing Case)

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ২৪ এপ্রিল পর্যন্ত ফোন চালু ছিল গুরুচরণের। কিছু টাকার লেনদেনও হয় অনলাইন মাধ্যমে। গুরুচরণ অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বলেও জানতে পারে পুলিশ। জানা যায়, মাথার উপর মোটা টাকার ঋণ এবং বাজারে ধারবাকি ছিল গুরুচরণের। গুরুচরণ একটি বিশেষ গোষ্ঠীর সমর্থক ছিলেন বলেও জানায় পুলিশ। হিমালয়ে গিয়ে ধ্যান করার পরিকল্পনাও ছিল বলে জানা যায়। 

আরও পড়ুন: Bengali Web Series: নির্বাচনের আবহে সৌরভের 'আবার রাজনীতি', গদি দখলের লড়াইয়ে দিতিপ্রিয়া, কৌশিক, কনীনিকা

সেই আবহেই শুক্রবার গুরুচরণ বাড়ি ফেরেন। তাঁর বাড়ি ফেরার কথা পৌঁছয় পুলিশের কানেও। এর পর অভিনেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাতে পুলিশকে তিনি জানিয়েছেন, সমাজ-সংসার আর ভাল লাগছিল না তাঁর। তাই আধ্যাত্মিকতার পথে বেরিয়ে পড়েছিলেন। লুধিয়ানা, অমৃতসরের একাধিক গুরুদ্বারে এই ক'দিন ঘুরেছেন তিনি। কিন্তু পরে বাড়ি ফিরে আসাই সঙ্গত বলে মনে হয়।

'তারক মেহতা কা উল্টা চশমা' সিরিয়ালে অভিনয় করেই ঘরে ঘরে জনপ্রিয়তা পান গুরুচরণ। ২০১৩ সালে সিরিয়াল ছেড়ে বেরিয়ে যান তিনি। কিন্তু দর্শকদের দাবিতে সাড়া দিয়ে পরের বছর ফেরানো হয় তাঁকে। ২০২০ সালে ফের সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসেন গুরুচরণ। সেই জায়গায় আসেন বলবিন্দর সিংহ সুরি। পারিশ্রমিকে বিলম্ব হওয়াতেই গুরুচরণ সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসেন বলে জানা যায় পরবর্তীতে। যদিও অভিনেতা সেই নিয়ে কোনও মন্তব্য করেননি। এমন কিছু বিষয় রয়েছে, তা নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ নন তিনি, সে কথাও জানান। তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget